ইম্পা-র অফিসে কেন্দ্রীয় বাহিনী, গ্রেফতার হতে পারেন কয়েকজন প্রযোজক

বাংলার পালা বদলাতেই পিয়া সেনগুপ্তের পদত্যাগের দাবিতে মঙ্গলবার গেরুয়া আবির খেলা হয়েছে 'ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসো সিয়েশন'।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার পালা বদলাতেই পিয়া সেনগুপ্তের পদত্যাগের দাবিতে মঙ্গলবার গেরুয়া আবির খেলা হয়েছে ‘ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসো সিয়েশন’। তখন থেকেই হুলস্থুল কাণ্ড ইম্পার অফিসে। জারি হতে পারে ১৪৪ ধারা। গতকাল ইম্পার সভাপতি পিয়া সেনগুপ্তের পদত্যাগের দাবি তুলে ইম্পার অফিসে বিক্ষোভ দেখান বেশ কয়েকজন বিজেপি সমর্থক সদস্যরা। গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধিকরণের পাশাপাশি বিক্ষোভ প্রদর্শনের পর গেরুয়া আবিরও খেলেন তাঁরা। রটে যায় পিয়া সেনগুপ্তকে তেড়ে মারতে গিয়েছেন টলিপাড়ার সিনে প্রদর্শক শতদীপ সাহা। যদিও পরে তিনি অভিযোগ উড়িয়ে দেন। এছাড়া পিয়া সেনগুপ্তের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগও দায়ের করেন সংগঠনের কয়েকজন প্রযোজক। সেই অভিযোগেই ইম্পার অফিস সিল করার দাবি জানানো হয়েছে। সেই প্রেক্ষিতেই বুধবার (৬ মে) কেন্দ্রীয় বাহিনীর সেনারা ইম্পার অফিসে জড়ো হয়েছে। গ্রেফতার হতে পারেন বিরোধী পক্ষের একাধিক প্রযোজক

সোমবার বিধানসভা নির্বাচনের ফলাফল বের হতেই ইম্পার অফিস দখল নেন একদল বিজেপি সমর্থক প্রযোজক। ইম্পার অফিসে ধর্নায় বসছেন তাঁরা। গতকাল ইম্পার অফিসে পা রাখার আগে শ্রীরাম ধ্বনি তুলেছিলেন তাঁরা। তাঁদের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন শেষ হয়েছে। এবার সংগঠনের সভাপতিপদ ছেড়ে দেওয়া উচিত পিয়া সেনগুপ্তের। তা থেকেই অশান্তির সূত্রপাত। ইতিমধ্যেই পিয়া সেনগুপ্তকে চিঠি মারফৎ আগামী ৭২ ঘণ্টা মধ্যে বৈঠকের আহ্বান জানানো হয়েছে। সেই চিঠিতে সাক্ষর করেছিলেন রতন সাহা, মিলন ভৌমিক, কৃষ্ণনারায়ণ দাগা, গৌতম দাস, কবিতা নষ্কর, মৃত্যুঞ্জয় রায় এবং শতদীপ সাহা। সকলেই পিয়া সেনগুপ্তের পদত্যাগের দাবি করেছেন।

এরপর মঙ্গলবার প্রযোজকেরা বৌবাজার থানায় পিয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। যদিও পিয়াও নিরাপত্তার স্বার্থে বৌবাজার থানায় একটি জেনারেল ডায়েরি করেছেন। সঙ্গে ব্যাঙ্কশাল কোর্টে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে একটি আবেদনে জানিয়েছেন যে, ইম্পার অফিসে যাতে অবিলম্বে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা জারি করা হয়। এরপরেই আজ কেন্দ্রীয় বাহিনীর সেনারা ইম্পা অফিসে হাজির হয়েছেন এবং তাঁরা পাহারা দিচ্ছেন। যাতে আর কেউ এসে ইম্পার অফিসে হুজ্জতি না দেখাতে পারেন। জানা যাচ্ছে, পিয়ার অভিযোগের ভিত্তিতে কয়েকজন প্রযোজককে গ্রেফতার করা হতে পারে। যদিও বিরোধীপক্ষের প্রযোজকের পক্ষ থেকে পরিবেশক, সিনেমাহল মালিক শতদীপ সাহা জানিয়েছেন, এখনও গ্রেফতারের কোনও পরিস্থিতি তৈরি হয়নি। কেউ গ্রেফতার হচ্ছেন না।

ঘুষ কেলেঙ্কারিতে গ্রেফতার সেনাবাহিনীর কর্নেল হিমাংশু বালি

আমেরিকা ও নাইজেরীয় সেনার যৌথ অভিযানে নিহত ১৭৫ আইএস জঙ্গি

চিনে নিন সেই ৪ অপরিচিত খেলোয়াড়কে যাঁরা প্রথমবার টিম ইন্ডিয়াতে সুযোগ পেয়েছেন

ইডি অফিসারদের উপর হামলার অভিযোগ, শেখ শাহজাহানের ঘনিষ্ঠ দুই তৃণমূলনেত্রী গ্রেফতার

ফের শেয়ার বাজারে বড় ধস, হুড়মুড়িয়ে পড়ল সেনসেক্স, নিফটি

প্যাচপ্যাচে গরমে নাজেহাল দশা, আরও বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি, কী জানাচ্ছে আবহাওয়া দফতর?

ইরানের সঙ্গে দ্রুত যুদ্ধ শেষের বার্তা দিয়েও তেহরানকে বড় সতর্কবার্তা ট্রাম্পের

7000mAh ব্যাটারি সহ iQOO-র 5G গেমিং ফোনে মিলছে ১০ হাজার টাকা ছাড়

শিয়রে যুদ্ধ, মেশিন গান নিয়ে বিয়ের মণ্ডপে ইরানি তরুণরা

মিচেল-ইংলিসের ঝোড়ো ব্যাটিং, রাজস্থানকে ২২১ রানের লক্ষ্য দিল লখনউ

চট্টগ্রামে ভারতীয় দূতাবাসের ভিতর থেকে আধিকারিকের মরদেহ উদ্ধার

মাত্র ২০ টাকায় সম্পূর্ণ চার্জ, সবচেয়ে সস্তা বৈদ্যুতিন স্কুটারের কত দাম ?

‘রোমে স্বাগতম বন্ধু’, ইতালিতে পৌঁছানোর পর ভাইরাল মোদি-মেলানির নতুন সেলফি

হার্ট অ্যাটাকের সময় অ্যাসপিরিন কি সত্যিই জীবনদায়ী? কী বলছেন বিশেষজ্ঞরা