চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হাওড়া-পুরী বন্দে ভারত ট্রেনের মধ্যে বিনা চিকি‍ৎসায় মৃত্যু ঢাকুরিয়ার প্রৌঢ়ের

নিজস্ব প্রতিনিধি: অত্যাধুনিক পরিষেবা পাওয়া বন্দে ভারত ট্রেনে বিনা চিকিৎসায় মৃত্যু হল কলকাতার ঢাকুরিয়ার বাসিন্দা হিমাদ্রি ভৌমিকের(Himadri Bhowmick)। ৫৭ বছর বয়সী প্রৌঢ় চিকিৎসা না পেয়ে ছটফট করতে করতে প্রিমিয়ার ট্রেন বন্দে ভারতের(Bande Bharat) কামরায় শেষ নিশ্বাস ত্যাগ করলেন। যদিও ইস্ট কোস্ট রেল দাবি করেছে তারা তাদের সাধ্যমতো ওই যাত্রীকে বাঁচানোর চেষ্টা করেছে। তবে একটি ভাইরাল হওয়া ভিডিওতে ওই ট্রেনের সহযাত্রীদের অভিযোগ ছিল, চিকিৎসার জন্য রেল কর্মীদের ডেকে সাড়া পাওয়া যায়নি। রেলের তরফে বিশেষ কোনো সহযোগিতা করা হয়নি। সহযাত্রীরা আপ্রাণ বাঁচানোর চেষ্টা করেছিলেন ওই ব্যক্তিকে কিন্তু তার মৃত্যু হয়। জানা গিয়েছে, কটক ঢোকার আগে ট্রেনটি দাঁড়িয়ে ছিল বেশ কিছুক্ষণ।

কটক(Cottock) ছাড়ার পর ট্রেনের সি টু কামরায় ঢাকুরিয়ার যাত্রী হিমাদ্রি ভৌমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। যাত্রীরা তা দেখে চিকিৎসার জন্য টিকিট পরীক্ষক এর কাছে জানান। এরপর টিটির পক্ষ থেকে জানানো হয় ভুবনেশ্বরে বিষয়টি জানানো হয়েছে সেখানে চিকিৎসা হবে। কিন্তু যাত্রীদের অভিযোগ রেলের তরফে ভুবনেশ্বর স্টেশনে কোন সহযোগিতা করা হয়নি। সহযাত্রীরা ওই রেল স্টেশনে চারদিকে দৌড়াদৌড়ি করে রেল কর্মীদের দেখা পায়নি। উপরন্তু টিকিট পরীক্ষক ও আরপিএফ যাত্রীদের ট্রেনে উঠতে বলে ট্রেন ছাড়ার জন্য। তারা ট্রেনে না ওঠায় ৪৫ মিনিট সেখানে বন্দে ভারত ট্রেনটি দাঁড়িয়ে থাকে। এরপর ব্যাটারি গাড়ি নিয়ে হাজির হয় সেখানে আরপিএফ। কিন্তু ওই যাত্রীকে নামিয়ে যখন সেই গাড়িতে তোলা হয় তখনই তার মৃত্যু হয়েছে বলে যাত্রীরা দাবি করেন। যাত্রীরা ট্রেনের মধ্যেই বিক্ষোভ শুরু করেন। ইস্ট – কোস্ট রেলের সিপিআরও জানিয়েছেন, ট্রেনের মধ্যে কলকাতার বাসিন্দা অসুস্থ হয়ে পড়েছিলেন ।

ট্রেনের কর্তব্যরত টিকিট পরীক্ষক পরের স্টেশন ভুবনেশ্বর(Bhubeneswar) ও খুরদা রোডে খবর দিয়েছিলেন ।খুরদা রোডে রেলের চিকিৎসক হাজির হন ।কিন্তু তার আগে শারীরিক অবস্থার অবনতি হয় ।ভুবনেশ্বরে নামানো হয়েছিল ওই যাত্রীকে ।হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে বন্দে ভারত ট্রেনে আপৎকালীন চিকিৎসা ব্যবস্থা থাকে না বলে যাত্রীদের অভিযোগ। তাদের কথায়, প্রাথমিক চিকিৎসা বক্সটি টিকিট পরীক্ষক এর আওতায় থাকে। যাতে থাকে প্যারাসিটামল জাতীয় ওষুধ, পেটের অসুখের কিছু ট্যাবলেট আর লাল ওষুধ। অক্সিজেন সিলিন্ডার থাকে না । বন্দে ভারত এক্সপ্রেস এর টিকিট পরীক্ষক এর কথা অনুযায়ী, চিকিৎসকের প্রয়োজন হলে তাদের পরবর্তী স্টেশনে ডাকা হয় ।এর জন্য ১০০ টাকা দিতে হয় যাত্রীকে। যার রশিদ দেয় রেল কর্তৃপক্ষ। রেলের এই স্বাস্থ্য পরিষেবা নিয়ে চরম ক্ষুব্ধ বন্দে ভারতের যাত্রিরা।

Published by:

Share Link:

More Releted News:

আগামী ২-৩ ঘন্টায় ৭০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় হবে শিলাবৃষ্টি

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

খাস কলকাতায় সিপিএমে ভাঙন, নির্বাচনের প্রাক্কালে একঝাঁক যুবনেতার যোগ তৃণমূলে

সল্টলেকে ভয়াবহ দুর্ঘটনা, ডিভাইডারে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে গেল গাড়ি, আহত ৪

‘‌বাংলায় আপনাদের মেয়াদ আর ঠিক ১৯ দিন’‌, বিজেপি–নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ অভিষেকের

হুমায়ুন কবীরের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের, কড়া চিঠি পেশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ