Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গাজা থেকে সরে যাওয়ার নির্দেশ মৃত্যুদণ্ডের সামিল, ইজরায়েলের বিরুদ্ধে সরব WHO

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ২৪ ঘন্টার মধ্যে ফিলিস্তিনিদের গাজা ছাড়ার নির্দেশ দিয়েছে বিশ্বের কুখ্যাত খুনি তথা ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। শুক্রবার সকালেই ওই নির্দেশের বিরোধিতায় সরব হয়েছিল জাতিসঙ্ঘ। আর তার কয়েক ঘন্টার মধ্যে মার্কিন দোসর ইজরায়েলের বিরুদ্ধে সুর চড়াল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। গাজা ছাড়ার নির্দেশকে মৃত্যুদণ্ডের সামিল আখ্যা দিয়ে সিদ্ধান্ত প্রত্যাহারের অনুরোধ জানিয়েছে বিশ্বের স্বাস্থ্য সংক্রান্ত নিয়ামক সংস্থার প্রধান টেড্রোস অ্যাডানাম গেব্রিয়েসাস।

শুধু বিশ্ব স্বাস্থ সংস্থাই নয়, গাজায় গত সাতদিন ধরে ইজরায়েলি হামলার বিরুদ্ধে সুর চড়িয়েছে জাতিসঙ্ঘের প্যালেস্তাইন বিষয়ক শরণার্থী কমিটিও। এদিন কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, গাজা ছেড়ে ১১ লক্ষ বাসিন্দাকে চলে যাওয়ার কথা বলা ভয়াবহ নির্দেশ ছাড়া আর কিছু নয়। গাজা কার্যত নরকের দ্বার হতে চলেছে।

গত ছয়দিনে গাজায় কমপক্ষে ৬,০০০ বোমা বর্ষণ করেছে ইজরায়েলি সেনাবাহিনী। স্কুল থেকে হাসপাতাল-কোনও কিছুই বাদ যায়নি। বোমায় আহতদের চিকি‍ৎসা করতে গিয়ে ১১ জন স্বাস্থ্যকর্মী প্রাণ হারিয়েছেন। হাসপাতালে ওষুধ থেকে আলো-কিছুই নেই। ফলে অসহায়ভাবে আহতদের মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখে অনেক চিকি‍ৎসকই নিজেদের ক্ষোভ উজাড় করে দিয়েছেন। এমন ঘটনাও ঘটেছে যে আহতদের চিকি‍ৎসা করার সময়েই ইজরায়েলের বোমা হামলায় স্বামীর মৃত্যুর খবর পেয়ে উন্মাদ হয়ে গিয়েছেন বেশ কয়েকজন চিকি‍ৎসক-নার্স। বিশ্ব স্বাস্থ্য সংস্থা মনে করছে, গাজায় যে বর্বরতা চালাচ্ছে ইজরায়েলি বাহিনী তা প্রকাশ করছে না পশ্চিমী সংবাদমাধ্যমগুলি। উল্টে হামাসের হামলা নিয়ে লাগাতার মিথ্যা সংবাদ প্রচার করে চলেছে।

বরানগরে পাল্টা লড়াই! ৬ হাজারের বেশি ভোটে এগিয়ে সজল, পিছিয়ে সায়ন্তিকা

ভোটের পরেও রাজ্যে কেন্দ্রীয় বাহিনীকে রেখে দেওয়া নিয়ে আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

ভোটের বিজয় মিছিলে শর্ত বাঁধলেন কমিশন, হিংসা রুখতে কড়া বার্তা CEO-র

গণনাকেন্দ্রে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঢুকতে বাধা কেন্দ্রীয় বাহিনীর

খড়গপুরের আকাশে উড়ছে গেরুয়া আবির,উৎসবে মাতোয়ারা বিজেপি কর্মীরা

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

তামিলনাড়ুতে বিপুল ভোটে এগিয়ে TVK, বিজয়ের চেন্নাইয়ের বাড়িতে নিরাপত্তা জোরদার

অসুস্থ মেয়েকে দেখতে গিয়ে বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু মায়ের, চাঞ্চল্য হেমতাবাদে

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

ইরানের রাতের ঘুম ওড়াতে ‘Project Freedom’ মিশনের ঘোষণা ট্রাম্পের

‘রাত জাগুন! পাহারা দিন! ভোট গণনা শুরুর আগে গভীর রাতে দলকে নির্দেশ মমতার

বাংলা জয় বিজেপির! বারাণসীতে বিলি হল ঝালমুড়ি

অরুণাচলের হিডেন জেম মেছুকা: কেন বার বার ছুটে যেতে ইচ্ছে করে স্বর্গসুন্দর উপত্যকায়?

গরমে হিট স্ট্রোকের ঝুঁকি কমবে! জেনে নিন কার্ড রাইস বানানোর সহজ রেসিপি