‘জনসেবা করতে জানে না’ প্রথম নির্বাচনী সভায় ট্রাম্পকে কটাক্ষ কমলার ভাইস প্রেসিডেন্টের

Share:

আন্তর্জাতিক ডেস্ক :  সামনেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। ইতিমধ্যেই প্রচার পর্ব শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি। বাদ যায় নি ডেমোক্র্যাট দলীয় প্রার্থী তথা বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও। কমলা হ্যারিস তাঁর ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাকে বেছে নেবেন তা নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। কবে আসবে সেই সময়। কার নাম ঘোষণা করবেন ভাইস প্রেসিডেন্ট হিসেবে এই নিয়ে আগ্রহের আর শেষ ছিল না। অবশেষে সেই নাম সামনে এসেছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে কমলা তাঁর ভাইস প্রেসিডেন্ট (রানিং মেট) হিসেবে টিম ওয়ালজকে বেছে নিয়েছেন। তিনি মিনেসোটা অঙ্গরাজ্যের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এবার টিম ওয়ালজ প্রথম যৌথ নির্বাচনী সভায় বিরোধী দলীয় প্রার্থী ট্রাম্পকে সরাসারি বিঁধলেন। দেশের প্রতি রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্পের অঙ্গীকার ও হোয়াইট হাউসে তাঁর আগের রেকর্ড নিয়ে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন ওয়ালজ।

জনসেবার বিষয় সরাসরি ট্রাম্পকে কটাক্ষ করলেন ওয়ালজ। জানালেন, ‘ডোনাল্ড ট্রাম্প বিশ্বকে আলাদ চোখে দেখেন। জনসেবার প্রথম বিষয়টিই তাঁর কাছে অজানা। এই বিষয়টি নিয়ে তিনি কিছুই জানেন না। কারণ তিনি নিজেকে নিয়েই বেশি ব্যস্ত থাকতে ভালবাসেন।

মঙ্গলবার(৬ আগস্ট)সন্ধ্যায় ফিলাডেলফিয়ায় এই নির্বাচনী সভায় প্রায় ১০ হাজার দর্শক এসে উপস্থিত হয়েছিল।কমলা হ্যারিসের সঙ্গে একই মঞ্চে বক্তব্য রাখেন ওয়ালজ। যখন ওয়ালজ দর্শকদের উদ্দেশ্যে ট্রাম্পকে নিয়ে প্রশ্ন ছুঁড়ে দিচ্ছিলেন তখন দর্শকমহল থেকে একের পর এক হাততালি পড়ে। সকলে প্রশংসায় ভরিয়ে দেয় ওয়ালজকে।

প্রচার সভার একই মঞ্চে ওয়ালজের বিষয়ে কমলা নানান কথা তুলে ধরেন। কমলা জানিয়েছেন, ‘তিনি এমন একজন নেতা যিনি আমাদের জাতিকে ঐক্যবদ্ধ করতে সাহায্য করবে। আমাদের এগিয়ে যাবে আরও। এককথায় মধ্যবিত্ত শ্রেণির জন্য একজন প্রাণ যোদ্ধা। তিনি একজন প্রকৃত দেশপ্রেমিক।’

উল্লেখ্য, নভেম্বরের নির্বাচনে কমলা প্রেসিডেন্ট হিসেবে জয়ী হলে টিম ওয়ালজ ভাইস প্রেসিডেন্ট হবেন। কমলা হ্যারিস বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন। পরবর্তী নির্বাচনে প্রার্থিতা থেকে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন সরে দাঁড়ানোর পর কমলার নাম সামনে চলে আসে। ডেমোক্রেটিক পার্টি থেকে প্রার্থী হতে ইতিমধ্যে তিনি প্রয়োজনীয় প্রতিনিধির সমর্থন পেয়েছেন। যদিও প্রতিপক্ষ ট্রাম্প ও জনপ্রিয়তায় পিছিয়ে নেই। এর আগে ট্রাম্পের জাতি নিয়ে কমলাকে কটাক্ষ করাতে সমালোচনার শিকার হয়েছিলেন ট্রাম্প। সেইদিক থেকে কমলার জনপ্রিয়তা বেশ এগিয়ে রয়েছে। কার হাতে পড়বে দেশের দায়ভার তা ভোটবক্সে জবাব দেবে মার্কিনরা। আগামী নভেম্বরেই এর উত্তর মিলবে।

রাজ্য সরকার চাষীদের বিরুদ্ধে কোন প্রতিবন্ধকতা করবে না, প্রতিশ্রুতি কৃষিমন্ত্রীর

নবদ্বীপে জামাইষষ্ঠী খেয়ে ফেরার পথে ভয়াবহ বাইক দুর্ঘটনায় মৃত ২, আহত ২

জটিলতা কাটিয়ে পেট্রাপোল সীমান্তে নতুন ভবনে স্থানান্তরিত থানা

লেবাননে ইজরায়েলের হামলার প্রতিবাদে ফের হরমুজ বন্ধ করল ইরান

হাকিমপাড়ায় গণ জামাইষষ্ঠী ,বৃদ্ধাশ্রমের প্রবীণ মায়েদের হাতেই বরণ

আফগানদের চুনকাম করে একদিনের সিরিজ জিতলেন শুভমনরা

সাবধান! বিনা টিকিটে ট্রেনে উঠলে এ বার পকেট থেকে খসবে দ্বিগুণ টাকা

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভিটে কিনবে রাজ্য, জানালেন শুভেন্দু

সিপিএম-তৃণমূলের খুঁড়ে যাওয়া গর্ত ঠিক করে সুপারফাস্ট স্পিডে কাজ শুরু হয়েছে: মোদি

মহারাষ্ট্রে মন্দিরের ছাদ ভেঙে মৃত্যু ৪ জনের, ধ্বংসস্তুপের নিচ থেকে উদ্ধার ২৩ জনকে

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

তারকেশ্বরে দাঁড়িয়ে বাবা তারকনাথকে স্মরণ করে বক্তব্য শুরু করেন মোদি

সুখবর, মা হতে চলেছেন অভিনেত্রী সামান্থা প্রভু

হাড়োয়া পিজি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দেড় কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ