রেলের গাফিলতিতে আগরপাড়া স্টেশনের কাছে ডাউন লাইনে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে

Share:

নিজস্ব প্রতিনিধি,আগরপাড়া: রেলের চরম গাফিলতি। আর তাতে প্রতিনিয়ত আহত হচ্ছেন ট্রেনের যাত্রীরা। আগরপাড়া স্টেশনের কাছে রেলের ডাউন লাইনে একটি পোস্টে যে লোহাটি লাগানো রয়েছে সেটি মাঝেমধ্যেই খুলে বিপদজনকভাবে ঝুলতে থাকে। আর তাতেই ট্রেনের গেটের কাছে থাকা জাতিরা ধাক্কা খেয়ে আহত হচ্ছেন ক্রমাগত। হুঁশ নেই রেল কর্তৃপক্ষের।চলন্ত ট্রেন থেকে লাইট পোস্টে ধাক্কা খেয়ে রবিবার পড়ে গিয়ে গুরুতর ভাবে আহতহন দুই যুবক। সোদপুর স্টেশন(Sodpur Station) থেকে ট্রেন ছাড়ার পর আগরপাড়া স্টেশন ঢোকার আগে রেললাইনের ধারে পোস্টে ধাক্কা খেয়ে গুরুতর ভাবে আহত হয় দুই যুবক।

স্থানীয় সূত্রে খবর, টিটাগড় স্টেশন(Titagar Station) থেকে ট্রেনে চেপে শিয়ালদহ যাচ্ছিলেন ওই দুই যুবক। কিন্তু শিয়ালদহ গামী ডাউন ট্রেনে দরজার ধারে দাঁড়িয়ে থাকাকালীন রেললাইন লাগোয়া এক পোস্টে সজোরে ধাক্কা খেয়ে ট্রেন থেকে ছিটকে পরে ওই যুবকরা। এর জেরে বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল ব্যাহত হয়। তবে স্থানীয় মানুষের দ্রুত তৎপরতায় আহত অবস্থায় ওই দুই যুবককে উদ্বার করে পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ক্রমাগত আগরপাড়া(Agarpara) ডাউন লাইনের কাছে রেলের পোস্টে একটি লোহা বিপদজনকভাবে ঝুলে থাকায় ঘটছে দুর্ঘটনা।

অন্যদিকে,সন্দেশখালিতে রাস্তার উপর টাইয়ার চালিয়ে বিক্ষোভ বামফ্রন্টের।সন্দেশখালি সেহারা বাজারে সিপিএমের পক্ষ থেকে বিক্ষোভ। রাস্তার ওপর টায়ার জ্বালিয়ে হাতে দলীয় পতাকা নিয়ে এবং মহিলাদের হাতে ব্যানার নিয়ে বিক্ষোভ দেখায়।তাদের দাবি সন্দেশখালি তে শেখ শাহজাহান, শিবু হাজরা ও উত্তম সর্দাররা যেভাবে জমি দখল করেছে সেই জমি অবিলমের ফেরত দিতে হবে। পাশাপাশি ১০০ দিনের কাজের টাকা দিতে হবে সহ একাধিক দাবি নিয়ে বিক্ষোভ দেখায়।

স্কুলের গাফিলতিতে মৃত্যু তৃতীয় শ্রেণির ছাত্রের, তুমুল বিক্ষোভ পড়ুয়া ও অভিভাবকদের

মোহনবাগানের সহ সভাপতির পদ ছাড়লেন কুণাল ঘোষ, ইস্তফা নিয়ে যা জানালেন তৃণমূল বিধায়ক

অর্জুন সিংহের উদ্যোগ চালু হল ইছাপুর থেকে মৌড়িগ্রাম পর্যন্ত নতুন বাস পরিষেবা

লখনউয়ের কাশমান্ডিতে বকরিদের নামাজে নিষেধাজ্ঞা, বিবাদের জেরে বড় সিদ্ধান্ত প্রশাসনের

‘পদ ছাড়ছি, আর দলই করব না’, কাঁদতে কাঁদতে ঘোষণা করলেন তৃণমূল কাউন্সিলর

বাবার স্মৃতিতে ‘নাগেন্দ্র ভোগ’ নামে একটি বিশেষ আম চাষ করে ভাইরাল কৃষক

ইতালিয়ান ডেজার্টে আমের ছোঁয়া, ঘরেই তৈরি করুন সুস্বাদু ‘ম্যাঙ্গো তিরামিসু’

চিনের সঙ্গে ১২২ কোটি ডলারের চুক্তি স্বাক্ষর পাকিস্তানের

মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে যোগ দিলেন কাকলি ঘোষ দস্তিদার, হাজির তৃণমূলের ৩ বিধায়কও

৩ জেলার উন্নয়ন নিয়ে কল্যাণীতে পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী

দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা, কলকাতায় আবহাওয়া কেমন?

গরমে রান্নাঘরে কম সময় কাটাতে চান? জেনে নিন দ্রুত বানানোর কিছু সহজ রেসিপি

নিউটাউনে পথচারীকে ধাক্কা, অবশেষে গ্রেফতার স্বর্ণ ব্যবসায়ী খুনে মূল অভিযুক্ত প্রশান্ত বর্মন

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের দেওয়া বিশেষ প্রস্তাব প্রত্যাখ্যান পাকিস্তানের