২৪’র ভোটের লক্ষ্যে নির্বাচনী কমিটি গড়ল বঙ্গ বিজেপি

লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে নির্বাচনী কমিটি গড়েছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। সেখানে সুকান্ত ছাড়াও থাকছেন শুভেন্দু, দিলীপ, রাহুলরাও।

Share:

নিজস্ব প্রতিনিধি: বঙ্গ বিজেপিতে(Bengal BJP) গড়া হল নির্বাচনী কমিটি। কমিটিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও(Suvendu Adhikari) থাকছেন। এদিন অর্থাৎ ৪ ফেব্রুয়ারি লোকসভা নির্বাচনের(General Election 2024) কথা মাথায় রেখে নির্বাচনী কমিটি গড়েছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। এদিন সেই কমিটির সদস্যদের নামও ঘোষণা করে দেওয়া হয়েছে। দেখা যাচ্ছে সেই কমিটিতে বঙ্গ বিজেপির বর্তমান সভাপতি সুকান্ত মজুমদার(Sukanta Majumdar), রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ(Dilip Ghosh), প্রাক্তন সভাপতি রাহুল সিনহা, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা দলের সাংসদ নিশীথ প্রমাণিক, কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী তথা দলের সাংসদ শান্তনু ঠাকুররা থাকছেন। কমিটিতে থাকা বাকিরা হলেন – বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা, বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকার, সাংসদ লকেট চট্ট্যোপাধ্যায়, সাংসদ জ্যোর্তিময় সিং মাহাত, সাংসদ জগন্নাথ চট্টোপাধ্যায়, বিধায়ক অগ্নিমিত্রা পাল প্রমুখ। 

এছাড়াও কমিটিতে থাকছেন দীপক বর্মন, অমিতাভ চক্রবর্তী, সতীশ ধুন্দ, ফাল্গুনি পাত্র, সুনীল বনশল, মঙ্গল পান্ডে, অমিত মালব্য ও আশা লাকরা। শেষের ৪জন অবশ্য বাংলার জন্য বিজেপির পর্যবেক্ষকের দায়িত্বে আছেন। গেরুয়া শিবিরের দাবি, এই কমিটি গড়ে তোলা হয়েছে দলের সাংসদ-বিধায়ক ও দলের একাধিক গুরুত্বপূর্ণ নেতাদের নিয়ে। উল্লেখ্য, বঙ্গ বিজেপির অন্দরে সুকান্ত-শুভেন্দু বিবাদ নতুন কোনও ঘটনা নয়। এর আগে একাধিকবার দুইজনকে প্রকাশ্যেই একে অপরকে এড়িয়ে চলতে যেমন দেখা গিয়েছে তেমনি একই বিষয়ে পৃথক পৃথক মত ব্যক্ত করতেও দেখা গিয়েছে। তবে এদিন সুকান্ত-শুভেন্দু দুইজনই রইলেন কমিটিতে। সেই হিসাবে রাজ্য বিজেপির এই নির্বাচন পরিচালন কমিটিতে তেমন কোনও চমকই নেই। সাধারণ যে রাজ্য কমিটি তার মধ্যে জায়গা পেয়েছেন শুভেন্দু, দিলীপ এবং রাহুল। বিজেপির অন্য কোনও মোর্চা নেতৃত্ব কমিটিতে না থাকলেও মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ফাল্গুনি পাত্র পদাধিকার বলে রয়েছেন। তবে এটা কিছু নতুন বিষয় নয়। সব রাজ্যেই বিজেপির সব গুরুত্বপূর্ণ কমিটিতেই মহিলা মোর্চার প্রতিনিধিত্ব থাকে। এটা দলের রীতি।

‘মনে করো আমি নেই’, সত্যি চলে গেলেন কিংবদন্তি গায়িকা সুমন কল্যাণপুর

ট্রফি ও ২০ কোটি আরসিবির ঘরে! টুর্নামেন্টের একাধিক পুরস্কার উঠল বৈভবের হাতে

টানা দ্বিতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি, শুভেচ্ছা জানালেন কর্নাটকের ‘হবু’ মুখ্যমন্ত্রী

বিরাটরা দ্বিতীয়বার আইপিএল জিততেই খুশিতে নেচে উঠলেন গ্যালারিতে থাকা অনুষ্কা

স্বপ্নভঙ্গ শুভমনদের, কোহলির ব্যাটে টানা দ্বিতীয়বার আইপিএল জয় বেঙ্গালুরুর

ভুবনেশ্বর কুমারকে টেক্কা দিয়ে বেগুনি টুপির মালিক কাগিসো রাবাদা

স্বেচ্ছাবসর নিলেন নীরব মোদি-বিজয় মাল্যদের জালিয়াতি মামলার তদন্তকারী আধিকারিক

আইপিএলের ফাইনালের দিনেই সুখবর পেলেন বৈভব সূর্যবংশী

সোমবার রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ , মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ৩৫ জন

পোষ্য বিড়ালের মাধ্যমে মিলল ক্যান্সার জয়ের যুগান্তকারী সূত্র

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

ভোট পরবর্তী হিংসায় যুক্ত থাকার অপরাধে গ্রেফতার প্রাক্তন পঞ্চায়েত প্রধান সহ ২

জঙ্গলমহলে রাতভর নজরদারির পর ১৫৬ কেজি গাঁজা উদ্ধার, ধৃত ২

হিঙ্গলগঞ্জের জমি মাফিয়া তাপস মণ্ডলের গ্রেফতারি ও কঠোর শাস্তির দাবিতে সোচ্চার গ্রামবাসীরা