আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আজ নিরাপত্তা পরিষদে বক্তব্য রাখবেন জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক: মঙ্গলবার নিরাপত্তা পরিষদে ভাষণ দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। ইউক্রেনে রুশ আগ্রাসনের পর এই প্রথম জেলেনস্কি ভাষণ পেশ করতে চলেছেন। তাঁর দফতর সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট বক্তব্য রাখবেন ভার্চুয়ালি।

তার আগে, দেশবাসীর উদ্দেশ্যে এক ভিডিয়ো বার্তায় প্রেসিডেন্ট জানিয়েছেন, জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদে তাঁর এই ভাষণ হবে কিয়েভের স্বার্থে। নিরীহ মানুষের নির্বিচারে হত্যার মুক্ত ও স্বচ্ছ তদন্তের জন্য।
ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমি জোর দিয়ে বলতে চাই, আমরা সবচেয়ে সম্পূর্ণ, স্বচ্ছ তদন্তে আগ্রহী, যার ফলাফল সমগ্র আন্তর্জাতিক সম্প্রদায়কে অবগত করার পাশাপাশি ব্যাখ্যা করা হবে।
রুশ আগ্রাসনের পর গ্র্যামির মঞ্চে বক্তব্য রেখেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট।সেটাও ছিল ভার্চুয়াল। ভাষণ ছিল আবেগঘন। সেই ভিডিয়ো বার্তায় প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ‘এই হামলায় ৩০০র বেশি শিশু জখম হয়েছে। প্রাম হারিয়েছে কমপক্ষে ১৫৩জন। ইউক্রেনবাসী আজ আত্মীয়-পরিজনহীন। তারা জানে না, আগামীদিনে তাদের মধ্যে দেখা হবে কি না। দেশবাসী এক চূড়ান্ত অনিশ্চয়তায় ভুগছে। ইউক্রেনের সঙ্গীতশিল্পীরা এখন অস্ত্রে শান দিচ্ছে। গাইছেন স্বজনহারাদের জন্য গান। যাঁরা শুনতে পাচ্ছেন না, তাঁদের জন্যও গান গাইছেন শিল্পীরা। আমাদেরও বাঁচার অধিকার আছে, ভালোবাসার অধিকার আছে, গান গাইবার অধিকার আছে।
আন্তর্জাতিকমহলের একাংশ নিশ্চিত, রুশ আগ্রাসনের নিন্দা করেই প্রেসিডেন্ট জেলেনস্কি বক্তব্য পেশ করবেন। পাশাপাশি নিন্দায় সরব হবেন সে সব দেশের প্রতি, যারা বিপদের সময় সাহায্য করার বদলে হাত গুটিয়ে নিয়েছে। প্রেসিডেন্ট কী বক্তব্য রাখেন সে দিকে নজর থাকবে সকলের। 

আরও পডুন আমাদের বাঁচার অধিকার আছে: গ্র্যামির মঞ্চে Zelenskyy

Published by:

Share Link:

More Releted News:

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ফ্রান্স, ফের জানিয়ে দিলেন ফরাসি বিদেশমন্ত্রী

ইরানে জেলের মধ্যে গুরুতর অসুস্থ নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি, নেওয়া হল হাসপাতালে

এশিয়ার আট দেশের ১৬ টি মার্কিন ঘাঁটিতে বিধ্বংসী হামলা ইরানের

চার পায়ে হাঁটছে ‘এলন মাস্ক’ সহ বিশ্বের ধনকুবেররা, বার্লিনে প্রযুক্তির চমকে হতবাক সবাই

জার্মানি থেকে ৫ হাজার সেনা প্রত্যাহার করছে আমেরিকা, নেপথ্যে কোন কারণ?

ট্রাম্পের পাকিস্তান সফর বাতিল! টেলিফোনেই সারছেন শান্তি আলোচনা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ