২০২৪ সালে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে লড়ছেন পুতিন

Share:

নিজস্ব প্রতিনিধি, মস্কো: অসুস্থতার জল্পনা উড়িয়ে দিয়ে আগামী বছর ফের রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে লড়ছেন ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পরেও রুশ নাগরিকদের কাছে তাঁর জনপ্রিয়তায় বিন্দুমাত্র ভাঁটা পড়েনি। ফলে আগামী ৬ বছর ফের দেশকে নেতৃত্ব দেওয়ার গুরুদায়িত্ব নিজের কাঁধেই তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

১৯৯৯ সালে বরিস ইয়েলি‍ৎসেনের উত্তরসূরি হিসেবে রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছিলেন রুশ গুপ্তচর সংস্থার প্রাক্তন কর্তা ভ্লাদিমির পুতিন। প্রয়াত রুশ প্রেসিডেন্ট জোসেফ স্ট্যালিনের পরেই পুতিনই হলেন রাশিয়ার প্রেসিডেন্ট পদে সবচেয়ে বেশি সময় ধরে থাকা রাজনেতা। দেশের শীর্ষ পদে থাকার জন্য ইতিমধ্যেই সংবিধান সংশোধনও করেছেন রুশ প্রেসিডেন্ট।

গত বছরের ২৫ ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পরে একাধিকবার পুতিনের অসুস্থতার খবর রটেছে। যদিও প্রতিবারই সেই খবর খারিজ করে দিয়েছে ক্রেমলিন। নাম না করে রুশ প্রেসিডেন্টের শারীরিক অসুস্থতার গুজব রটানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র-সহ পশ্চিমী বিশ্বের গুপ্তচরদের নিশানা করেছেন মস্কোর আধিকারিকরা। তিনি যে শারীরিকভাবে যথেষ্টই সক্ষম তা বোঝাতেই পুতিন আগামী বছর দেশের প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে তাঁর ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে। যদিও ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ আগামী বছর প্রেসিডেন্ট নির্বাচনে ভ্লাদিমির পুতিনের লড়াইয়ের বিষয়ে মুখ খুলতে চাননি। এক আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে তিনি জানিয়েছেন, ‘প্রেসিডেন্ট পুতিন এখনও এ বিষয়ে কোনও সিদ্ধান্ত নেননি।’

‘সমকামীরা সমাজের অংশ, প্রকৃত মর্যাদার দাবিদার,’ বললেন মোহন ভাগবত

যুবকের লালসার শিকার বছর ৬৫-র বৃদ্ধা, ধর্ষণের জেরে জ্ঞান হারালেন নির্যাতিতা

বাড়ি বয়ে এসে যুবতীকে শ্লীলতাহানির অভিযোগ, অপমানে আত্মঘাতী প্রৌঢ়

অতি গভীর নিম্নচাপের জেরে রবি রাত থেকেই ভাসবে দক্ষিণের দুই জেলা, শহরেও বৃষ্টির পূর্বাভাস

‘সরকারি হাসপাতালে তৃণমূলী কালচার বন্ধ করতে হবে,’ সারপ্রাইজ ভিজিটে গিয়ে বললেন প্রতিমন্ত্রী সুমনা সরকার

টোটো-বাইকের সংঘর্ষ, ছিটকে পড়ে মৃত্যু দেড় বছরের শিশুর, মর্মান্তিক ঘটনা বনগাঁয় 

সোম থেকেই ব্লু ও গ্রিন লাইনে ভোরবেলা মেট্রো পরিষেবা, সময়সূচি দেখে নিন

বিজেপি সাংসদ জগন্নাথের বাড়িতে সব্যসাচী-ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী টিনা, ব্যাপারটা কী?

ব্যাটে-বলে দাপট দেখিয়ে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করলেন শ্রেয়স আইয়াররা

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

ভারোত্তোলন ইতিহাস গড়ে সোনা জিতলেন মীরাবাঈ চানু

মদ্যপান নিয়ে ঝামেলা, দুই শিশুসন্তানের সামনেই ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন স্বামীর

বিশ্ব ম্যানগ্রোভ দিবসে বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর, গ্লোবাল ডেস্টিনেশন হতে চলেছে সুন্দরবন