দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বড়দিনে কলকাতায় তাপমাত্রার উল্লেখযোগ্য ছন্দপতনের পূর্বাভাস

নিজস্ব প্রতিনিধি: শনিবার রাজ্যে চলতি মৌসুমের সবচেয়ে শীতলতম দিন ছিল। সর্বনিম্ন তাপমাত্রা গিয়ে দাঁড়ায় ১৪.৪ ডিগ্রিতে। আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) পূর্বাভাস অনুযায়ী, স্বাভাবিক থেকে যা দু ডিগ্রী কম। ২৫শে ডিসেম্বর কলকাতায়(Kolkata) উল্লেখযোগ্য হবে তাপমাত্রা ছন্দপতন করতে পারে বলে আবহাওয়াবিদরা মনে করছেন।ডিসেম্বরের গোড়ার দিকে রাজ্যে শীতের লেশমাত্র দেখা যায়নি ঠান্ডার। বঙ্গোপসাগরে(Bay Of Bengal) তৈরি হওয়া ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ উপকূলে ব্যাপক ঝড়বৃষ্টি হয়। প্রভাব পড়েছিল এই বঙ্গেও।

তিন দিন ধরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের(South Bengal) একাধিক এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়। যার ফলে স্যাঁতসেঁতে আবহাওয়া তৈরি হয়েছিল। অবশেষে ঘূর্ণিঝড়ের মেঘ কেটে ওঠে রোদ। আর তাতেই পারদ নামতে শুরু করেছে রাজ্যে। হাওয়া অফিসের পূর্বাভাস থেকে স্পষ্ট যে, বড়দিনের সময় ভাল রকম ঠান্ডা উপভোগ করবে শীতকাতুরে বাঙালি। উপভোগ করবে নতুন গুড়ের স্বাদ।আবহবিদেরা জানিয়েছেন, আগামী কয়েক দিনে আরও খানিকটা পারদপতন হতে পারে। তবে তাপমাত্রায় বিশেষ হেরফের হবে না দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তরের(North Bengal) জেলাগুলিতে কোথাও কোথাও ঘন কুয়াশা(Fog) থাকবে। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী,আগামী কয়েক দিনে রাজ্যের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।

শুকনো আবহাওয়াই থাকবে উত্তরের জেলাগুলিতে।হাওয়া অফিস সূত্রে খবর, শনিবার মরসুমের শীতলতম দিন ছিল। শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম। শনিবার পারদপতন হয়েছে আরও কিছুটা। আলিপুরের হাওয়া অফিস জানিয়েছে, শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে দু’ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস। দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ার মতো জেলাগুলিতে ঠান্ডা আরও বেশি। পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে গিয়ে পৌঁছেছে।

Published by:

Share Link:

More Releted News:

বিজেপিকে রুখতে মমতার পাশে কেজরিওয়াল, তৃণমূলের প্রার্থীদের হয়ে প্রচারে আসছেন আপ সুপ্রিমো

যাদবপুরে নাবালিকাকে দেড় বছর ধরে আটকে রেখে যৌন নিগ্রহ, ধৃত যুবক

অশান্তি ছড়ানোয় ৪১ জনকে গ্রেফতার, পুনর্নির্বাচনের সম্ভাবনা খারিজ সিইও’র

কালবৈশাখী আসছে! দক্ষিণের ১২ জেলায় প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে?

‘‌কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ছাপ্পা দেওয়ার প্ল্যান করা হয়েছে’‌, মোদিকে তোপ মমতার

কালীঘাটের ‘ওয়াররুমে’ কড়া নজর মমতা–অভিষেকের, চলছে হিসেবনিকেশ, অঙ্ক কী বলছে?‌

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ