চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আসছে ঘূর্ণিঝড়,  মাটি হতে চলেছে দুর্গা পুজো, বড় আপডেট দিল IMD

নিজস্ব প্রতিনিধিঃ শুরু হয়ে গিয়েছে দুর্গাপুজো। আজ পঞ্চমী। আর এদিনেই দুঃসংবাদ দিল আবহাওয়া দফতর। এদিন স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, পুজোর চার দিনই হতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা বেশি। 

হাওয়া অফিস জানিয়েছে, শীতের আগে ফের তৈরি হতে পারে ঘূর্ণিঝড়। ১২ অক্টোবর পর্যন্ত অর্থাৎ প্রায় ৪ দিন ধরে সমুদ্রের এই অংশের উপর ঘুরতে থাকবে। এরপর বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হবে। আর তাতেই বাংলায় বৃষ্টির আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। বলা বাহুল্য, ২০২৩ সালে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত আরব সাগরে ঘূর্ণাবর্তের জেরে  ভয়ঙ্কর দুর্যোগ চালিয়েছিল । আর চলতির বছর পুজো দিনগুলিতে বৃষ্টি হবে বলে জানিয়ে দিল হাওয়া অফিস।

উল্লেখ্য, দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। পুজোর চারদিন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে, চতুর্থীর রাতে উপচে পড়া ভিড়। শ্রীভূমি থেকে সুরুচি সংঘ, প্যান্ডেল হপিং শুরু হয়ে গিয়েছে। এরমাঝেই বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। একথায় বলা যায়, পুজোতে ঠাকুর দেখতে গেলে ব্যাগে রাখতে হবে ছাতা। তা না হলেই পড়তে হবে বিপাকে।

Published by:

Share Link:

More Releted News:

নিশাচর কমিশন! ভোটের আগে গভীর রাতে পর্যবেক্ষকদের সঙ্গে জরুরি বৈঠকে CEO মনোজ

বৃহস্পতি-শুক্রতে শহরে আসতে গেলে হাতে রাখুন অতিরিক্ত সময়, জানাচ্ছে কলকাতা পুলিশ

বুধবার সন্ধ্যে নামতেই জঙ্গিপুরে নামল সাঁজোয়া গাড়ি, রাতভর টহল শুরু

বুথের ১০০ মিটারের মধ্যে সমস্ত দোকানপাট বন্ধ করে দিল পুলিশ

ভোটের জন্য নেই বাস, আসানসোলে অটো-টোটোর বিরুদ্ধে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ

ইভিএম মেশিন খচ্চরের পিঠে চাপিয়ে দার্জিলিংয়ের দুর্গম বুথে পৌঁছলেন ভোট কর্মীরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ