বাংলার হলে বাংলা ছবিই প্রাধান্য পাবে, টলিউডের শিল্পী-পরিচালকদের আশ্বাস দিলেন অরূপ বিশ্বাস

সেখানে ছিলেন, দেব, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্তের মতো একাধিক তারকারা। সেই নিয়ে বৃহস্পতিবার নন্দনে অরূপ বিশ্বাসের সঙ্গে বৈঠক সেরেছেন টলি তারকারা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের আগ্রাসনে কোণঠাসা হয়েছে বাংলা ছবি। হলে হলে হিন্দি ছবির দৌরাত্ম্যে রাজপাট গুটিয়েছে বাংলা ছবি। বেশিরভাগ হিন্দি ছবি দর্শকদের টানছে, যার ফলে বাংলার হল মালিকেরা বাংলা ছবির শো সংখ্যা কমিয়ে হিন্দি ছবির শো সংখ্যা বাড়াচ্ছে। দীর্ঘ দিন ধরেই এই সমস্যায় জর্জরিত টলিউড ইন্ডাস্ট্রি। কিন্তু এর সমাধান কী? সামনেই কয়েকটি বাংলা ছবি মুক্তি পাচ্ছে। পাশাপাশি মুক্তি পাচ্ছে বড় বাজেটের হিন্দি ছবিও। সেই কারণেই আগেভাগে এ নিয়ে বড় সড় সিদ্ধান্ত নিয়েছে টলিউড ইন্ডাস্ট্রির প্রথম সারির তারকারা। এ নিয়ে মঙ্গলবার রাতেই টলিউড পাড়ার প্রথম সারির তারকা, পরিচালক এবং প্রযোজকেরা মুখ্যমন্ত্রীর কাছে একটি চিঠি পাঠান।

সেখানে ছিলেন, দেব, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্তের মতো একাধিক তারকারা। সেই নিয়ে বৃহস্পতিবার নন্দনে অরূপ বিশ্বাসের সঙ্গে বৈঠক সেরেছেন টলি তারকারা। আজ বিষয়টি নিয়ে বিস্তর আলোচনা চলেছে। নির্দিষ্ট সময়ে নন্দনে উপস্থিত হয়েছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। এদিকে মুম্বই থেকে কলকাতায় এসে ছবির প্রচার সেরেই মুখ্যমন্ত্রীর ডাকে সকাল সকাল নন্দন পৌঁছেছিলেন ঋতুপর্ণা সেনগুপ্তও পাশাপাশি ছিলেন দেব, পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, প্রযোজক শ্রীকান্ত মোহতা, নিসপাল সিংহ রানে, রানা সরকার, ইমপা সভাপতি পিয়া সেনগুপ্ত-সহ বাংলা বিনোদন দুনিয়ার খ্যাতনামীরা। সেখানে অনেকক্ষণ আলোচনার পর একে একে বেরিয়ে আসেন তারকারা। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন ঋতুপর্ণা, দেব, কৌশিক। বৈঠক কতটা সফল জিজ্ঞাসা করতেই দেব বলেন, শুধু ‘ধূমকেতু’ নয়।

সমস্ত বাংলা ছবির ভবিষ্যৎ ভেবে এই বৈঠক। অরূপ বিশ্বাস শবার বক্তব্য শুনেছেন। অবশ্যই ভাল কিছু হবে। এরপর পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় বলেন, পশ্চিমবঙ্গে একঘরে হয়ে রয়েছে বাংলা ছবি, এ বিষয়টি মানতে পারছেন না তিনি। সেই জায়গা থেকেই সকলে একজোট। মনে হচ্ছে বাংলা ছবির জন্যে কিছু ভাল হতে চলেছে। অন্যদিকে অভিনেত্রী-প্রযোজক ঋতুপর্ণা বলেন, তাঁর ছবিও এক সপ্তাহের মধ্যে সরিয়ে দেওয়া হয়েছিল। প্রযোজক তখন মাথা চাপড়ে বলে ছিলেন, এ ভাবে কী করে ছবি বানাবেন? ক্রমাগত এটা চলতে থাকলে বাংলায় কাজ করতে আগ্রহ হারাবেন বাংলার বাইরে থেকে আসা প্রযোজক, পরিচালকেরা। এরপর শেষ পর্যন্ত আলোচনায় কী স্থির হল, এ নিয়ে অরূপ বিশ্বাসের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, এই বিষয়ে ঘরের আলোচনা বাইরে বলা সম্ভব নয়। তবে দীর্ঘ আলোচনা সাপেক্ষ। বাংলা ছবিকে নিজের রাজ্যে কোণঠাসা হয়ে থাকতে দেওয়া হবে না। হিন্দি ছবির সমান সংখ্যক হল পাবে বাংলা ছবি। মুখ্যমন্ত্রী বাংলা ভাষা নিয়ে আন্দোলন করছেন। বাংলা ছবির স্বার্থরক্ষাও প্রশাসনের কর্তব্যের মধ্যে পড়ে।

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

বিধবা-প্রবীণদের জন্য শুভেন্দুর উপহার, দ্বিগুণ ভাতা মিলবে এবার

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান