মার্কিন যুক্তরাষ্ট্রে বাড়ছে হিংসার ঘটনা, গুলিতে মৃত্যু ৪২ হাজারের বেশি মানুষের

Share:

নিজস্ব প্রতিনিধি : মার্কিন মুলুকে বন্দুকবাজের হামলা এক নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। শুধু বন্দুকবাজের হামলাই নয়, নানা ধরনের খুনখারাপির ঘটনা ঘটেছে। সম্প্রতি একটি পরিসংখ্যান সামনে এসেছে, তাতে দেখা গিয়েছে, ২০২৩ সালে বন্দুকের গুলিতে মৃত্যু হয়েছে ৪২ হাজারেরও বেশি মানুষের। গান ভায়োলেন্স আর্কাইভ থেকে এই চাঞ্চল্যকর তথ্যটি প্রকাশিত হয়েছে।

গত মঙ্গলবার এই সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশিত হয়। সেই রিপোর্টে দেখা গিয়েছে, চলতি বছর বন্দুকের গুলিতে ৪২ হাজার ৫৪০ জন মানুষের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ২৩ হাজার ৮৯২টি আত্মহত্যার ঘটনা ঘটেছে। অন্যদিকে নানা ধরনের খুনখারাপির ঘটনায় মৃত্যু হয়েছে ১৮ হাজার ৫০৭ জনের। শূন্য থেকে ১৭ বছর বয়সিদের মৃত্যু হয়েছে এক হাজার ৬০০ জনেরও বেশি। পাশাপাশি নির্বিচারে গুলি চালনার ঘটনায় মৃত্যু হয়েছে ৬৫০ জনের। গণহত্যার ঘটনায় মৃত্যু হয়েছে ৪০ জনের। পাশাপাশি ১৫৪৩ জনের মৃত্যু হয়েছে বন্দুকের গুলিতে। চলতি বছর আহত হয়েছে ৩৫ হাজার ৯৪৩ জন। বন্দুক হামলার সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, জর্জিয়া, টেক্সাস ও ইলিনয় প্রদেশে।

এর আগে গান ভায়োলেন্স আর্কাইভের তরফে জানা গিয়েছে, ২০১৬ থেকে ২০১৮ পর্যন্ত গড় প্রাণহানির ঘটনা ঘটেছে ৫০ হাজারের বেশি। তবে ২০২২ সালে এই ধরনের ঘটনার প্রবণতা আরও বেড়ে যায়। ২০২২ সালে এই ধরনের ঘটনায় প্রাণ হারিয়েছে প্রায় ৪৫ হাজার মানুষ।

নিরাপত্তাজনিত কারণে লন্ডনে বাতিল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের অনুষ্ঠান

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

থাইরয়েডের ৫টি প্রাথমিক লক্ষণ, অবহেলা করলেই বড় বিপদ!

সাতসকালে ইডির হানা! কলকাতার ৬ জায়গায় চলছে তল্লাশি, কিসের খোঁজে অভিযান?

মাত্র ৪৯ টাকায় আনলিমিটেড ডেটা! দুর্দান্ত রিচার্জ প্ল্যান নিয়ে হাজির Jio

অষ্টমীর অঞ্জলির মাঝে হঠাৎ কেঁপে উঠল প্রতিমা, বাঁকুড়ার পালবাড়ির দুর্গাপুজো ঘিরে আজও রয়েছে রহস্য!

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল