মমতার ধমক খেয়ে ডিগবাজি ভাই বাবুনের

Share:

নিজস্ব প্রতিনিধি : তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধমক খেয়ে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে এলেন তৃণমূল নেত্রীর ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়। প্রথমে তিনি জানিয়েছিলেন, তিনি নির্দল প্রার্থী হিসাবে লড়বেন। পরে তৃণমূল নেত্রীর ভাই ঘোষণা করলেন, তিনি নির্দল প্রার্থী হয়ে লড়ছেন না।

সম্প্রতি ব্রিগেডের সমাবেশ থেকেই প্রার্থীর নাম ঘোষণা করে তৃণমূল। প্রার্থীর নাম ঘোষণার পরই বেসুরো গাইতে শুরু করেন তৃণমূল নেত্রীর ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়। শোনা যাচ্ছিল, বাবুন লোকসভা নির্বাচনে লড়তে পারেন। বুধবার নিজের ক্ষোভের কথা প্রকাশ্যেই জানান বাবুন। জানিয়ে দেন, তৃণমূল নেত্রী যদি অনুমতি নাও দেন, তাহলেও তিনি হাওড়া থেকে নির্দল প্রার্থী হিসাবে লড়বেন। এরপরই এদিন দুপুরে সাংবাদিক সম্মেলন করে ভাই বাবুনের সঙ্গে সম্পর্ক ছেদের কথা ঘোষণা করে দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে তৃণমূল নেত্রী জানান, ‘হাওড়ায় তৃণমূলের টিকিট না পেয়ে বাবুন যা বলেছেন, তাতে গোটা বন্দ্যোপাধ্যায় পরিবার ক্ষুব্ধ। যারা বেশি বড় হয়ে যায়, তাঁদের লোভও বেড়ে যায়। ওর অনেক কাজই আমি অনেক দিন ধরে পছন্দ করি না। সব কথা তো আর বাইরে বলা যায় না। আমাদের পরিবারে কেউ এই রকম নয়।‘

তৃণমূল নেত্রীর এই সাংবাদিক সম্মেলনের পরই নিজের অবস্থান থেকে ১৮০ ডিগ্রি ঘুরে যান বাবুন। তিনি জানিয়ে দিলেন, তিনি নির্দল প্রার্থী হিসাবে দাঁড়াচ্ছেন না। দিদি তাঁকে নিয়ে যা য়া বলেছেন তা তিনি দিদির আর্শীবাদ হিসাবেই নিচ্ছেন। উল্লেখ্য, এদিন হাওড়ার তৃণমূল প্রার্থী প্রসূণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুন।

রাত পোহালেই পরীক্ষা, তার আগে চরম সিদ্ধান্ত নিল NEET পরীক্ষার্থী

দ্রুত জমি ফিরিয়ে দিতে সুরুচি সঙ্ঘকে নোটিস এলআইসি’র

দিল্লিতে ট্রেনের আসন নিয়ে বচসা, পিটিয়ে খুন যাত্রীকে, নীরব RPF

ভিটেছাড়া তৃণমূল, ভবনের হোর্ডিংও সরালেন বাড়ির মালিক

কবিরাজি থেকে রেলওয়ে কাটলেট, জেনে নিন ভোজনপ্রেমী বাঙালির ঐতিহ্যবাহী সান্ধ্য স্ন্যাকস

ভারতীয় শিবিরে জোর ধাক্কা, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বাসন্তীতে এসটিএফের অভিযানে উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র, আটক ২ তৃণমূল নেতা

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জোড়া বিস্ফোরণে ছিন্নভিন্ন সাতজন

পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা মোদি-শাহের

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই বড় পদক্ষেপ, অবশেষে গ্রেফতার জাহাঙ্গিরের স্ত্রী

‘পুশ ব্যাক’ এর প্রতিবাদে ঢাকায় ভারতীয় দূতাবাস হামলার চেষ্টা  পাকিস্তানপন্থী সংগঠনের

সই জাল কাণ্ড: শনি সকালে শোভনদেবের বাড়িতে সিআইডি, ষড়যন্ত্র বললেন প্রবীণ বিধায়ক

রান্নায় আনুন বদল, গরম ভাতের সঙ্গে পাতে রাখুন মাছের পুর ভরা করলা

পরিত্যক্ত সেপটিক ট্যাঙ্ক থেকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলে সহ চারজনের মর্মান্তিক মৃত্যু