‘লেকে পহেলা পহেলা প্যার…’ সমাজমাধ্যমে ভাইরাল জেলাশাসকের মিউজিক ভিডিও, দেখে নিন…

Share:

নিজস্ব প্রতিনিধি, ভোপাল: জেলাশাসক হিসেবে গুরুদায়িত্ব তাঁর কাঁধে। জেলার যাবতীয় ভালমন্দের দায় বইতে হয়। সকালে ঘুম থেকে উঠে শুরু হয় দৌড়। রাতে ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত তা থামে না। তবু তার মধ্যেই সময় করে নিজের মানসিক শান্তির জন্য গান ও নাচ করেন মধ্যপ্রদেশের শিউপুরের জেলাশাসক শীলা দাহিমা। ইতিমধ্যেই তাঁর গাওয়া ‘সিআইডি’ সিনেমার ‘লেকে পহেলা পহেলা প্যার’ গানের এক ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। অনেকেই জেলাশাসকের গানের গলার এবং রুচিশীল নাচের প্রশংসা করেছেন।

১৯৭৫ সালে জন্ম শীলা দাহিমার। ২০১৫ সালে আইএএস হিসেবে মধ্যপ্রদেশ ক্যাডারে যোগ দিয়েছেন। একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বছর দুয়েক আগে শিউপুরের জেলাশাসক হিসেবে দায়িত্ব নিয়েছেন। প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি নিজের মানসিক শান্তির জন্য আপন মনেই সঙ্গীতচর্চা করেন। পুরনো দিনের হিন্দি গানই তাঁর বিশেষ পছন্দ। সম্প্রতি সমাজমাধ্যমে শীলা দাহিমার এক ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে।

ভাইরাল ভিডিওতে ১৯৬৫ সালে মুক্তিপ্রাপ্ত দেবানন্দ ও শাকিলা অভিনীত ‘সিআইডি’ ছবির দুর্দান্ত জনপ্রিয়তা লাভ করা ‘লেকে পহেলা পহেলা প্যার..’ গাইতে শোনা যাচ্ছে জেলাশাসককে। শুধু গাইতে নয়, গানের সঙ্গে দারুণ ছন্দে নাচতেও দেখা যাচ্ছে শীলাকে। এমনকি ভিডিওতে শীলার সঙ্গে তাঁর বান্ধবীদেরও নৃত্যে অংশ নিতে দেখা গিয়েছে। শিউপুরের জেলাশাসকের সুরেলা গানে মুগ্ধ দর্শক-শ্রোতারা। অনেকেই শীলাকে নিয়মিত সঙ্গীতচর্চা চালিয়ে যাওয়ার পাশাপাশি আরও মিউজিক ভিডিও তৈরি করে আপলোডের আর্জি জানিয়েছেন। সমাজমাধ্যমে চর্চার কেন্দ্রে থাকা শিউপুরের জেলাশাসক অবশ্য এ বিষয়ে সংবাদমাধ্যমের কাছে মুখ খুলতে চাননি।

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

শুধু দূর্বা নয়, রাশি মেনে গণেশকে দিন এই নৈবেদ্য! বাড়বে সুখ-সমৃদ্ধি

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস