অসুস্থ বিমান বসু, ভর্তি হাসপাতালে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  আচমকাই অসুস্থ হয়ে পড়লেন সিপিআইএম নেতা বিমান বসু। তিনি ভর্তি হাসপাতালে। সোমবার রাতেই  প্রবীণ নেতাকে ভর্তি করা হয়েছে বেসরকারি এক হাসপাতালে। চলছে চিকিৎসা। সূত্রের খবর, জ্বর , সর্দি, কাশি এবং শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে তিনি ভর্তি হয়েছেন হাসপাতালে। তবে বর্তমানে তাঁর শারীরিক অবস্থা কিছুটা স্বাভাবিক রয়েছে বলে খবর।

প্রবীণ নেতার বয়স বর্তমানে ৮৪ বছর। গতকাল রাত ৯ টায় তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। আগের থেকে অনেকটাই সুস্থ থাকায় তাঁকে রাখা হয়েছে জেনারেল বেডে। সেখানেই  চলছে চিকিৎসা। এই প্রসঙ্গে  সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানিয়েছেন, ‘ জ্বর না কমায় বিমানদাকে হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার কিছু শারীরিক পরীক্ষা হবে। এরপর কীভাবে চিকিৎসা এগোবে তা সিদ্ধান্ত নেওয়া হবে।‘

উল্লেখ্য, চলতি বছর  অগস্ট মাসেই প্রয়াত হয়েছেন বাংলার প্রাক্তন মুখ‍্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।  বাংলার বাম রাজনীতিতে যেন সমার্থক ছিলেন বুদ্ধ-বিমান। কাঁধে কাঁধ মিলিয়ে রাজনীতির ময়দানে একসময় লড়াই করেছেন তাঁরা। তাই বুদ্ধদেবের প্রয়াণে সেই সময়  বেশ ভারাক্রান্ত হয়ে পড়েন বিমান। তিনি জানিয়েছিলেন, ‘বন্ধু চলে গেলে ক্ষতি তো হবেই।‘ অন্যদিকে বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুর একমাস পরেই সেপ্টেম্বর মাসে প্রয়াত হন  সিপিআইএম-এর আরও এক নক্ষত্র সীতারাম ইয়েচুরি। একের পর এক কাছের মানুষ চলে যাওয়ায় বেশ ভারাক্রান্ত হয়ে পড়েছিলেন প্রবীণ সিপিআইএম নেতা বিমান বসু।

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ