Loading live market data...
Loading active stocks...
Connecting...

IPL 2023: নাটকীয় ম্যাচে মুম্বইকে ১৩ রানে জিতল পঞ্জাব কিংস

নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০১ রান করে মুম্বই।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: একাধিকবার ম্যাচের রং বদলালো। কখনও মনে হচ্ছিল পঞ্জাব জিতবে, আবার পরক্ষণেই ম্যাচের ভাগ্য ঢলে পড়ছিল মুম্বইয়ের দিকে। তবে শেষ ওভারে আরশদীপ সিংয়ের দুর্দান্ত বোলিংয়ের জেরে শনিবার রাতে আরব সাগরের তীরে মুম্বই ইন্ডিয়ান্সকে ১৩ রানে হারিয়ে  পঞ্জাব কিংস। ক্যামেরন গ্রিন, রোহিত শর্মা, সূর্যকুমার যাদবের মারকাটারি ব্যাটিং বিফলে গেল।   

ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে সাম কুরান, হরপ্রীত সিং ভাটিয়া ও জিতেশ শর্মার অনবদ্য ব্যাটিংয়ের সুবাদে আট উইকেট হারিয়ে ২১৪ রান তোলে পঞ্জাব। জয়ের জন্য ২১৫ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুরুতেই ধাক্কা খায় মুম্বই। আরশদীপ সিংয়ের বলে মাত্র এক রান করে প্যাভিলিয়নে ফেরেন ঈশান কিষান। এর পরে মাথা ঠাণ্ডা করে খেলতে থাকেন অধিনায়ক রোহিত শর্মা ও ক্যামেরন গ্রিন। ৫০ বলে ৭৬ রান যোগ করেন দুজনে। ২৭ বলে ৪৪ করা মুম্বই অধিনায়ককে ফেরান লিয়াম লিভিংস্টোন।

তৃতীয় উইকেটে জুটি বেঁধে দলকে জয়ের লক্ষ্যে এগিয়ে নিয়ে যান গ্রিন ও সূর্যকুমার যাদব। চলতি আইপিএলে চরম ব্যর্থ সূর্য এদিন সমালোচকদের মুখ বন্ধ করার লক্ষ্য নিয়েই বোধ হয় মাঠে নেমেছিলেন। যথেষ্টই আত্মবিশ্বাসী দেখাচ্ছিল তাঁকে। ২৩ বলেই চলতি আইপিএলে প্রথম অর্ধশতরান পেলেন তরুণ ব্যাটার। ৪৩ বলে ৬৭ রানের ইনিংস খেলে ফিরে যান গ্রিন। সূর্য ২৬ বলে ৫৭ রান করে আরশদীপের বলে আউট হয়ে যান। গ্রিন আউট হওয়ার পরে ব্যাট করতে আসা টিম ডেভিডও আগ্রাসী মেজাজে ব্যাট করলেন। কিন্তু শেষ ওভারে সব গুলিয়ে দিলেন পঞ্জাবের আরশদীপ সিং। পর পর দুই বলে তিলক ভার্মা আর নেহাল ওয়াদেরাকে ফিরিয়ে মুম্বইয়ের মুখ থেকে জয় কেড়ে নেন। শেষ পর্যন্ত ২০১ রানে থেমে যায় রোহিতদের ইনিংস। ঘরের মাঠে ১৩ রানে হারের লজ্জা পেতে হয় মুম্বই ইন্ডিয়ান্সকে। পঞ্জাবের হয়ে ২৯ রানে চার উইকেট নেন আরশদীপ সিং।   

আজকের রাশিফল: পালাবদল হতেই রাজনীতিকরা সুখবর পাবেন, কর্মস্থলে মুখ বন্ধ রাখুন…

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

ঝাড়গ্রাম হাসপাতাল পরিদর্শনে বিধায়ক লক্ষীকান্ত সাউ, পরিষেবা উন্নয়নে দিলেন জোর

দুরন্ত ব্যাটিং ক্লাসেন-ঈশানের, পঞ্জাবকে ২৩৬ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

ভবানী ভবনে পুলিশ ওয়েলফেয়ার অফিসে ঝুলল তালা,ডিউটিরত পুলিশ কর্মীদের বদলি অন্যত্র

ইম্পা-র অফিসে কেন্দ্রীয় বাহিনী, গ্রেফতার হতে পারেন কয়েকজন প্রযোজক

গোপীবল্লভপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন বিজেপির

‘হাতেপায়ে ধরলে ঠিক বিজেপি হয়ে যাবেন’, এবার কবীর সুমনকে তোপ তসলিমা নাসরিনের

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

ভোটের ফল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা!

পুশ ব্যাক রুখতে পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা থাকছে মমতার, জানিয়ে দিলেন ডিজি