এবার নাকে দেওয়া হবে করোনার টিকা, সৌজন্যে রাশিয়া

টিকাটি তৈরি করেছে রুশ গবেষণা সংস্থা গামালেয়া সেন্টার

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  টিকাকরণ কর্মসূচিতে বড় ধরনের সাফল্য। আগামীদিনে যারা টিকা নেবেন, তাদের আর ইঞ্জেকশনের সূঁচ ফোটাতে হবে না। নাকেই দেওয়া হবে করোনা টিকা। এমনই এক ভ্যাকসিন তৈরি করেছে রাশিয়া। আগামী তিন থেকে চার মাসের মধ্যে এই টিকা বাজারে পাওয়া যাবে। টিকাটি তৈরি করেছে রুশ গবেষণা সংস্থা গামালেয়া সেন্টার। এরাই তৈরি করেছিল স্পুটনিক ভি।

গামালেয়া সেন্টারের ডিরেক্টর আলেকজান্ডার গিন্টসবার্গ জানিয়েছেন, এই ধরনের টিকা তৈরির কাজ দীর্ঘদিন ধরেই চলছিল। গত অক্টোবরে রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রক এই টিকাকে ছাড়পত্র দেয়। করোনা এবং অমিক্রন আক্রান্তের ক্ষেত্রে এখনও পর্যন্ত বিশ্বে ইঞ্জেকশন দেওয়া হচ্ছিল। আগামীদিনে এই ভাইরাসে আক্রান্তের নাকে দেওয়া হবে টিকা। টিকাকরণ কর্মসূচির ক্ষেত্রে এটা যে বড় সাফল্য তা নিয়ে কোনও সন্দেহ নেই। অনেকেরই ইঞ্জেকশনের প্রতি ভীতি রয়েছে। সোশ্যাল মিডিয়া সেই সব দৃশ্য ভাইরাল। তা দেখে অনেকে যেমন আতঙ্কিত হয়েছেন, অনেকে আবার মজাও করেছেন। তবে ইঞ্জেকশনে যাদের ভয় রয়েছে, তাদের জন্য এই খবর স্বস্তিদায়ক। 

ভারতে প্রথম স্পুটনিক-ভি ভ্যাকসিন দেওয়া শুরু হয় হায়দরাবাদে, গত বছর মে মাসে। দেশে করোনা সংক্রমণ আগের থেকে অনেকটাই কমেছে। তবে সন্ধান পাওয়া গিয়ছে আরও এক প্রজাতির, যা ওমিক্রন –বি.এ-২-য়ের তুলনায় আরও বেশি সংক্রামক। ১৯ জানুয়ারি প্রথম এই ভ্যারিয়েন্টের সন্ধান মেলে। তবে দৈনিক সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে। দৈনিক আক্রান্তের সংখ্যা হ্রাস পাওয়ার পাশাপাশি অ্যাক্টিভ কেসের সংখ্যাও আগের দিনের তুলনায় কম। স্বস্তি দিচ্ছে সুস্থতার হার। করোনাকে জয় করে এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন চার কোটির বেশি মানুষ।  

আরও পডুন করোনা সংক্রমণ হ্রাস পেলেও উদ্বেগে রাখল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আটকে থাকা টাকা উদ্ধার হবে, সেপ্টেম্বরের শেষে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

ফ্রিজের উপর কর্পূর রাখেন? জানেন সংসারের কত বড় ক্ষতি করছেন!

জ্যাম-চুইংগাম প্রেমী! জানন কি প্রিয় খাবারেই বাড়ছে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ঝুঁকি?

সাবধান! প্রতিদিন ১০০ গ্রামের বেশি এই খাবারগুলি খেলেই বাড়বে হৃদরোগের ঝুঁকি

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

আপনার নাম করে অন্য কেউ সিম ব্যবহার করছেন? গুণতে হতে পারে ৫০ লাখ জরিমানা

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

কেন্দু পাতা সংগ্রহকারীদের পাশে শুভেন্দুর সরকার, আর্থিক সাহায্য করলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?

ভীমরুলের হুলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু দিদিমা-নাতনির, মর্মান্তিক ঘটনা ময়মনসিংহে