চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রবিবার দিনভর জারি থাকবে দুর্যোগ,বিশ্বকর্মা পুজোতেও হবে বৃষ্টি

নিজস্ব প্রতিনিধি: বিশ্বকর্মা পুজোতেও বৃষ্টি হবে বঙ্গে। এই আশঙ্কার কথা শোনালো আলিপুর আবহাওয়া দফতর। শনিবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) পূর্বাঞ্চলের অধিকর্তা সোমনাথ দত্ত এই খবর জানান ।তিনি বলেন, রবিবার দক্ষিণবঙ্গ জুড়ে চলবে বৃষ্টি। হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হাওড়া, হুগলি, কলকাতার বেশকিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনিবার লাল সর্তকতা জারি করা হয় বাঁকুড়া ও মেদিনীপুরে। কমলা সতর্কতা জারি করা হয়েছে ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া জেলাতে। উত্তরবঙ্গেরও বেশ কিছু জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

তবে সোমবার থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। মঙ্গলবার বিশ্বকর্মা পুজোর দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যা কিনা বিশ্বকর্মা পুজোর(Vishakarma Puja) দিন ঘুড়ি ওড়ানোর আনন্দে মেতে ওঠা বঙ্গ বাসীর জন্য দুঃসংবাদ। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ সারাদিন মেঘাচ্ছন্ন থাকারও সম্ভাবনা কম। তবে ঝলমলে রোদের বদলে মাঝেমধ্যেই কালো মেঘে আকাশ ঢাকবে। বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত চলবে বুধবার পর্যন্ত। এদিকে,চলন্ত গাড়ির উপর ভেঙ্গে পড়লো আস্ত গাছ।

প্রবল বৃষ্টির মধ্যেই ঝাড়গ্রাম শহরে চলন্ত গাড়ির উপর ভেঙ্গে পড়ল আস্ত গাছ। বন্ধ যান চলাচল। উল্লেখ্য, নিম্নচাপের জেরে ভোর রাত থেকে শুরু হয়েছে ঝাড়গ্রামে ভারী বৃষ্টি। ইতিমধ্যে ঝাড়গ্রাম(Jhargram) জেলাকে লাল সর্তকতা জারি করেছে আবহাওয়া দপ্তর। ঝাড়গ্রাম শহরের ৯ নম্বর রাজ্য সড়কের উপর চলন্ত পিকাপ ভ্যান গাড়ির উপর ভেঙ্গে পড়ল আস্ত বিশাল গাছ। তবে অল্পের জন্য প্রানে বাঁচল গাড়ির চালক সহ গাড়ির মধ্যে থাকা সকলে। ওই ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌছল পুলিশ ও ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমের আধীকারিকরা। রাস্তার মাঝ বরাবর গাছ ভেঙ্গে পড়ায় যান চলাচল পুরোপুরি বন্ধ শহরের মূল রাস্তা।

আটকে পড়ছে বহু যানবাহন। আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার দক্ষিণবঙ্গের যেসব জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে অন্যতম ঝাড়গ্রাম জেলা। নিম্নচাপের জেরে শুক্রবার আকাশ ছিল মেঘাচ্ছন্ন। শুক্রবার রাতভর বৃষ্টির পর শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গ জুড়ে মুষলধারে বৃষ্টি হয় সব জেলায়। বৃষ্টিতে জেলায় জেলায় জল জমে যায়।

Published by:

Share Link:

More Releted News:

একবালপুর কাণ্ড: বিজেপি প্রার্থী রাকেশ সিংয়ের বিরুদ্ধে জোড়া এফআইআর দায়ের, গ্রেফতার ৯

সাতসকালে সল্টলেকের হাসপাতালে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন

সুরাপ্রেমীদের পরে হতাশ পর্যটকরা, ভোটের জন্য দীঘা-মন্দারমণিতে প্রবেশে জারি নিষেধাজ্ঞা

যুদ্ধ পরিস্থিতির জেরে হরমুজ প্রণালীতে জাহাজে আটকে খানাকুলের ছেলে, দুশ্চিন্তায় পরিবার

উত্তর-দক্ষিণ মিলিয়ে চারটি সভা শাহের, একাধিক মিটিং মমতারও, খড়্গপুরে রোড শো অভিষেকের

তীব্র দাবদাহে নাজেহাল রাজ্যবাসী, রয়েছে তাপপ্রবাহের সতর্কতা! কবে মিলবে বৃষ্টির দেখা?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ