চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কালীপুজোয় একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস, ভাই ফোঁটায় মিলবে স্বস্তি

নিজস্ব প্রতিনিধি: কালীপুজোর দিন কিছু জেলার দু – এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা। হালকা বৃষ্টি সামান্য সময়ের জন্য হতে পারে। মঙ্গলবার আলিপুর আবহাওয়া দফতরের (Alipur Weather Office)অন্যতম অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস এই খবর জানান । তিনি বলেন,আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে।কোন কোন জেলার দু – এক জায়গায়। উত্তরবঙ্গের(North Bengal) প্রায় সব জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা আগামী ৪৮ ঘণ্টায়।

তারপরেও দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে।কালীপুজোর দিন কিছু জেলার দু – এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা। হালকা বৃষ্টি সামান্য সময়ের জন্য হতে পারে। হালকা বৃষ্টি দু – এক জায়গায় হবার সম্ভাবনা। কলকাতা সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া জেলাতে হালকা বৃষ্টি হতে পারে। কালী পুজোর(Kali Puja) দিন হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং সহ উত্তরের পাঁচ জেলাতে।

ভাইফোঁটার(Bhai Fhota) দিন রবিবার বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। দার্জিলিং সহ ওপরের দিকের পাঁচ জেলাতে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণবঙ্গের(South Bengal) বাকি কোনো জেলাতে বৃষ্টির সম্ভাবনা থাকবে না।নভেম্বরের শুরু থেকেই শুষ্ক আবহাওয়া প্রভাব রাজ্যে পড়বে। তাপমাত্রা ক্রমশ কমবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও কমতে থাকবে। বৃষ্টির সম্ভাবনা কার্যত থাকবে না। শীতের হিমেল পরশ ধীরে ধীরে অনুভব করবে রাজ্যবাসী।

Published by:

Share Link:

More Releted News:

একবালপুর কাণ্ড: বিজেপি প্রার্থী রাকেশ সিংয়ের বিরুদ্ধে জোড়া এফআইআর দায়ের, গ্রেফতার ৯

সাতসকালে সল্টলেকের হাসপাতালে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন

সুরাপ্রেমীদের পরে হতাশ পর্যটকরা, ভোটের জন্য দীঘা-মন্দারমণিতে প্রবেশে জারি নিষেধাজ্ঞা

যুদ্ধ পরিস্থিতির জেরে হরমুজ প্রণালীতে জাহাজে আটকে খানাকুলের ছেলে, দুশ্চিন্তায় পরিবার

উত্তর-দক্ষিণ মিলিয়ে চারটি সভা শাহের, একাধিক মিটিং মমতারও, খড়্গপুরে রোড শো অভিষেকের

তীব্র দাবদাহে নাজেহাল রাজ্যবাসী, রয়েছে তাপপ্রবাহের সতর্কতা! কবে মিলবে বৃষ্টির দেখা?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ