দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আগামী ৭২ ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গ থেকে বর্ষা বিদায় নেবে

নিজস্ব প্রতিনিধি: আগামী ৭২ ঘন্টার মধ্যে শুধু পূর্ব ভারত নয়, দক্ষিণবঙ্গ থেকে এবছরের মতো বর্ষা বিদায় নেবে। রবিবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) আধিকারিক সৌরিশ বন্দ্যোপাধ্যায় এই খবর জানান । তিনি বলেন,আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম । স্থানীয়ভাবে কোথাও কোথাও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ।পরবর্তী চার থেকে পাঁচ দিন প্রধানত শুষ্ক ওয়েদার থাকবে দক্ষিণবঙ্গে সব জেলাতেই ।কলকাতা(Kolkata) এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী ৪/৫ দিন আংশিক মেঘলা আকাশ । প্রধানত শুষ্ক ওয়েদার থাকবে।

উত্তরবঙ্গের (North Bengal)জেলাগুলোতে আগামী দুই থেকে তিন দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে।কিছুটা বেশি বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং এবং কালিংপং-এ । উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টির থাকবে আগামী দুই থেকে তিন দিন। ১১ অক্টোবর বুধবার থেকে বৃষ্টিপাত উত্তরবঙ্গে কমে যাবে। বর্ষা বর্তমানে উত্তর-পশ্চিম ভারত থেকে মধ্য ভারতের কিছুটা অংশে বিদায় নিয়েছে। আগামী দু তিন দিনে পূর্ব ভারতের কিছুটা অংশ দক্ষিণবঙ্গের(South Bengal) কিছুটা অংশ থেকে বিদায় নিয়ে নেবে কলকাতার ক্ষেত্রে আমরা যে আদ্রতা জনিত অস্বস্তিকর গরম অনুভব করছি সেটা আস্তে আস্তে কমে যাবে পরবর্তী কয়েকদিনের মধ্যে।

তাপমাত্রায় এই মুহূর্তে বৃদ্ধির কোন সম্ভাবনা নেই। আগামী কয়েক দিন হয়তো কমে যেতে পারে তাপমাত্রা কিছুটা। ফলে আপাতত রাজ্যে সেভাবে কোন দুর্যোগ নেই বললেই চলে।ফলে বলা যেতেই পারে, গত কয়েকদিনের দুর্যোগে যে চিন্তার ভাঁজ পরেছিল বিভিন্ন পুজো কমিটি উদ্যোক্তা ও মৃৎ শিল্পীদের কপালে তা আপাতত কেটে গেল।

Published by:

Share Link:

More Releted News:

যাদবপুরে নাবালিকাকে দেড় বছর ধরে আটকে রেখে যৌন নিগ্রহ, ধৃত যুবক

অশান্তি ছড়ানোয় ৪১ জনকে গ্রেফতার, পুনর্নির্বাচনের সম্ভাবনা খারিজ সিইও’র

কালবৈশাখী আসছে! দক্ষিণের ১২ জেলায় প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে?

‘‌কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ছাপ্পা দেওয়ার প্ল্যান করা হয়েছে’‌, মোদিকে তোপ মমতার

কালীঘাটের ‘ওয়াররুমে’ কড়া নজর মমতা–অভিষেকের, চলছে হিসেবনিকেশ, অঙ্ক কী বলছে?‌

‘‌নাগরিকের অধিকার হরণ করা যায় না’‌, মোটরবাইক বন্ধে কমিশনকে ভর্ৎসনা হাইকোর্টের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ