বিকাশভবনের সামনে চাকরিপ্রার্থীদের মিছিলে নিষেধাজ্ঞা কলকাতা হাইকোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি: শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি নিয়ে হয়রান একাধিক চাকরি প্রার্থীরা। বছরের পর বছর কেটে গেলেও চাকরি মিলছে না। ধর্ণাতেও যাচ্ছে বহু সময়। তাতেও হচ্ছে না কোনও সুরাহা। চাকরির দাবিতে বিকাশ ভবনের সামনে উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীদের ধরনা কর্মসূচির অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট। পুলিশের আপত্তিতে সায় দিল আদালত।

শুক্রবার বিচারপতি জয় সেনগুপ্ত জানান, আন্দোলনকারীরা বিধাননগরের সেন্ট্রাল পার্কের কাছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ক্রিকেট অ্যাকাডেমির সামনে কর্মসূচি করতে পারবেন। সেখানে তিন দিন ধরনা কর্মসূচি করা যাবে। অন্যদিকে চাকরি প্রার্থীদের আইনজীবি তরুণজ্যোতি বলেন, “আগামী ২২শে নভেম্বর আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা বিকাশ ভবনের কাছে শান্তিপূর্ণ মিছিলের জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছিল। পুলিশ অনুমতি না দেওয়ায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন চাকরিপ্রার্থীরা।”

এদিন চাকরি প্রার্থীদের বক্তব্য ছিল, শূন্যপদ দ্রুত নিয়োগ করতে হবে। তাঁরা তিন দিনের জন্য বিকাশ ভবনের সামনে ধরনায় বসতে চায়। কিন্তু বিচারপতি সেই আবেদন খারিজ করে দেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, বিধাননগরে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সেন্ট্রাল পার্কের কাছে ক্রিকেট অ্যাকাডেমির সামনে ধরনায় বসতে পারবেন। সেটা তিন দিনের জন্যই অনুমতি দিয়েছেন বিচারপতি।

চাকরিপ্রার্থীদের আন্দোলনে বারবার তপ্ত হয়েছে বিকাশ ভবন চত্বর। নিয়োগের দাবিতে একাধিকবার বিকাশভবন অভিযান চালিয়েছেন চাকরিপ্রার্থীরা। যদিও তার আগে থেকেই পুলিশ তাঁদের আটকে দিয়েছে। পুলিশের সঙ্গে চাকরি প্রার্থীদের ধস্তাধস্তি, টানা হিঁচড়ার খবর হয়েছে একাধিকবার। টেট উত্তীর্ণদের দ্রুত চাকরিতে নিয়োগ করতে হবে, এই সকল এক গুচ্ছ দাবিতে এবার তিন দিনের জন্য ধরনা বসতে চলেছেন উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা। 

‘আমি সমকামী নই’, বিচ্ছেদের পর ছড়ানো গুঞ্জন নিয়ে মুখ খুললেন মৌনী রায়

অমিত শাহের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের জের, কল্যাণের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

‘বোলাররা এবার নিশ্চিন্তে ঘুমাবে’, উইলিয়ামসনের অবসর নিয়ে আবেগঘন পোস্ট শচিনের

বিশ্বকাপে বেনজির ঘটনা, চোটের কারণে ম্যাচ রেফারি বদল

শ্রীরামপুরের শ্বশুর বাড়িতে নেই সুমিত, দাবি শাশুড়ির

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

উত্তরপাড়া পুরসভার চেয়ারম্যান সহ একাধিক কাউন্সিলরের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ তুলে পোস্টার

শনি রাতে নিউইয়র্কে মহাকাব্যিক লড়াই, মরক্কোর মুখোমুখি ব্রাজিল

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

বজ্রবিদ্যুৎ-সহ তুমুল বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হল সতর্কতা

চাটনি-রুটি খেয়ে কেটেছে দিন, ২০ বছর জন্মভিটেয় পা রাখেননি ‘পঞ্চায়েত’ এর ‘প্রধানজি’

সুখবর! শিয়ালদহ-রানাঘাট এসি লোকাল দাঁড়াবে আরও ৫টি স্টপেজে, কখন কোন স্টেশনে আসবে?