চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সাপ সাপই থাকে, দৈত্য দৈত্যই, কোরিয়া থেকে মন্তব্য অভিষেকের

আন্তর্জাতিক ডেস্ক : পহেলগাঁও হামলার বদলা নিতে নিখুঁতভাবে জঙ্গিঘাটি ধ্বংস করেছে ভারত। কোনও সাধারণ মানুষের গায়ে আঘাত লাগেনি। দক্ষিণ কোরিয়া থেকে অপারেশন সিঁদুরের সাফল্যের কথা বলতে গিয়ে এমন কথাই জানিয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, সন্ত্রাসদমনে সকলকে একসঙ্গে লড়াই করতে হবে।

পাকিস্তানের সেনাবাহিনীকেও কটাক্ষ করেছেন তিনি। এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, জঙ্গিদের শেষকৃত্যে পাক সেনা আধিকারিকদের দেখা গেছে। পহেলগাঁও ঘটনার পর দায় নিয়েছিল টিআরএফ। এরা লস্কর ই তৈবারই অংশ। সাপ সাপই থাকে, দৈত্য দৈত্যই থাকে। ভারতে বার বার হামলা চালিয়েছে পাকিস্তান। ৯/১১ থেকে শুরু করে একাধিক হামলার আঁতুরঘর পাকিস্তান। পাকিস্তানের জঙ্গিঘাটিতে নিখুঁত হামলা চালিয়েছে ভারত। তাতেই ধ্বংস হয়েছে জঙ্গিদের ৯টি ঘাঁটি। ভারত বেছে বেছে জঙ্গিদের ওপরেই হামলা চালিয়েছে। এদিন দক্ষিণ কোরিয়া থেকে তাঁর গলায় শোনা গিয়েছে সন্ত্রাস দমনে একজোটের বার্তা।

পাকিস্তানের মুখোশ খুলতে কোরিয়ায় ভারতের প্রতিনিধি দল। বিশ্বের একাধিক দেশে ঘুরে অপারেশন সিঁদুরের সাফল্যের প্রচারের সঙ্গে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের মনোভাব প্রকাশ করতে গিয়েছেন তাঁরা। সকলের মুখেই স্পষ্ট বার্তা সন্ত্রাসবাদের ক্ষেত্রে জিরো টলারেন্স। পাকিস্তানের রূপ প্রকাশ করতে ভারতের পক্ষ থেকে সাত সদস্যের একটি প্রতিনিধিদল জাপানের পরে গিয়েছে কোরিয়ায়। সেই দলে রয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সেখানে দাঁড়িয়ে তিনি পাকিস্তান এবং সন্ত্রাসবাদ নিয়ে বক্তব্য রাখেন। নিজের বক্তব্যে পাকিস্তানকে সন্ত্রাসবাদের একনিষ্ঠ পূজারী বলে উল্লেখ করেছেন ডায়মন্ড হারবারের সাংসদ। প্রবাসী ভারতীয়দের কাছে তিনি আবেদন করেন সন্ত্রাসের বিশ্বব্যাপী প্রচার করার।

পহেলগাঁও সন্ত্রাসী হামলার পর পাকিস্তান বিশ্বের কাছে ভারতের নামে কুৎসা রটাচ্ছে। তাই ভারত তার ৭টি প্রতিনিধি দলকে বিশ্বের বিভিন্ন দেশের কাছে পাঠাচ্ছে পাকিস্তানের স্বরূপ সামনে আনার জন্য। তাঁরা এটাই জানাচ্ছেন যে পাকিস্তানের কথা এবং কাজের মধ্যে বিস্তর ফারাক। প্রতিনিধিদল পাঠানোর মাধ্যমে বিশ্বকে এই বার্তাও দেওয়া হচ্ছে যে সন্ত্রাসবাদের ক্ষেত্রে পৃথিবীর সকল শুভবুদ্ধিসম্পন্ন দেশ ঐক্যবদ্ধভাবে পদক্ষেপ নেবে।

Published by:

Share Link:

More Releted News:

যুদ্ধবিরতি চুক্তি না হলে ইরানে প্রচুর বোমা পড়বে, হুঁশিয়ারি ট্রাম্পের

নর্থ ক্যারোলিনাতে ঝগড়া চলাকালীন চলল গুলি, নিহত ২, আহত বহু

৬০ হাজার বিষধর সাপ লালন-পালন করে বছরে ১.৩৫ কোটি আয় চিনা তরুণীর

স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা, গর্ভপাতের জন্য ৯০০ কিমি পথ অতিক্রম করল মহিলা

আমেরিকার যুদ্ধজাহাজের উপর ড্রোন হামলা ইরানের, হরমুজ প্রণালির কাছে ফের উত্তেজনা!

ওমান উপসাগরে মার্কিন সেনার হাতে আটক ইরানের কার্গো জাহাজ, চাপে তেহরান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ