নিরাপত্তার জন্য হুমকি, আমেরিকার ২২ অঙ্গরাজ্যে সরকারি ডিভাইসে নিষিদ্ধ টিকটক

আমেরিকায় একের পর এক অঙ্গরাজ্যে নিষিদ্ধ হওয়ায় ক্ষুব্ধ টিকটক কর্তৃপক্ষ।

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময়ে জনপ্রিয় চিনা ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক নিষিদ্ধ করার পথে হেঁটেছিল মার্কিন প্রশাসন। এবার নিরাপত্তার ক্ষেত্রে ঝুঁকির কথা উল্লেখ করে সরকারি কাজের জন্য ব্যবহৃত ডিভাইসে অর্থা‍ৎ মোবাইল ফোন ও ট্যাবে টিকটক ডাউনলোড করা নিষিদ্ধ করল উইসকনসিন ও নর্থ ক্যারোলিনা অঙ্গ রাজ্যের প্রশাসন। এ নিয়ে আমেরিকার ২২টি অঙ্গ রাজ্যে সরকারি ডিভাইসে নিষিদ্ধ হল জনপ্রিয় চিনা অ্যাপটি।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা ‘রয়টার্স’ শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে, মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই’র পরিচালক ক্রিস্টোফার ওয়ে গত বছরের নভেম্বর মাসে জানিয়েছিলেন, জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে টিকটক। কেননা গুপ্তচরবৃত্তির কাজে ওই জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপটি ব্যবহার করা হতে পারে। এফবিআই পরিচালকের ওই মন্তব্যের পরেই বিভিন্ন অঙ্গরাজ্যে সরকারি ডিভাইসে চিনা অ্যাপটি নিষিদ্ধ করার প্রক্রিয়া শুরু হয়। ওহাইও, নিউ জার্সি, আরকানসাস, কেন্টাকি সহ একাধিক অঙ্গ রাজ্যের গভর্নরের পক্ষ থেকে সরকারি ডিভাইসে টিকটক নিষিদ্ধ করার নিষেধাজ্ঞা জারি করা হয়। ওই পথে হেঁটেছে কেন্টাকি, নর্থ ক্যারোলিনা ও উইসকনসিনের গভর্নররাও। তবে যে ২২টি অঙ্গ রাজ্যে সরকারি ডিভাইসে টিকটক নিষিদ্ধ করা হয়েছে তার অধিকাংশই রিপাবলিকানদের অর্থা‍ৎ ডোনাল্ড ট্রাম্পের দখলে রয়েছে।

যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের একের পর এক অঙ্গ রাজ্যে সরকারি ডিভাইসে সংস্থার অ্যাপ নিষিদ্ধ করায় ক্ষুব্ধ টিকটকের পরিচালকরা। সংস্থার এক মুখপাত্র বলেছেন, ‘ভিত্তিহীন মিথ্যার উপর ভিত্তি করে’ ২২টি অঙ্গরাজ্যে টিকটক নিষিদ্ধ করা হয়েছে। এতে সাইবার নিরাপত্তা ব্যবস্থা জোরদার হবে না।’

‘লেকে পহেলা পহেলা প্যার…’ সমাজমাধ্যমে ভাইরাল জেলাশাসকের মিউজিক ভিডিও, দেখে নিন…

রাত বারোটার মধ্যে এই চার কাজ সেরে ফেলুন, নাহলে চরম বিপদে পড়বেন

ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে দমকলকে নিয়ে হানা দিল পুলিশ

‘পুরনো শাবানা জেগে উঠেছে’, সিজেপি-র বিক্ষোভে সামিল হওয়ায় স্ত্রীকে নিয়ে গর্বিত জাভেদ আখতার

ব্যাগ খুলতেই চক্ষু চড়কগাছ! ৫ কোটি মাদক-সহ পুলিশের জালে প্রৌঢ়া

সমবায় সমিতি নিয়ে মমতার ‘জ্ঞান’কে খোঁচা মুখ্যমন্ত্রীর

দিন-দুপুরে মহিলার দেড় ভরির সোনার হার ছিনিয়ে পালাল দুই দুষ্কৃতী, চাঞ্চল্য শান্তিপুরে

‘চাকরি ফেরালে ভগবান রূপে পুজো, নাহলে…’ মুখ খুললেন শিক্ষক আন্দোলনের অন্যতম মুখ সুমন বিশ্বাস

উৎসবের মুখে স্বস্তি যোগ্য শিক্ষকদের, সুুপ্রিম নির্দেশে ৩১ মে পর্যন্ত চাকরি বহাল

মাগুরার আট বছরের শিশুর ধর্ষণ-হত্যা মামলায় দিদির শ্বশুরের মৃত্যুদণ্ড বহাল রাখল হাইকোর্ট

‘তৃণমূল আমলে ভুয়ো স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হয়েছিল,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

আইফোন কিনতে দেড় বছরের ছেলেকে একলাখে বিক্রি, আটক ‘গুণধর’ বাবা

২কিমি দূর পর্যন্ত শোনা যায় বিকট শব্দ, বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ৬

আসল তৃণমূল কারা? সিদ্ধান্ত নিতে গড়িমসি করায় নির্বাচন কমিশনকে ফের চিঠি ক্ষুব্ধ মমতার