‘কথা বলব না’ , হঠাৎ মুখে কুলুপ আঁটলেন  দিলীপ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রাতঃভ্রমণে বেরলেই শিরোনামে থাকেন দিলীপ ঘোষ। কখন লোকসভা নির্বাচনের ফলাফলের হার নিয়ে সরব হয়েছেন।  আবার কখন  প্রকাশ্যে দলের একাংশের  দিকে আঙুল তুলতে দেখা গিয়েছে দিলীপকে। আর তা নিয়ে শুরু হয় নানান বিতর্ক। এই পরিস্থিতিতে আচমকাই সংবাদমাধ্যমের সামনে মুখে কুলুপ আঁটলেন দিলীপ ঘোষ।  

শুক্রবার প্রাতঃভ্রমণে বেরিয়ে বিজেপি নেতা সাফ জানিয়ে দিয়েছেন, ‘সংবাদমাধ্যমকে আমি আর কিছু বলব না। যা বলার জনতাকে বলব।‘কি কারণে এই সিদ্ধান্ত নিলেন দিলীপ  তা এখন জানা যায়নি। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপির ভরাডুবি নিয়ে যেভাবে একের পর এক বিস্ফোরক মন্তব্য তিনি  করেছিলেন সেইজন্যই সংবাদমাধ্যমের সামনে আর কোন মন্তব্য না করার সিদ্ধান্ত নিয়েছেন।

উল্লেখ্য, সুকান্ত মজুমদার মন্ত্রিত্বের দায়িত্ব পাওয়ার পর থেকেই প্রশ্ন উঠছে কে হবেন বিজেপির রাজ্য সভাপতি। আর তখনই উঠে আসছে দিলীপ ঘোষের নাম। কারণ, সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী এতদিন বকলমে বঙ্গ বিজেপির দায়িত্ব সামলাতেন। তবে তাতে বিজেপির লাভের বদলে ক্ষতির মুখে পড়তে হয়েছে। সেইজন্য মনে করা হচ্ছে, এবার বিজেপি রাজ্য সভাপতি হতে চলেছেন দিলীপ ঘোষ। তবে এখন বিজেপির তরফে কোন নাম প্রকাশ হয়নি।

দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপ থেকে উদ্ধার চারজনকে

খুলনা গ্রাম পঞ্চায়েতের হাটগাছা হোস্টেলের ঘর থেকে উদ্ধার আমফান, বুলবুলের ত্রাণ সামগ্রী

হাসনাবাদে দেবত্ব সম্পত্তি দখল করে তৃণমূলের পার্টি অফিস, ভেঙে দেওয়ার দাবি তুললেন বাসিন্দারা

মিন্টো পার্কের হাসপাতালে নিয়ে যাওয়া হল আহত অভিষেককে

জাল এসসি সার্টিফিকেট দিয়ে স্ত্রীকে প্রধান বানানোর অভিযোগে গ্রেফতার বনগাঁর তৃণমূল নেতা

‘এই ধরনের ঘটনা অনভিপ্রেত’, অভিষেকের ওপর হামলায় মন্তব্য শমীকের

‘সিটি মেট্রো সার্ভিস’ চালু করতে উদ্যোগ রাজ্য সরকারের, রিপোর্ট তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর

রবিবার বৃষ্টিতে ফাইনাল ভেস্তে গেলে IPL চ্যাম্পিয়ন কারা হবে?

এশিয়ান গেমসে অংশ নেওয়া হচ্ছে না বিনেশ ফোগাটের, ট্রায়ালে হেরে গেলেন

‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য তৈরি, হুঙ্কার সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর

দিল্লি-মুম্বইতে বিস্ফোরণের ছক বানচাল, দাউদ ও আইএসআই যোগ সন্দেহে গ্রেফতার ৯ জঙ্গি

আইপিএল ফাইনালের দর্শকদের জন্য বাড়তি বিমান চালাবে আকাশা এয়ার

সোনারপুরে নিহত কর্মীর বাড়িতে যেতে গিয়ে চড় – কিল -ঘুষি খেলেন অভিষেক

‘‌রাজ্য ভাসলেই ডিভিসিকে দুষত তৃণমূল’‌, বর্ষার আগেই বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর