দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সম্পত্তি নিয়ে বিবাদ, পাকিস্তানে মা-মেয়েকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা

নিজস্ব প্রতিনিধি, পাকিস্তান: সম্পত্তি নিয়ে বিরোধের জেরে এক মহিলা এবং তাঁর কিশোরী কন্যা ঘরের ভেতরে বন্দি করে তার উপরের ইট গেঁথে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা করেছিল তাঁর আত্মীয়রা। শেষমেশ পুলিশের সহায়তায় উদ্ধার করা হয়েছে মা ও মেয়ে উভয়কেই। এমন মর্মান্তিক ঘটনাটি ঘটেছে, পাকিস্তানের হায়দরাবাদের লতিফাবাদে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্পত্তি নিয়ে বিরোধের জেরে এমন মর্মান্তিক কাণ্ড ঘটিয়েছে তাঁর আত্মীয়রা। পরে পুলিশ স্থানীয়দের সহায়তায় দেওয়াল ভেঙে মা-মেয়েকে উদ্ধার করেছে।

সম্পত্তি নিয়ে বিরোধ যে কতটা ভয়ঙ্কর রূপ নিতে পারে তার জ্বলন্ত উদাহরণ এই ঘটনা। দেওয়াল থেকে উদ্ধারের পর ওই নিপীড়িত মহিলাটি জানিয়েছেন, সম্পত্তি নিয়ে বিরোধের জেরে তার দেওর সুহেল ও তাঁর ছেলেরা তাঁদের জীবন্ত কবর দেওয়ার চেষ্টা করেছিল। তার দেওর সুহেলের কাছে তাঁর জমির গুরুত্বপূর্ণ দলিল রয়েছে। প্রথমে তাঁরা তাঁর কাছ থেকে টেনে নিয়ে যায় দলিলগুলি। এরপর তাঁকে এবং তাঁর শিশু কন্যাকে ঘরে ঢুকিয়ে দেয়। এবং তাঁর উপর ঈট বালি সিমেন্ট দিয়ে একটি মোটা দেওয়াল গেঁথে দেয়।

তিনি সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন, সুহেল ও তার ছেলেকে পালিয়ে যেতে বলেন। মহিলা তার দেওরের বিরুদ্ধে হয়রানির অভিযোগ এনেছেন। এবং দাবি করেছেন যে তিনি জোরপূর্বক তাদের বাড়ির গুরুত্বপূর্ণ নথিগুলি হেফাজতে নিয়েছেন। প্রতিবেশীরা পুলিশকে খবর দেয়, তারা স্থানীয় সহায়তায় দেওয়াল ভেঙে মা ও মেয়েকে উদ্ধার করে। পুলিশ মামলা করেছে এবং অভিযুক্তদের খোঁজ করছে। এসপি ফারুক লিঞ্জার আশ্বস্ত করেছেন যে ভিকটিমদের আটক করার জন্য তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে পাকিস্তানে সম্পত্তির বিরোধে রক্তপাত অতি সাধারণ ঘটনা। গত ২৪ মে পেশোয়ারের চামকানিতে সম্পত্তি বিরোধে পাঁচজন নিহত হয়েছিল। দুটি গ্রুপ সংঘর্ষে লিপ্ত হয়, যার ফলে উভয় পক্ষের বন্দুকযুদ্ধে পাঁচজন নিহত হয়। দীর্ঘদিন ধরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ চলছিল।

Published by:

Share Link:

More Releted News:

গণতন্ত্রের উৎসবে সামিল পুরুলিয়ার গন্ধডি, ৭ কিমি পথ পেরিয়ে ভোট দিলেন গ্রামবাসীরা

গোঁফ দিয়েই বিশ্বজয়, ভাইরাল তুরস্কের রাজনীতিবিদ

মাঝ আকাশে সেলফি তুলতে গিয়েই বিপত্তি, ৫৫ লক্ষ টাকা জরিমানা যুদ্ধবিমানের পাইলটকে!

‘নরকতুল্য স্থান’, ফের ভারত বিদ্বেষী মন্তব্যকে সমর্থন করে বিতর্কে জড়ালেন ট্রাম্প

যুদ্ধবিরতির মধ্যেই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল তেহরান, ফের কি যুদ্ধ শুরু?

মোল্লা ইউনূসের নিয়োগ করা দুই রাষ্ট্রদূতের চাকরি খেয়ে নিলেন তারেক রহমান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ