ইডেন ম্যাচের আগের দিন কালীঘাট মন্দিরে পুজো দিলেন গৌতম গম্ভীর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ড পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ। বুধবার ইডেনের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে টিম ইন্ডিয়া । আর সেই ম্যাচ শুরুর ২৪ ঘণ্টা আগে মঙ্গলবার কালীঘাটের মন্দিরে গিয়ে পুজো দিলেন টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর ।

তাঁর পরনে ছিল অফ হোয়াইট রংয়ের একটি টি-শার্ট। দুহাত জোড় করে তিনি মাকে প্রণাম করলেন। এরপর পঞ্চপ্রদীপ নিয়ে মাকে আরতি কর‍তে দেখা গেল গম্ভীরকে । মন্দিরের পুরোহিতরা তাঁর গলায় লাল রংয়ের একটি চেলি কাপড় পরিয়ে দেন।  তারপরেই কালীঘাটের  মন্দির থেকে বেরিয়ে পড়লেন টিম ইন্ডিয়ার হেড কোচ । বলা বাহুল্য, বর্তমানে খুব একটা সময় ভালো যাচ্ছে না ভারতের। একের পর এক ম্যাচে তাদের হচ্ছে পরাজয়। যদিও সেই ম্যাচগুলি ছিল টেস্ট ফরম্যাটে । তাতেই চাপে বেড়েছে টিম ইন্ডিয়া কোচের ।  তাই টি- ২০ সিরিজ খেলতে নামার আগে মা কালীর কাছে গিয়ে প্রাথনা করলেন গৌতম গম্ভীর ।

উল্লেখ্য, গৌতম দায়িত্ব গ্রহণ করার পর ইতিমধ্যে ৬ মাস কেটে গিয়েছে। কিন্তু, ভারতীয় ক্রিকেট দলের  কোন পরিবর্তন হয়নি । ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হার, তারপর বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম ম্যাচে এগিয়ে থেকেও শেষে সিরিজে পরাজয়। আর তারজেরেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারেনি টিম ইন্ডিয়া । তাই ইংল্যান্ডের বিপক্ষে টি – ২০ সিরিজ খেলার আগেই কালীঘাটে গিয়ে পুজো দিলেন গৌতম গম্ভীর ।     

হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

দল থেকে বাদ যাওয়ার পর প্রথম প্রতিক্রিয়া সূর্যকুমারের, কি লিখলেন তিনি?

বেলুড়ে ডাস্টবিন থেকে উদ্ধার প্রচুর আধার ও ভোটার , রেশন কার্ড, কাঠগড়ায় প্রাক্তন কাউন্সিলর

জীবনের প্রথম বেতন মায়ের হাতে তুলে দিলেন ছেলে, তারপর কী ঘটল…

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

খাদ্যমন্ত্রীর নির্দেশ অমান্য! রেশনে সিমেন্ট-পাথরের টুকরো মেশানো গম দেওয়ার অভিযোগ

মুম্বই-দিল্লির পর রাজস্থানে পৌঁছে গেল মালদহের লিচু, হাসি ফিরল চাষিদের মুখে

তৃণমূল ছাড়ছেন দেব-রচনা, বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

জেলেনস্কির সরাসরি বৈঠকের প্রস্তাব ফিরিয়ে দিলেন পুতিন

‘মেট্রোর জন্য ৬০টি নিউ জেনারেশন ট্রেন আনা হচ্ছে,’ শহরে এসে ঘোষণা রেলমন্ত্রীর

ফেরানো হয়েছে সরকারি নিরাপত্তা, লালু-রাবড়ির পাহারায় লাঠিধারী আরজেডি কর্মীরা

নবদ্বীপের রানীর ঘাটে জলে ঝাঁপ অসুস্থ বৃদ্ধের, চলছে তল্লাশি

আদালত চত্বরে বিমানকৃষ্ণ সাহাকে লক্ষ্য করে ছোড়া হল পচা ডিম