IPL-2023: শক্তিশালী রাজস্থানকে হারানোরও স্বপ্ন দেখছে রোহিতদের মুম্বই

Share:

নিজস্ব প্রতিনিধি : চলতি আইপিএল-এ রবিবার দ্বিতীয় ম্যাচে রাজস্থানের রয়্যাসলের মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্স। বিগত পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই চলতি মরশুমে একেবারেই ছন্দে নেই। সেইজন্যই লিগ টেবিলে এই মুহূর্তে রোহিত শর্মাদের অবস্থান নয় নম্বরে। অন্য দিকে রাজস্থান এই মুহূর্তে লিগ টেবিলে ২ নম্বর স্থানে। কাজেই রবিবারের ম্যাচটা জিততে পারলে সঞ্জু স্যামসনরা আবার পৌঁছে লিগ টেবিলের পয়লা নম্বর স্থানে।

এই ম্যাচে নামার আগে রাজস্থান দল আগের ম্যাচে চেন্নাইকে হারিয়েছে ৩২ রানে। সেই ম্যাচে দারুণ ছন্দে ব্যাট করেছিলেন যশস্বী জয়সওয়াল। ৭৭ রানের ঝাঁ চকচকে একটি রান এসেছিল তাঁর ব্যাট থেকে। অপর ব্যাটার বাটলার রান না পেলেও, চলতি আইপিএল-এ সেও কিন্তু বেশ ভালো ছন্দে রয়েছেন। কাজেই তাঁকে নিয়েও ভাবতে মুম্বই বোলারদের।

এছাড়া দলে আছেন অধিনায়ক সঞ্জু স্যামসন, হেটমেয়ার, জুরেল, দেবদূত পাড়িক্কলের মতো ব্যাটসম্যানরা। যাঁরা যে কোনও সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম। বোলারদের মধ্যে যজুবেন্দ্র চাহাল, অভিজ্ঞ অশ্বিন, জেসন হোল্ডার, অ্যাডাম জাম্পারা রয়েছেন। কাজেই রবিবার ম্যাচ জিততে গেলে মুম্বইকে যে অসাধ্য সাধন করতে হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও জানতে পড়ুন: ডেভিড কনওয়ের কাঁধে ভর করে পাঞ্জাবকে ২০১ রানের টার্গেট চেন্নাইয়ের

কেননা চলতি আইপিএল মুম্বই দলটা যেন অতীতের ছায়া মাত্র। ব্যাটার তিলক ভার্মা এবং বোলার হিসেবে পীযূশ চাওলা ছাড়া কেউই সেভাবে নজর কাড়তে পারছেন না। চূড়ান্ত অফ ফর্মে রোহিত এবং ইষাণ এবং সূর্যকান্ত। কাজেই ব্যাটিং লাইন আপ যদি রবিবারেও ফেল করে তাহলে রাজস্থানের বিরুদ্ধে ম্যাচ জিততে হিমশিম খেতে রোহিতদের।

সব কিছু ভুলে রবিবার আইপিএলএল-এর দ্বিতীয় ম্যাচে মুম্বই কি অঘটন ঘটিয়ে রাজস্থানকে হারাতে পারবে, নাকি শক্তিশালী রাজস্থান ম্যাচটা সহজেই জিতে লিগ টেবিলে প্রথম স্থানে থাকা গুজরাটের ওপর আরও চাপ বাড়াতে পারবে, অবশ্য তা সময়ই বলবে।

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ

হাসপাতাল চত্বরে বিলি হাজার মিষ্টি, সাজোয়া গাড়ি, বাজনা নিয়ে বরণ গৃহলক্ষ্মীকে

মোদিকে নিজের হাতে ঝালমুড়ি বানিয়ে খাওয়ালেন শুভেন্দু অধিকারী, ভাইরাল ভিডিও

‘অভিনয় ছেড়ে দিয়েছেন মৌসুমী চট্টোপাধ্যায়’, গুজব শুনেই রেগে আগুন ‘পিকু’ অভিনেত্রী

তুলসিহাটা চক্রের পাড়ো জুনিয়র হাইস্কুলে মাত্র একজন শিক্ষক, চিন্তায় অভিভাবকরা

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

পুরনো শত্রুতার জেরে পুরুষ যৌনকর্মীকে শ্বাসরোধ করে খুন, গ্রেফতার অভিযুক্ত

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

মুজাফফরাবাদের কাছে ভেঙে পড়ল পাক সেনার হেলিকপ্টার, মৃত ২১

যানজট নিয়ন্ত্রণে পুরুলিয়া বড় পদক্ষেপ, চালু অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে দুর্যোগ! হার মানবে ছাতা, জারি লাল সতর্কতা