Loading live market data...
Loading active stocks...
Connecting...

IPL-2023: খেলার উদ্দেশেই ওয়ার্নারদের সরঞ্জাম চুরি করেছিল দুই ট্রাক চালক

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি আইপিএল চলার মাঝেই দিল্লি ক্যাপিটাল-এর খেলোয়াড়দের  চুরি গিয়েছিল সরঞ্জাম। এই ঘটনাটি ঘটে ১৫ এপ্রিল, ২০২৩। চুরি যাওয়া সরঞ্জামগুলির মধ্যে ছিল, ১৬টি ব্যাট, প্যাড, জুত ও অন্যান্য সরঞ্জাম। মিচেল মার্শ, ওয়ার্নারদের ছিল এই সরঞ্জামগুলি। যা নিয়ে তোলপাড় হয়ে গোটা দুনিয়া। এরপরই পুলিশের জালে ধরা পড়েন অভিযুক্তরা। এবং তাদের একটাই বক্তব্য, অন্য কোনও উদ্দেশে তারা এই কাজ করেননি। নেহাতই ক্রিকেট খেলার জন্যই এই কাজ করেছিল তারা।

এই ঘটনার পরই একটি সংবাদপত্র খবর প্রকাশ করে, এই চুরি যাওয়া ঘটনার সঙ্গে যে দুজনকে পুলিশ আটক করেছেন তারা হলেন এম চেলুভারাজু ও তার সহকারী সুধাংশু কুমার। পেশায় এরা দুজনেই ট্রাক চালক। এবং দুজনের বয়সই আনুমানিক ৩০ বছর।

পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই নাকি খোয়া যাওয়া ১৬টি ব্যাটের মধ্যে ১২টি ব্যাট উদ্ধার করা হয়েছে। তার সঙ্গে উদ্ধার হয়েছে ১৮টি বল, চার জোড়া গ্লাভস, দুটি হেলমেট, তিন জোড়া পায়ের প্যাড, দুই জোড়া থাই প্যাড ও একটি অ্যবডমিনাল গার্ড এবং একটি ব্যাগ। উদ্ধার হওয়া এই জিনিষগুলির আনুমানিক মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা। তবে এখনও অবধি এই সরঞ্জামগুলি পুলিশের হেফজতেই রয়েছে এবং খুব শীঘ্রই দিল্লি ক্যাপিটালসের খেলোয়াড়দের তা ফিরিয়ে দেওয়া হবে বলেই জানা গিয়েছে।

আরও জানতে পড়ুন: বিরাটদের হারিয়ে এক নম্বর স্থান ধরে রাখতে মরিয়া রাজস্থান রয়্যালস

উল্লেখ্য, আইপিএল আসরে দিল্লি খেলোয়াড়দের এই সরঞ্জামগুলি বহনের জন্য দায়িত্ব পেয়েছে একটি সংস্থা। তা সত্ত্বেও বেঙ্গালুরুর হোটেল থেকে বিমানবন্দর যাওয়ার পেথ কিভাবে এই ঘটনা ঘটল অভিযোগ পাওয়ার পর তার তদন্ত শুরু করে পুলিশ। তারপরই ওই দুই ব্যক্তিকে আটক করে জেরা শুরু করতেই তারা পুলিশের সামনে নিজেদের মনের কথা ব্যক্ত করে।

তবে পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা যায়,  হোটেল বা বিমানবন্দর থেকে ওই সরঞ্জামগুলি চুরি যায়নি। তা ঘটেছে রাস্তায়। যে ট্রাকে করে এই সরঞ্জামগুলি যাচ্ছিল, সেটি চালাচ্ছিলেন অভিযুক্ত চেলাভারাজু।

আজকের রাশিফল: পালাবদল হতেই রাজনীতিকরা সুখবর পাবেন, কর্মস্থলে মুখ বন্ধ রাখুন…

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

ঝাড়গ্রাম হাসপাতাল পরিদর্শনে বিধায়ক লক্ষীকান্ত সাউ, পরিষেবা উন্নয়নে দিলেন জোর

দুরন্ত ব্যাটিং ক্লাসেন-ঈশানের, পঞ্জাবকে ২৩৬ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

ভবানী ভবনে পুলিশ ওয়েলফেয়ার অফিসে ঝুলল তালা,ডিউটিরত পুলিশ কর্মীদের বদলি অন্যত্র

ইম্পা-র অফিসে কেন্দ্রীয় বাহিনী, গ্রেফতার হতে পারেন কয়েকজন প্রযোজক

গোপীবল্লভপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন বিজেপির

‘হাতেপায়ে ধরলে ঠিক বিজেপি হয়ে যাবেন’, এবার কবীর সুমনকে তোপ তসলিমা নাসরিনের

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

ভোটের ফল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা!

পুশ ব্যাক রুখতে পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা থাকছে মমতার, জানিয়ে দিলেন ডিজি