চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

IPL 2023: বিধ্বংসী ব্রুক, নাইটদের জিততে দরকার ২২৯ রান

নিজস্ব প্রতিনিধি: বোলারদের ব্যর্থতায় ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদকে অল্প রানে বেঁধে রাখতে পারল না কলকাতা নাইট রাইডার্স। হ্যারি ব্রুকের দুর্দান্ত শতরান আর আইডেন মার্করামের অর্ধ শতরানের দৌলতে প্রথমে ব্যাট করে রানের পাহাড় গড়ল হায়দরাবাদ। নির্ধারিত ২০ ওভারে চার উইকেটে ২২৮ রান তুলেছে মার্করাম বাহিনী। জয়ের জন্য কেকেআরের চাই ২২৯ রান। নাইটদের হয়ে আন্দ্রে রাসেল ২২ রানে তিন উইকেট নিয়েছেন।  

শুক্রবার রাতে টসে জিতে প্রথমে হায়দরাবাদকে ব্যাট করতে পাঠান নাইট অধিনায়ক নীতীশ রানা। ব্যাট করতে নেমে শুরু থেকেই বিধ্বংসী হয়ে ওঠেন হ্যারি ব্রুক। উমেশ যাদবের প্রথম ওভারেই ১৪ রান নেন। চার ওভারে আইডেন মার্করামের দলের রান দাঁড়ায় ৪৬। নিয়মিত বোলারদের মার খেতে দেখে চলতি মরসুমে প্রথমবার আন্দ্রে রাসেলের হাতে বল তুলে দেন নাইট অধিনায়ক। প্রথমবার বল পেয়েই হায়দরাবাদকে জোড়া ধাক্কা দেন ক্যারিবীয় ক্রিকেটার। প্রথম বলে ফিরিয়ে দেন ময়াঙ্ক আগরওয়ালকে (১৩ বলে ৯)। শেষ বলে আউট করেন বিধ্বংসী হয়ে ওঠা রাহুল ত্রিপাঠিকে (৪ বলে ৯ রান)। পর পর দুই উইকেট হারিয়ে কিছুটা হলেও বিপাকে পড়ে যায় হায়দরাবাদ।

তৃতীয় উইকেটে জুটি বেঁধে বিপদ সামাল দেন হ্যারি ব্রুক ও অধিনায়ক আইডেন মার্করাম। দেখেশুনেই খেলতে থাকেন দুজনে। ৩২ বলে নিজের অর্ধ শতরান পূর্ণ করেন ব্রুক। ১১ ওভারেই একশো রানে পৌঁছে যায় হায়দরাবাদ। হাত খুলে খেলতে শুরু করেন হায়দরাবাদ অধিনায়কও। ২৫ বলেই অর্ধ শতরান পেয়ে যান তিনি। আর অর্ধ শতরানের পরের বলেই মার্করামকে ফেরান বরুণ চক্রবর্তী। ভেঙ্গে যায় ৭২ রানের জুটি। এর পরে অভিষেক শর্মাকে সঙ্গী করে দলকে এগিয়ে নিয়ে যান হায়দরাবাদের ওপেনার। চার আর ছয়ের ফুলঝুড়ি ছোটান।  মার কাটারি ব্যাটিং করতে থাকেন অভিষেক শর্মাও ৯১৭ বলে ৩২)। তবে ১৯তম ওভারের প্রথম বলে তাঁকে সাজঘরে ফেরত পাঠান আন্দ্রে রাসেল। ৫৫ বলে শতরান পূর্ণ করেন ব্রুক। চলতি আইপিএলে এই প্রথম কোনও ব্যাটার শতরান করলেন। নির্ধারিত ২০ ওভারে চার উইকেটে ২২৮ রান তোলে হায়দরাবাদ।

Published by:

Share Link:

More Releted News:

শ্রেয়াসকে ফেরাতে আগরকরের নেতৃত্বাধীন জাতীয় নির্বাচক কমিটিকে কড়া বার্তা অস্বিনের

স্প্যানিশ ফুটবল ক্লাব কর্নেয়ার মালিক হলেন মেসি

দক্ষিণ আফ্রিকান নেটপ্রভাবীর ছবিতে লাইক বিরাটের, কে এই সুন্দরী?

কেন উইকেট পাচ্ছেন না বুমরাহ? বড় স্বীকারোক্তি মুম্বইয়ের

মুম্বইকে দুরমুশ করে আইপিএলে পয়েন্ট টেবিলের শীর্ষে শ্রেয়সরা

ফিনিক্স পাখির মত উত্থান, ১০ জনের দলকে নিয়ে রুদ্ধশ্বাস ড্র ইস্টবেঙ্গলের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ