মঙ্গলবারও দুর্যোগ জারি থাকছে , দক্ষিণের ৯ জেলায় ভারী বৃষ্টি

Share:

নিজস্ব প্রতিনিধি: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ পরিণত হয়েছে। কলকাতা থেকে ৭০ কিলোমিটার দূরে অবস্থান করছে এই নিম্নচাপ। কলকাতা থেকে উত্তর-পূর্ব দিকে এর অবস্থান রয়েছে। বর্ধমান থেকে পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিকে এর অবস্থান। বর্ধমান থেকে দূরত্ব ১০০ কিলোমিটার। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে পশ্চিম উত্তর-পশ্চিম দিকে এগোবে। এটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে অগ্রসর হবে। এদিকে মৌসুমী অক্ষরেখার রাঁচি(Ranchi) থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর তরুণ মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে নয় জেলায়।

দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম বর্ধমানের প্রবল বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। মঙ্গলবার দক্ষিণবঙ্গের (Southbengal)সব জেলাতে বাড়ি থেকে বিক্ষিপ্ত ভাবে অতি ভারী বৃষ্টি হবে। উপকূল সংলগ্ন জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার ঘন্টায় গতিবেগে ঝড়ো হাওয়া বইবে। যেকোনো মুহূর্তে আবহাওয়া বদলে অর্থাৎ কালো মেঘে আকাশ ঢেকে ঝমঝমিয়ে বৃষ্টি নামতে পারে। অতি ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে দক্ষিণবঙ্গের ৯ জেলায়। এদিকে দক্ষিণবঙ্গে মঙ্গলবার যে জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেগুলি হল- বাঁকুড়া, পুরুলিয়া ,পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ চব্বিশ পরগনা ও পশ্চিম বর্ধমান। বজ্রবিদ্যুৎ সহ বেশি বৃষ্টি হবে নদিয়া ,মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব পশ্চিম বর্ধমান জেলাতে।

উত্তরবঙ্গের(Northbengal) উপরের দিকের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টির সতর্কতা থাকছে দার্জিলিং, কালিংপং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে। মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা, উত্তর দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি। এদিকে আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে নদীর জল স্তর বৃদ্ধির সম্ভাবনা রয়েছে ।নিচু এলাকা প্লাবিত হতে পারে। ট্রাফিক মুভমেন্ট স্লো হতে পারে এবং শস্যের ক্ষতি হতে পারে। আগামী ২৪ ঘণ্টা বঙ্গে দুর্যোগ জারি থাকছে এমনটাই মনে করছে আলিপুর আবহাওয়া দফতর।

বিশ্বকাপের মাঝেই দুঃসংবাদ, প্রিয় সন্তানকে হারালেন ডাচ তারকা ফুটবলার

নিট প্রশ্ন ফাঁসের জের, কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলে শিক্ষামন্ত্রক হাতছাড়া হচ্ছে ধর্মেন্দ্র প্রধানের?

শেখ হাসিনা জমানার ঢাকা পুলিশের কমিশনারকে মৃত্যুদণ্ড

বাড়ি ভাড়া দিতে না পারায় নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু একই পরিবারের ৪ সদস্যের

তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ কাণ্ডে তদন্তে ইডি!

বিশ্বকাপের‌ শেষ ১৬ তে জায়গা পেতে কে কার মুখোমুখি?

দুর্নীতি-তোলাবাজির অভিযোগে বর্ধমানে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর ও ব্লক সভাপতি

তোলাবাজি মামলায় বাড়ল চাপ, সব্যসাচী দত্তের বিরুদ্ধে ECIR দায়ের ইডি-র

উত্তরবঙ্গে বড় দুর্যোগের আশঙ্কা! বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণে

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪, খতম ছয় জঙ্গিও

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘কে মমতা? আমার মুখ দেখেই ভোট দিয়েছে জনতা,’ দাবি রচনার

রুটি বানানোর পর তাওয়া উল্টো রাখছেন? অজান্তেই ডেকে আনছেন চরম অর্থকষ্ট!

‘সাধারণ মানুষের চলার অধিকার আছে’, কলকাতার হকার উচ্ছেদ নিয়ে বড় বার্তা দিলেন দিলীপ ঘোষ