দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

IPL=2023: ম্যাক্সুওয়েল-ডুপ্লিসর কাঁধে ভর করে বেঙ্গালুরু ১৯০ রানের টার্গেট দিল রাজস্থানকে

নিজস্ব প্রতিনিধি:  রাজস্থানের বিপক্ষে ম্যাচে রান পেলেন না বেঙ্গালুরু তারকা বিরাট কোহলি। রবিবার চিন্নাস্বামী স্টেডিয়ামে রাজস্থানের বিপক্ষে ম্যাচে বিরাটকে ফিরতে হল শূণ্য রানেই। তবে বিরাট শূণ্য রানে ফিরলেও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে একাই টানলেন ডুপ্লেসি ও ম্যাক্সওয়েল। তাঁদের কাধে ভর করেই নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯০ রানের টার্গেট রাজস্থানকে দিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

দিনের শুরুতেই বিরাটকে প্যাভেলিয়নে ফেরত পাঠান ট্রেন্ট বোল্ট। এরপর ডুপ্লেসির সঙ্গী হতে ব্যাট হাতে ক্রিজে আসেন শাহবাজ আহমেদ। না তিনিও বেশিক্ষণ টিকতে পারলেন না। মাত্র ২ রানের মাথায় তাঁকে সাজঘরের পথ দেখালেন বোল্ট।

বিরাট ও শাহবাজ আউট হতেই এবার দলকে টানতে লাগলেন চলতি আইপিএলএ নজরকাড়া ফর্মে থাকা ডুপ্লেসি। এবং তাঁকে যোগ্য সঙ্গত করলেন ম্যাক্সুওয়েল। ডুপ্লেসি ৩৯ বলে ৮টি চার এবং ২টি ছয়ের সাহায্যে ৬২ রান করে আউট হন। ম্যাক্সুওয়েল করেন ৭৭ রান।

আরও জানতে পড়ুন: জাতীয় দলের মিডিয়াসত্ত্ব থেকে বড় আয়ের স্বপ্ন দেখছে বিসিসিআই

ম্যাক্সুওয়েল এই ঝাঁ চকচকে ইনিংস খেলেন মাত্র ৪৪টি বল খেলে। ৬টি চার এবং ৪টি ছয়ের সাহায্যে। এরপর আরও ভয়ঙ্কর হয়ে ওঠার আগে তাঁকে প্যাভিলয়নে ফেরত পাঠান অভিজ্ঞ ভারতীয় বোলার রবিচন্দ্রন অশ্বিন। মূলত ডুল্পেসি এবং ম্যাক্সুয়েল-এর কাঁধে ভর করেই ১৫০ রানের গণ্ডি পেরিয়ে যান বিরাটরা।

এরপর এই দুই ব্যাটার সাজঘরে ফিরতেই বাকিরা শুধু এলেন, দেখলেন আর গেলন। তবুও তারই মধ্যে দীনেশ কার্তিক ১৩ বলে ১৬ রান করেন। হাসারাঙ্গা করেন ৬ রান। এই ম্যাচেই বেঙ্গালুরুর চার ব্যাটার শূণ্য রানে সাজঘরে ফেরেন। না হলে হয়তো আরও একটু বেশি রানের টার্গেট রাজস্থানের সামনে রাখতে পারত বিরাটের দল।

রাজস্থানের হয়ে বল হাতে দুটি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট ও সন্দীপ শর্মা। অশ্বিন এবং চাহাল নেন একটি করে উইকেট।

Published by:

Share Link:

More Releted News:

আইপিএলে একটি ম্যাচও খেলবেন না ধোনি? আসল সত্যি জানিয়ে দিলেন CSK কোচ

মুম্বইয়ের ঘরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চেন্নাইয়ের, স্পিনের ভেল্কিতে কুপোকাত হার্দিকরা

সঞ্জুর অপরাজিত শতরানের দৌলতে মুম্বইকে ২০৮ রানের লক্ষ্য দিল চেন্নাই

শান্তর শতরান, মুস্তাফিজুরের ৫ উইকেটের দৌলতে কিউইদের হারিয়ে সিরিজ জিতল টাইগাররা

IPL চলাকালীন মাতৃহারা হলেন মুকেশ, CSK তারকার পাশে থেকে কী বার্তা দিলেন ধোনি?

দিল্লির ভাগ্য বদলাতে আসছেন মিচেল স্টার্ক, কবে নামছেন মাঠে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ