আরজি কর কাণ্ডে নির্যাতিতা বাবা-মায়ের নয়া আর্জিতে ‘গ্রিন সিগন্যাল’ দিল না হাইকোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি :- সিবিআইয়ের ওপর কোন ভরসা নেই, আরজি কর কাণ্ডে এই দাবি তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন নির্যাতিতার মা বাবা। গত বৃহস্পতিবার আইনজীবীর মাধ্যমে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছিলেন নির্যাতিতার মা-বাবা। এবার সেই আবেদনে এখনই সাড়া দিল না আদালত। মঙ্গলবার এমনই এক নির্দেশ দিল আদালত।

এদিন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ জানায়, হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের নজরদারিতে তদন্ত চলছে কি না, তা আগে জানা প্রয়োজন রয়েছে। মঙ্গলবার সিবিআই এবং নির্যাতিতার পরিবার এই নিয়ে ভিন্ন মতামত দেয়। প্রধান বিচারপতির বেঞ্চ আরজি কর মামলায় সিবিআই তদন্তের নির্দেশ সংক্রান্ত রায়ে জানিয়েছিল, নিয়মিত তদন্তের অগ্রগতির রিপোর্ট দিতে হবে। ফলে আদালতের নজরদারি রয়েছে বলে মনে করছেন বিচারপতি ঘোষ। যদি প্রধান বিচারপতির বেঞ্চের নজরদারিতে তদন্ত চলে সেক্ষেত্রে সিঙ্গল বেঞ্চ মামলাটি শুনতে পারা যাবে না। তাই তদন্তে আদালতের নজরদারি রয়েছে কি না সেই বিষয়টি স্পষ্টভাবে জানতে চায় আদালত। মামলার পরবর্তী শুনানি ১৫ জানুয়ারি। সেই দিনই মামলাটি গ্রহণ করা নিয়ে সিঙ্গল বেঞ্চ তার অবস্থান স্পষ্ট করবে।

প্রসঙ্গত, আরজিকর কাণ্ডে কর্মরত চিকিৎসক তরুণীকে ধর্ষণ ও খুনের ঘটনায় গত ১৩ ডিসেম্বর প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে জামিনের নির্দেশ দেয় আদালত। আদালতে সিবিআই চার্জশিট জমা না দেওয়া এই জামিন পেয়েছিলেন তাঁরা। এরপরই কান্নায় ভেঙ্গে পড়ে নির্যাতিতার পরিবার। ‘সিবিআই তদন্তে ভরসা নেই’ , এই আওয়াজ তুলে হাইকোর্টের দ্বারস্থ হন নির্যাতিতার মা-বাবা।  

‘হাতে অস্ত্র তুলে দিয়ে এখন জঙ্গি বলছে’, পাক সেনার মুখোশ খুললেন অধিকৃত কাশ্মীরের নেতা

‘আসল তৃণমূল কে?’, মমতা ও ঋতব্রতর জবাব তলব নির্বাচন কমিশনের

ফুটবল বিশ্বকাপের জন্যে পরীক্ষা পিছিয়ে দিল কলকাতার নামী স্কুল

বিশ্বকাপের মাঝেই ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা, কারা উঠল এক নম্বরে?

পণের দাবিতে গৃহবধূকে পুড়িয়ে খুন, স্বামী ও শ্বশুরকে যাবজ্জীবন কারাদণ্ড আদালতের

‘আমার সোনার বাংলা….’, বদলের দাবি জানানো প্রাক্তন সেনা কর্তাকে পদোন্নতি দিল তারেক সরকার

বাবা খামেনেইয়ের শেষকৃত্যে উপস্থিত থাকবেন না ছেলে মোজতবা

‘তারাতলার ঘটনার তদন্ত কতদূর?’ মুখ্যসচিবকে নোটিস জাতীয় মানবাধিকার কমিশনের

সাবধান! রাস্তায় মহিলাদের উত্যক্ত করলেই রুখে দাঁড়াবে দুর্গা সুরক্ষা স্কোয়াড

রবিবার ফের ১২ ঘন্টার জন্য বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, কোন পথে চলবে যানবাহন?

৯ বছর বাদে শ্রীলঙ্কায় খেলতে যাচ্ছেন শুভমন গিলরা, কবে-কোথায় ম্যাচ?

হ্যারিকেনের আলোয় পড়াশোনা করে ফরেন সার্ভিসে প্রথম, অসাধ্যসাধন তানভীরের

কলকাতা পুরসভা এলাকায় আপাতত হকার উচ্ছেদ নয়, অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ হাইকোর্টের

‘বিধায়কজি আমাদের বাড়ি বানিয়ে দিন না’, জরাজীর্ণ ঘরের সামনে দাঁড়িয়ে আর্তি ৫ বছরের শিশুর