২৪-৪৮ ঘণ্টার মধ্যে হামলার হুমকি, ইরান-ঘনিষ্ঠ মিলিশিয়াদের বিরুদ্ধে সতর্ক আমেরিকা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের রাজধানী বাগদাদে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে বড় ধরনের নিরাপত্তা হুমকির আশঙ্কা প্রকাশ করেছে আমেরিকা। বৃহস্পতিবার (২ এপ্রিল) এক জরুরি বার্তায় দূতাবাস জানায়, ইরান-ঘনিষ্ঠ সশস্ত্র মিলিশিয়া গোষ্ঠীগুলো শহরের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর ওপর হামলা চালাতে পারে। সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে মার্কিন নাগরিক, ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং কূটনৈতিক স্থাপনাগুলোর কথা উল্লেখ করা হয়েছে।

পরিস্থিতির অবনতি হওয়ায় ইরাকে অবস্থানরত মার্কিন নাগরিকদের দ্রুত দেশ ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। দূতাবাসের তথ্য অনুযায়ী, সম্প্রতি বাগদাদের আল-সাদুন এলাকা থেকে মার্কিন সাংবাদিক শেলী কিটলসন অপহৃত হওয়ার ঘটনায় নিরাপত্তা উদ্বেগ আরও বেড়েছে। এই অপহরণের সঙ্গে ইরান-সমর্থিত শক্তিশালী মিলিশিয়া কাতাবিয়া হিজবুল্লাহ জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: হরমুজ প্রণালীর সুরক্ষা নিয়ে ট্রাম্পের ‘না’! এক ধাক্কায় তেলের দাম ছুঁল ১০৫ ডলার

সতর্কবার্তায় বলা হয়েছে, মিলিশিয়ারা কেবল অপহরণই নয় বরং হোটেল, বিমানবন্দর এবং জ্বালানি পরিকাঠামোর মতো গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর ওপর ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলাও চালাতে পারে। এতে মার্কিন স্বার্থ-সংশ্লিষ্ট যেকোনো স্থাপনা ঝুঁকির মুখে রয়েছে। 

উল্লেখ্য, ইরান-ইজরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইরাকে অবস্থিত মার্কিন ও ব্রিটিশ ঘাঁটিগুলো বারবার হামলার শিকার হচ্ছে। এর আগেই মার্কিন স্টেট ডিপার্টমেন্ট অপ্রয়োজনীয় কর্মীদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিল। বর্তমানে ইরাকের আকাশপথ সীমিত হওয়ায় নাগরিকদের স্থলপথে জর্ডান, কুয়েত অথবা তুরস্কের সীমান্ত দিয়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

তেণ্ডুলকরকে ছাড়িয়ে গেলেন জো রুট, নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক

লজ্জা! লজ্জা! লজ্জা! ইংল্যান্ডের কাছে চুনকাম হলেন বাবর আজমরা

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ