১৫০ বছর পর আমজনতার জন্য খুলছে আলিপুর চিড়িয়াখানার দুষ্প্রাপ্য গ্রন্থাগার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আমজনতার জন্য খুলতে চলেছে আলিপুর চিড়িয়াখানার গ্রন্থাগারের দরজা । প্রায় দেড়শো বছর পর এই গ্রন্থাগার খোলার সিদ্ধান্ত নিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। জানা গিয়েছে, চলতি বছর থেকেই সাধারণ মানুষ ঢুকতে পারবেন আলিপুর চিড়িয়াখানার গ্রন্থাগারে। তার জন্য প্রস্তুতি শুরু হয়েছে। 

বর্তমানে এই গ্রন্থাগারে প্রায় ১৫০০ টি দুষ্প্রাপ্য বই রয়েছে । এবার থেকে  মিলবে এই বইগুলির ডিজিটাল কপি। সেই প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করা হয়েছে। রাজ্যের বন দফতর এবং চিড়িয়াখানা কর্তৃপক্ষ  চলতি বছরের  মধ্যেই এই কাজ শেষ করার লক্ষ্য নিয়েছে বলে খবর । এই প্রসঙ্গে রাজ্যের বনদফতরের এক আধিকারিক জানিয়েছেন,’ দর্শকদের মূল্যবান তথ্য এবং পরিবেশ রক্ষায় নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করার জন্য এই গ্রন্থাগার খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । সেইসঙ্গে বন্যপ্রাণী সুরক্ষা সম্পর্কে জনসচেতনতামূলক প্রচার করা হবে ।’ 

রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা জানান, ‘আলিপুর চিড়িয়াখানার লাইব্রেরিতে বহু মূল্যবান তথ্য আছে। আমরা চাই সেগুলো যাতে সংরক্ষিত হয়। সেইজন্য বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। চলতি বছরের মধ্যেই শেষ হতে চলেছে চিড়িয়াখানার লাইব্রেরি সংরক্ষণের কাজ।’ ১৮৯৮ সালে চিড়িয়াখানায় এই গ্রন্থাগার গড়ে তোলা হয়।গ্রন্থাগারটি ‘স্যর জ্যোতিন্দ্রমোহন টেগোর-কেসিআইই অফ ক্যালকাটা’ নামে নামাঙ্কিত৷ আর এবার সেই গ্রন্থাগারে প্রবেশ করতে পারবে আমজনতা । 

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থ-র ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

অফিসে কার জন্য বাড়ছে মানসিক চাপ? প্রযুক্তির সাহায্যে খুঁজে বের করলেন বেঙ্গালুরুর যুবক

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

পাশবিক! ১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণ, ছুড়ে ফেলা হল তিনতলা থেকে

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি

‘শিল্প-বাণিজ্যের প্রসার ঘটলে রাজ্যের অর্থনীতিও শক্তিশালী হবে’, বার্তা অর্থমন্ত্রীর

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

‘বিদ্রোহী শিবিরে নয়, মমতার পাশেই আছি,’ ডিগবাজি খেয়ে জানালেন শত্রুঘ্ন

‘নতুন বিধায়কদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে’, জানিয়ে দিলেন স্পিকার

গেঞ্জি-হাফ প্যান্ট পরিয়ে ফলতার পুষ্পা জাহাঙ্গির খানকে হাঁটাল পুলিশ