ভোটার তালিকার স্ক্রুটিনি নিয়ে জেলা ও ব্লক পর্যায়ে দ্রুত কমিটি গঠনের নির্দেশ অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি: শনিবার দলীয় কর্মীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের নেতাদের তার নতুন মোবাইল নাম্বার দিলেন । তিনি জানান, কেউ তার বা আই প্যাকের নাম করে কিছু দাবি করলে এই 8142681426 নম্বরে তৎক্ষণাৎ অভিযোগ জানাতে হবে।তিনি আরো জানান, আমার অফিস থেকে কোনও কর্মী যোগাযোগ করলে আগাম জেলা সভাপতিকে জানিয়ে দেওয়া হবে। নইলে কেউ কথা বলবেন না। শনিবারের ভার্চুয়াল মিটিংয়ে ভোটার ভুয়ো তালিকা স্ক্রুটিনিতে জোর দেন অভিষেক।কর্মীদের নিয়মিত নজরদারি চালাতে বলেন তিনি।প্রতি মাসে জেলা বা অঞ্চল কমিটি একবার করে মিটিংয়ে বসবে বলে নির্দেশ দেন তিনি।

শনিবার বিকেল চারটে নাগাদ তৃণমূলের সমস্ত বিধায়ক পুরো মেয়র, ডেপুটি মেয়র, চেয়ারম্যান, জেলা সভাপতিদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে মিলিত হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Bandopadhay)। বৈঠক থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় পাঁচদিনের মধ্যে ভোটার তালিকা স্কুটি নিয়ে জেলা স্তরে কমিটি এবং একুশে মার্চ থেকে ২৭ এ মার্চের মধ্যে রাজ্যস্তরের কমিটি দ্রুত গঠনের নির্দেশ দেন। বর্তমান নির্বাচন কমিশনের ভুমিকা নিয়ে ভার্চুয়াল বৈঠকে প্রশ্ন তোলেন অভিষেক।

শনিবারের এই বৈঠকে দলের প্রায় সাড়ে চার হাজার নেতা যোগ দেন। ২০২১ সালে বিধানসভা নির্বাচনে একাধিক দফায় ভোট করানো এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনে একাধিক জেলা শাসক ও পুলিশ কর্তাদের বদলি এসব নিয়ে কমিশনের ভূমিকার বিষয় নানা প্রশ্ন তোলেন অভিষেক। এর আগে রাজ্যে ‘ভুতুড়ে ভোটার’ ধরতে কোর কমিটি তৈরি করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee)। তিনি সেই বিষয়টি নিয়ে জেলাও রাজ্য স্তরের নেতাদের সঙ্গে অভিষেককে আলোচনা করতে নির্দেশ দিয়েছিলেন।

সেই নির্দেশ অনুযায়ী শনিবার ভার্চুয়াল বৈঠকে ছাত্র ,যুব, শ্রমিক ,কৃষক, সংখ্যালঘু, মহিলা সমস্ত শাখা সংগঠনের জেলা নেতৃত্বকে ডাকা হয়।আগামী বিধানসভা নির্বাচনের আগে পুজোর আগে বড় কোন কর্মসূচি না নিলেও ,কিভাবে ভোটের কাজ হবে কিভাবে গণনা কেন্দ্রের কাজ হবে তা নিয়ে নেতাদের বৈঠকে বুঝিয়ে দেন অভিষেক। বছর পেরোলেই যেহেতু রাজ্য বিধানসভা নির্বাচন তার আগে দলের সর্বস্তরের নেতাদের নিয়ে তাই গুরুত্বপূর্ণ প্রথম ভার্চুয়াল বৈঠকটি এদিন তিনি সেরে ফেলেন।

‘নৈরাজ্যের অবসান’, কাকলির পর ‘বেসুরো’ পোস্ট আরও এক তৃণমূল সাংসদের

স্কুলের গাফিলতিতে মৃত্যু তৃতীয় শ্রেণির ছাত্রের, তুমুল বিক্ষোভ পড়ুয়া ও অভিভাবকদের

মোহনবাগানের সহ-সভাপতির পদ ছাড়লেন কুণাল ঘোষ, ইস্তফা নিয়ে যা জানালেন তৃণমূল বিধায়ক

অর্জুন সিংহের উদ্যোগ চালু হল ইছাপুর থেকে মৌড়িগ্রাম পর্যন্ত নতুন বাস পরিষেবা

লখনউয়ের কাশমান্ডিতে বকরিদের নামাজে নিষেধাজ্ঞা, বিবাদের জেরে বড় সিদ্ধান্ত প্রশাসনের

‘পদ ছাড়ছি, আর দলই করব না’, কাঁদতে কাঁদতে ঘোষণা করলেন তৃণমূল কাউন্সিলর

বাবার স্মৃতিতে ‘নাগেন্দ্র ভোগ’ নামে একটি বিশেষ আম চাষ করে ভাইরাল কৃষক

ইতালিয়ান ডেজার্টে আমের ছোঁয়া, ঘরেই তৈরি করুন সুস্বাদু ‘ম্যাঙ্গো তিরামিসু’

মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে যোগ দিলেন কাকলি ঘোষ দস্তিদার, হাজির তৃণমূলের ৩ বিধায়কও

৩ জেলার উন্নয়ন নিয়ে কল্যাণীতে পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী

দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা, কলকাতায় আবহাওয়া কেমন?

চিনের সঙ্গে ১২২ কোটি ডলারের চুক্তি স্বাক্ষর পাকিস্তানের

গরমে রান্নাঘরে কম সময় কাটাতে চান? জেনে নিন দ্রুত বানানোর কিছু সহজ রেসিপি

নিউটাউনে পথচারীকে ধাক্কা, অবশেষে গ্রেফতার স্বর্ণ ব্যবসায়ী খুনে মূল অভিযুক্ত প্রশান্ত বর্মন