দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কলকাতার কাছেই দুটি নতুন পলি পার্ক পেতে চলেছে রাজ্য, লগ্নি হবে ৩০০০ কোটি

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: বড়সড় সুখবর বাংলার(Bengal) জন্য। বঙ্গবাসীর জন্য। খুব শীঘ্রই কলকাতা(Kolkata) থেকে ঢিল ছোঁড়া দূরে দু’টি নতুন পলি পার্ক(Poly Park) তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হতে চলেছে। সেই দুটি পার্কে খুব কম করেও ৩০০০ কোটি টাকা বিনিয়োগ(Investment Possibility 3000 Crore Rupees) করা হবে। এই তথ্য জানিয়েছেন দেশের প্লাস্টিকের পণ্য প্রস্তুতকারী সংস্থাগুলির সংগঠন Indian Plastics Federation বা IPF’র প্রেসিডেন্ট ললিত আগরওয়াল। আর সেই দুই পলি পার্কের হাত ধরে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে প্রায় ২ লক্ষ মানুষের কর্মসংস্থান হবে বলেও জানিয়েছেন তিনি। যে দুটি পলি পার্ক তৈরি হতে চলেছে এ রাজ্যের বুকে তার মধ্যে একটি গড়ে উঠতে চলেছে হাওড়া জেলার উলুবেড়িয়াতে। সেখানে ইতিমধ্যেই ১৫০ একর জমি চিহ্নিত করে ফেলা হয়েছে। অপর পলি পার্কের জন্য হুগলি জেলায় দুর্গাপুর এক্সপ্রেসওয়ের পাশে জমি খোঁজা হচ্ছে।  

আরও পড়ুন, জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির জেরে চরম ভোগান্তি আমজনতার

ললিত জানাইয়েছেন, উলুবেড়িয়ার পার্কের জন্য রাজ্য সরকারের তরফে ১৫০ একর জমি চিহ্নিত করা হয়েছে। প্রাথমিক ভাবে ৫০ একর জমির ওপর আনুমানিক ৫০০ কোটি টাকা বিনিয়োগে এই পার্ক তৈরির পরিকল্পনা রয়েছে। পরে দফায় দফায় গোটা জমিই ব্যবহার করা হবে। খালি বেশ কয়েকটি প্রয়োজনীয় ছাড়পত্র পাওয়ার জন্য অপেক্ষা চলছে। তারপরেই সেই জমিতে শুরু হয়ে যাবে পলি পার্কের নির্মাণ। এর পাশাপাশি একটি স্কিল ডেভেলপমেন্ট সেন্টার তৈরির কথাও জানিয়েছেন তিনি। গোটা দেশে এখন প্লাস্টিক শিল্পক্ষেত্র বার্ষিক ১২-১৫ শতাংশ হারে বাড়ছে। এই দ্রুত বৃদ্ধির সঙ্গে তাল মেলাতে গেলে দক্ষ কর্মীর প্রয়োজন। আর সেই কারণে সাঁকরাইলের সুধা রস প্লাস্টিক পার্কে একটি Skill Development Center তৈরি করেছে Indian Plastics Federation। পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগমের(WBIDC) সহযোগিতায় তৈরি এই পার্কে সার্বিক ভাবে ৫ হাজার কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হবে। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে National Skill Development Corporation বা NSDC’র দ্বারস্থ হয়েছে IPF। NSDC থেকে অনুমোদন এলেই প্রশিক্ষণের কাজ শুরু করা যাবে। সাঁকরাইলের ওই Skill Development Center-এ এক লপ্তে ২০০-র বেশি কর্মীকে প্রশিক্ষণ দেওয়া যাবে।  

আরও পড়ুন, বাংলায় আরও একটি নয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দিল রাজ্য সরকার

একই সঙ্গে ললিত জানিয়েছেন, Indian Plastics Federation আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ কলকাতার বিশ্ববাংলা প্রাঙ্গনে Indplas’25 প্রদর্শনীর আয়োজন করেছে আইপিএফ। প্রতি ৩ বছর অন্তর এই প্রদর্শনী হয়। মোট ৩৫০টি সংস্থা এই প্রদর্শনীতে যোগ দিতে চলেছে। এর মধ্যে ৩২০টি ঘরোয়া এবং বাকি ৩০টি সংস্থা ভিয়েতনাম, তাইওয়ান এবং ইউরোপের দেশগুলি থেকে আসছে। সব থেকে বড় কথা, কেন্দ্র সরকার চিনা খেলনা আমদানিতে নিষেধাজ্ঞা জারি করায় ভারতীয় সংস্থার তৈরি খেলনার চাহিদা বেড়ে গিয়েছে। ২০১৮ সালে তা মোট বিক্রির ২-৩ শতাংশ হলেও এখন ৫০ শতাংশের বেশি ঘরোয়া কারখানায় তৈরি খেলনা বিক্রি হচ্ছে। বিশ্বে বর্তমানে ৪৫০ মিলিয়ন টন প্লাস্টিকের ব্যবহার হয়। ভারতে এর পরিমাণ ৪০ মিলিয়ন টন। বাংলায় প্লাস্টিকের ব্যবহার ২.৫ মিলিয়ন টন। রাজ্যের GDP-তে প্লাস্টিক শিল্পের অবদান ৩৫ হাজার কোটি টাকা। একই সঙ্গে এই শিল্পে পশ্চিমবঙ্গে ৬ লক্ষ কর্মসংস্থান তৈরি হয়েছে। নতুন পলি পার্ক তৈরি হলে রাজ্যের GDP-তে প্লাস্টিক শিল্পের অবদান আরও ২০ হাজার কোটি টাকা বাড়বে।  

Published by:

Share Link:

More Releted News:

অশান্তি ছড়ানোয় ৪১ জনকে গ্রেফতার, পুনর্নির্বাচনের সম্ভাবনা খারিজ সিইও’র

কালবৈশাখী আসছে! দক্ষিণের ১২ জেলায় প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে?

‘‌কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ছাপ্পা দেওয়ার প্ল্যান করা হয়েছে’‌, মোদিকে তোপ মমতার

কালীঘাটের ‘ওয়াররুমে’ কড়া নজর মমতা–অভিষেকের, চলছে হিসেবনিকেশ, অঙ্ক কী বলছে?‌

‘‌নাগরিকের অধিকার হরণ করা যায় না’‌, মোটরবাইক বন্ধে কমিশনকে ভর্ৎসনা হাইকোর্টের

শহরে বসেই বাংলার ভোটে নজরদারি শাহের, আচমকাই হাজির সল্টলেকের ‘ওয়ার রুম’-এ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ