মমতার পিতৃ পরিচয় নিয়ে কটাক্ষ, দিলীপের জবাব তলব নাড্ডার

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজনৈতিক শিষ্টাচার আর শালীনতা কখনই তাঁর রাজনৈতিক অভিধানে নেই। প্রতিপক্ষকে আক্রমণ করতে গিয়ে বরাবরই নিম্নরুচির পরিচয় দিয়ে বিতর্কে জড়িয়েছেন বঙ্গ বিজেপির প্রাক্তন মুখিয়া দিলীপ ঘোষ। মঙ্গলবার সকালেও হাঁটতে বেরিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পিতৃ পরিচয় নিয়ে খোঁচা দিয়েছিলেন। আর দিলীপের ওই মন্তব্য নিয়ে নিন্দার ঝড় বয়ে যেতেই চাপে পড়েছে বিজেপি শীর্ষ নেতৃত্ব। সমালোচনার ঝড় সামলাতে তাই বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের দলীয় প্রার্থীর কাছে ওই কুরুচিকর মন্তব্যের কারণ জানতে চেয়েছে বিজেপি শীর্ষ নেতৃত্ব। কেন ওই কুরুচিকর মন্তব্য করেছেন তা দ্রুত জানাতে বলা হয়েছে।

আসন্ন লোকসভা ভোটে মেদিনীপুরের পরিবর্তে বর্ধমান-দুর্গাপুর আসনে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে প্রার্থী করেছে বিজেপি শীর্ষ নেতৃত্ব। ইতিমধ্যেই অপরিচিত কেন্দ্র চিনে নিতে দুর্গাপুরে পৌঁছে গিয়েছেন বঙ্গ বিজেপির প্রাক্তন মুখিয়া। মঙ্গলবার দুর্গাপুরের চতুরঙ্গ মাঠে সকালের হাঁটাহাঁটি শেষে স্যাঙাতদের নিয়ে চায়ের আসরে মেতে উঠেছিলেন। সেখানেই সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘বাপ’ তুলে আক্রমণ করেন কুকথার শিরোমণি দিলীপ। হাসতে-হাসতে তিনি বলেন, ‘দিদি গোয়ায় গিয়ে বলেন, আমি গোয়ার মেয়ে। ত্রিপুরায় গিয়ে বলেন আমি ত্রিপুরার মেয়ে। আমি বলি, বাপ তো ঠিক করুন। যার-তার মেয়ে হওয়া ঠিক নয়।’

দিলীপের ওই বেলাগাম কুরুচিকর মন্তব্য সংবাদমাধ্যমে সম্প্রচারের সঙ্গে সঙ্গেই নিন্দার ঝড় ওঠে। তৃণমূল কংগ্রেসের তরফে নির্বাচন কমিশনের কাছে নালিশ ঠোকা হয়। ওই নালিশের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের তরফে পশ্চিম বর্ধমানের জেলাশাসকের কাছে রিপোর্ট তলব করা হয়। তৃণমূল কংগ্রেসের পাশাপাশি কংগ্রেসও দিলীপের ওই কুরুচিকর মন্তব্য নিয়ে বিজেপি শীর্ষ নেতৃত্বের ‘নীরবতাকে’ নিশানা করে। সমালোচনার ঝড় সামলাতে শেষ পর্যন্ত ওই কুরুচিকর মন্তব্য নিয়ে দিলীপের কাছে ব্যাখ্যা তলব করেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক অরুণ সিংহ।

দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপ থেকে উদ্ধার চারজনকে

খুলনা গ্রাম পঞ্চায়েতের হাটগাছা হোস্টেলের ঘর থেকে উদ্ধার আমফান, বুলবুলের ত্রাণ সামগ্রী

হাসনাবাদে দেবত্ব সম্পত্তি দখল করে তৃণমূলের পার্টি অফিস, ভেঙে দেওয়ার দাবি তুললেন বাসিন্দারা

মিন্টো পার্কের হাসপাতালে নিয়ে যাওয়া হল আহত অভিষেককে

জাল এসসি সার্টিফিকেট দিয়ে স্ত্রীকে প্রধান বানানোর অভিযোগে গ্রেফতার বনগাঁর তৃণমূল নেতা

‘এই ধরনের ঘটনা অনভিপ্রেত’, অভিষেকের ওপর হামলায় মন্তব্য শমীকের

‘সিটি মেট্রো সার্ভিস’ চালু করতে উদ্যোগ রাজ্য সরকারের, রিপোর্ট তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর

রবিবার বৃষ্টিতে ফাইনাল ভেস্তে গেলে IPL চ্যাম্পিয়ন কারা হবে?

এশিয়ান গেমসে অংশ নেওয়া হচ্ছে না বিনেশ ফোগাটের, ট্রায়ালে হেরে গেলেন

‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য তৈরি, হুঙ্কার সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর

দিল্লি-মুম্বইতে বিস্ফোরণের ছক বানচাল, দাউদ ও আইএসআই যোগ সন্দেহে গ্রেফতার ৯ জঙ্গি

আইপিএল ফাইনালের দর্শকদের জন্য বাড়তি বিমান চালাবে আকাশা এয়ার

সোনারপুরে নিহত কর্মীর বাড়িতে যেতে গিয়ে চড় – কিল -ঘুষি খেলেন অভিষেক

‘‌রাজ্য ভাসলেই ডিভিসিকে দুষত তৃণমূল’‌, বর্ষার আগেই বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর