ক্লাসরুমে অধ্যাপিকাকে ছাত্রের সিঁদুরদান নিয়ে মুখ খুললেন ব্রাত্য বসু, কী বললেন শিক্ষামন্ত্রী?

Share:

নিজস্ব প্রতিনিধি: শিক্ষাপ্রতিষ্ঠানে কিছু সীমারেখা থাকে। যতই আমরা মডার্ন হই না কেন। সেই সীমারেখা লঙ্ঘন করা উচিত নয়। এটা রুচি সম্মত নয়। এর যদি আপনারা কেন বলে প্রশ্ন করেন তা ব্যাখ্যাতীত। ম্যাকাওটে যে ঘটনা ঘটেছে সেটা নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজের মতো ব্যবস্থা নেবে। শুক্রবার আব্দুল কালাম বিশ্ববিদ্যালয় বিভাগীয় প্রধান শিক্ষিকার সাথে প্রথম বর্ষের ছাত্রের সিঁদুর দান ও বিয়ে নিয়ে এভাবেই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু(Minister Bratya Basu)।

তিনি বলেন, যতক্ষণ না মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) নির্বাচিত উপাচার্য আসছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ততক্ষণ এই ধরনের নানা ঘটনা ঘটলে অবাক হওয়ার কিছু নেই। এই ঘটনাটিকে রাজ্যের শিক্ষা মন্ত্রী বলেন তার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে গোটা বিষয়টি একটি জোলো এবং সেধ। রাজ্যের শিক্ষা মন্ত্রী স্পষ্ট জানান, যিনি কেয়ারটেকার উপাচার্য আছেন তাকে দায় নিতে হবে।

এই বিষয়টি রুচিসম্মত নয় এই ঘটনাটি ঘটানো সঠিক নয় বলে দাবি করেন রাজ্যের শিক্ষামন্ত্রী। বিভিন্ন বেসরকারি স্কুলগুলি যেভাবে ইউনিফর্ম ও খাতা বই বিক্রির নামে অতিরিক্ত টাকা নিচ্ছে সেই ব্যাপারে খুব শীঘ্রই মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে রাজ্যের শিক্ষা দফতর বিশেষ কোনো বিজ্ঞপ্তি জারি করবে বলেও সাংবাদিকদের জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ