মার্কিন গোয়েন্দা সংস্থার পরিচালক হচ্ছেন কংগ্রেসের প্রথম হিন্দু সদস্য তুলসী

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ট্রাম্পের প্রশাসনে এবার জায়গা পেল ভারতীয় বংশোদ্ভূত।আমেরিকার গোয়েন্দা সংস্থার পরিচালক হিসেবে প্রাক্তন ডেমোক্র্যাট ভারতীয় বংশোদ্ভূত তুলসি গ্যাবার্ডকে মনোনীত করলেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার (১৩ নভেম্বর) এক বিবৃতিতে ট্রাম্প এইকথা ঘোষণা করেন।

এই নিয়ে সামাজিক মাধ্যমে ট্রাম্প বলেন, তুলসি গ্যাবার্ড অভিজ্ঞ এবং এক সময়ের ডেমোক্রেটিক হোয়াইট হাউসের প্রতিযোগী।আমাদের গোয়েন্দা সম্প্রদায়ের কাছে তাঁর অভিজ্ঞতা ও কর্মদক্ষতা কাজে লাগবে।সে খুব কাজের মেয়ে। প্রচারণার সময় সে (তুলসি) সবসময় পাশে ছিল।

অন্যদিকে ট্রাম্পের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তুলসি।এই নিয়ে সামাজিক মাধ্যমে তিনি জানিয়েছেন,‘আমেরিকান জনগণের নিরাপত্তা এবং স্বাধীনতা রক্ষার জন্য আপনার মন্ত্রিসভার সদস্য হিসেবে কাজ করার সুযোগের জন্য ধন্যবাদ।আমি আমার সেরাটা দেব কাজে। প্রচুর কাজ করার অপেক্ষায় রয়েছি। এই সুযোগ দেওয়ার জন্য আমি নিজেকে প্রমাণিত করব।’

এর আগে আমেরিকার হাওয়াই অঙ্গরাজ্যের প্রাক্তন এই কংগ্রেস সদস্য চলতি বছরে তার দল পরিবর্তন করে ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করেছিলেন।তিনি অবশ্য এর আগে ডেমোক্রেটিক দলের সদস্য ছিলেন। কমলা হ্যারিসের বিরুদ্ধে নির্বাচনী বিতর্কের প্রস্তুতি নিতে তিনিই ট্রাম্পকে সাহায্য করেছিলেন। তুলসি গ্যাবার্ড ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী নির্বাচনের দৌড়ের সময় তিনি ইরাক ও সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের দাবি করেছিলেন। এছাড়াও ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের একচেটিয়া সমর্থনের বিরোধিতা করেছিলেন।

নবদ্বীপে জামাইষষ্ঠীর বিকেলে ভয়াবহ বাইক দুর্ঘটনায় মৃত ২, আহত ২

পেট্রাপোল সীমান্তে নতুন থানা ভবন পেল রাজ্য পুলিশ, শুরু পরিষেবা

লেবাননে ইজরায়েলের হামলার প্রতিবাদে ফের হরমুজ বন্ধ করল ইরান

হাকিমপাড়ায় গণ জামাইষষ্ঠী ,বৃদ্ধাশ্রমের প্রবীণ মায়েদের হাতেই বরণ

আফগানদের চুনকাম করে একদিনের সিরিজ জিতলেন শুভমনরা

সাবধান! বিনা টিকিটে ট্রেনে উঠলে এ বার পকেট থেকে খসবে দ্বিগুণ টাকা

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভিটে কিনবে রাজ্য, জানালেন শুভেন্দু

তারকেশ্বরে দাঁড়িয়ে বাবা তারকনাথকে স্মরণ করে বক্তব্য শুরু করেন মোদি

সিপিএম-তৃণমূলের খুঁড়ে যাওয়া গর্ত ঠিক করে সুপারফাস্ট স্পিডে কাজ শুরু হয়েছে: মোদি

মহারাষ্ট্রে মন্দিরের ছাদ ভেঙে মৃত্যু ৪ জনের, ধ্বংসস্তুপের নিচ থেকে উদ্ধার ২৩ জনকে

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

সুখবর, মা হতে চলেছেন অভিনেত্রী সামান্থা প্রভু

হাড়োয়া পিজি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দেড় কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ

খুনের চেষ্টা ও ভয় দেখানোর অভিযোগে সাঁকরাইলের পঞ্চায়েত উপপ্রধান সহ ২ তৃণমূল নেতা গ্রেফতার