‘দিদির আশীর্বাদটাই বড়’, মমতার কাছ  থেকে ভাইফোঁটা নিলেন শোভন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ তৃণমূল ছেড়ে যোগ দিয়েছিলেন বিজেপিতে । বর্তমানে সেইদল তিনি ছেড়ে দিয়েছেন। দেখা যায় না রাজ্যের শাসকদলের কোন অনুষ্ঠানে। এই আবহে এবার ভাইফোঁটা নিতে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাসভবনে গেলেন শোভন চট্টোপাধ্যায় । সঙ্গে ছিলেন স্ত্রী বৈশাখী চট্টোপাধ্যায় । প্রতিটি অনুষ্ঠানের মত এদিন দুজনকে দেখা গেল একই রঙের পোশাক পড়তে। শোভন পড়েছিলেন গোলাপি রঙের পাঞ্জাবি।

এদিন ভাইফোঁটা নিয়ে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শোভন বলেন, ‘ এই দিনটার জন্য অপেক্ষায় থাকি । দিদির আশীর্বাদ পাওয়াটাই আমার কাছে বড় বিষয়।‘ পাশাপাশি আরজি করের ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে শোভন জানান, ‘মানসিক বিকৃতিতে কিছু মানুষ এগুলো ঘটাচ্ছে। প্রশাসন এই নিয়ে ব্যবস্থা নিচ্ছে।‘

আরও পড়ুনঃ ‘ভুল করেছিলাম’, মুখ্যমন্ত্রীর কাছ থেকে ভাইফোঁটা নিয়ে স্বীকারোক্তি রাজীবের 

শোভনের ভাইফোঁটা নেওয়া প্রসঙ্গে বৈশাখী জানান, ‘শোভন ও দিদির যে সুন্দর সম্পর্ক রয়েছে। এনাদের মধ্যে দুরত্ব কখনই হতে পারে না ।‘ রাজনীতি নিয়ে এদিন তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘দিদির যখন মনে হবে, সাধারণ মানুষের জন্য ওঁকে সক্রিয় করা দরকার তখনই রাজনীতিতে আসবে।‘ শুধু তাই নয় আরজি কর কাণ্ড নিয়ে বৈশাখী বলেন, ‘শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা দেশেই বাড়ছে। এই ঘটনা সত্যিই দুঃখজনক ঘটনা। আমাদের রাজ্য সরকার দ্রুত ব্যবস্থা নিচ্ছে।‘ বলা বাহুল্য,  প্রতি বছরই এই দিনে শোভন চট্টোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীর বাসভবনে  আসা বাধাধরা ব্যাপার। মাঝে অবশ্য এতে ভাঁটা পড়েছিল। তবে বিজেপি ছাড়তে আবার ভাইফোঁটায় ‘দিদি’র বাড়ি যাওয়া নিয়মে এসে দাঁড়িয়েছে  শোভনের।

ভর দুপুরে কালীঘাটে মমতার আত্মীয়ের বাড়িতে সিআইডি

ফেসবুকের প্রেম পেল পূর্ণতা, চার হাত এক হল নদিয়ার বিশেষ চাহিদা সম্পন্ন যুগলের

ঘোড়ার গাড়ি থেকে পড়ে যাচ্ছিলেন মা, নিজের প্রাণের বিনিময়ে গর্ভধারণীকে বাঁচাল কিশোর

প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল, প্রথম দশে রয়েছেন কারা?

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

রেড রোডেই যোগ দিবসের অনুষ্ঠান, নাগরিকদের জন্য বিকল্প রাস্তার ব্যবস্থা করতে নির্দেশ হাইকোর্টের

হুগলি নদীর উপর জোড়া টর্নেডো, মুহূর্তেই সব তছনছ

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

উদয়নকে লক্ষ্য করে ডিম-জুতো! উত্তপ্ত দিনহাটা মহকুমা আদালত চত্বর

ফলতাকাণ্ডে নয়া মোড়, জাহাঙ্গির-পত্নীর বিরুদ্ধে অস্ত্র-বিস্ফোরক আইনে মামলা দায়ের

‘প্লিজ আমার মা’কে তোলো’, হাতজোড় করে রাস্তায় বসে করুন আর্তি ৬ বছরের শিশুকন্যার