জেনোভায় আজ আলোচনা ব্যর্থ হলেই লাগতে চলেছে ইরান-আমেরিকার যুদ্ধ?

Share:

আন্তর্জাতিক ডেস্ক: পারমাণবিক চুক্তিতে পৌঁছাতে না পারলে ইরানে হামলা চালাবে আমারিকা, ডোনাল্ড ট্রাম্পের এই হুঁশিয়ারির মধ্যেই আজ জেনেভায় তৃতীয় দফায় পরক্ষোভাবে আলোচনায় বসছে মার্কিন ও ইরানি শীর্ষ কর্তারা। ইরানকে কিছুতেই পরমাণু ক্ষমতাধর দেশে পরিণত হতে দেবেন না ট্রাম্প যার কারণে এত জলঘোলা। ২০০৩ সালে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর ইরাক আক্রমণের পর আমেরিকার সামরিক বাহিনী মধ্যপ্রাচ্যে সব থেকে বড় সেনা সমাবেশ করেছে । ইরান এই আক্রমণের জবাব দেওয়ার পাল্টা বার্তা দিয়েছে। যত সমস্য যাচ্ছে ততই বাড়ছে ইরান-আমেরিকার সংঘাতের আশঙ্কা। আজকের আলোচনা যদি ব্যর্থ হয় তাহলে কি ইরানে আমেরিকার হামলা অবসম্ভাবী? এই গুঞ্জন জোড়াল হচ্ছে।

আজকের এই আলোচনাকে সংঘাত রোধের শেষ প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। তবে চুক্তির সম্ভাবনা এখনো অস্পষ্ট হয়েই রয়ে গিয়েছে কারণ ইরান পরমাণু চুক্তি নিয়ে ট্রাম্পের দেওয়া শর্ত মানতে নারাজ। আজ  ইরানের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন  বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি এবং আমেরিকার প্রতিনিধিত্ব করবেন বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জমাই জ্যারেড কুশনার।   ট্রাম্প যদিও বলেছেন, তিনি কূটনীতির মাধ্যমে সংকট সমাধান করতে পছন্দ করেন। তবে ইরানের নেতাদের চুক্তি মেনে নিতে চাপ দেওয়ার জন্য দেশটির ওপর সীমিত পরিসরে হামলার কথাও বিবেচনা করছেন বলে জানিয়েছেন।  বিশেষ করে উল্লেখ্য, গত মাসে ট্রাম্প প্রথমবারের মতো ইরানে বোমা হামলার হুমকি দিয়েছিলেন।  তারপর থেকেই  একে ওপরকে নিশানা করে চলেছে। 

আরও পড়ুন: খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে অভিযান চালিয়ে ৩৪ জঙ্গিকে খতম করল পাক সেনা

এই প্রসঙ্গে উল্লেখ্য, সাম্প্রতিক সপ্তাহগুলোতে, আমেরিকা মধ্যপ্রাচ্যের একাধিক  অঞ্চলে হাজার হাজার সেনা মোতায়েন করেছে। ট্রাম্প এটিকে “আর্মাডা” হিসেবে বর্ণনা করেছেন। যেখানে দুটি বিমানবাহী রণতরী, অন্যান্য যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান এবং জ্বালানি বহনকারী বিমান রয়েছে।  অনেকেই বলছেন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প। ইরান যদি পাল্টা হামলা করে তাহলে তাঁর আগাম ব্যবস্থার জন্য এই পদক্ষেপ নিয়ে রাখছেন ট্রাম্প।  জানিয়ে রাখা ভালো গত জুনে ইরানের তিনটি পারমাণবিক   কেন্দ্রে হামলা চালিয়েছিল আমেরিকা।  ওই সময় ট্রাম্প দাবি করেছিলেন, স্থাপনাগুলো নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। এমনকি ইরানও তখন জানিয়েছিল,  মার্কিন বিমান হামলায় তাদের পরমাণু কার্যক্রম বন্ধ হয়ে গিয়েছে। 

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি