আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কন্যাশ্রী চালুর পর রাজ্যে মেয়েদের ড্রপ আউটের সংখ্যা শূন্য, দাবি মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি : কন্যাশ্রী প্রকল্পের পর প্রাথমিক শিক্ষায় ড্রপ আউট কমেছে। কন্যাশ্রী দিবসে ধনধান্য অডিটোরিয়াম থেকে এমন কথাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, উচ্চমাধ্যমিকে এক সময় ড্রপ আউট ছিল ১৫.৪২। এখন সেই সংখ্যা ৩.১৭। মাধ্যমিকে ড্রপ আউট ছিল ১৬.৩২। সেটা এখন অনেকটাই কমে গিয়েছে। মাধ্যমিকে এখন ড্রপ আউট ২.৯। চলতি বছর কন্যাশ্রী প্রকল্পের ১২ বছর পূর্ণ করল।

তিনি আরও বলেছেন, প্রথমে স্কুলের ছাত্রীরা  এখন কলেজ বিশ্ববিদ্যালয়েও কন্যাশ্রী। সরকারি স্কুলের সবাই কন্যাশ্রী পায় ৯৩ লক্ষ ছাত্রী কন্যাশ্রী আওতায়। আশা করব পরের বছর সংখ্যাটা এক কোটি হবে। সরকারি স্কুলের সবাই কন্যাশ্রী পায়। ৯৩ লক্ষ ছাত্রী কন্যাশ্রীর আওতায়। তিনি আশা করছেন, পরের বছর সংখ্যাটা বেড়ে এক কোটি হবে। কন্যাশ্রী দেওয়ার জন্য ১৭ হাজার কোটি টাকা খরচ হচ্ছে ইতিমধ্যে। মেয়েদের বাবা মাকে অনুরোধ করেছেন, মেয়েদের তাড়াতাড়ি বিয়ে দেওয়ার জন্য চাপ দেবেন না। তাঁদের পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে দেওয়া হোক। মেয়েদের আত্ম নির্ভর হওয়ার কথা বলেছেন তিনি। এদিন তাঁর মুখে শোনা গিয়েছে সবুজ সাথীর কথাও। সবুজসাথীর আওতায় পড়ুয়াদের সাইকেল দেওয়া হচ্ছে।

কন্যাশ্রী দিবস উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়ে বাংলার বিশেষ বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের এক্স হ্যান্ডেলে তিনি শুভেচ্ছা জানিয়েছেন। এক পা এক পা করে এক যুগ কাটিয়ে ফেলেছে কন্যাশ্রী দিবস। এই দিনে বাংলার মেয়েদের বিশেষ বার্তা দিলেন তিনি। পশ্চিমবঙ্গের মেয়েদের ক্ষমতায়নের জন্য ২০১৩ সালের ১৪ অগস্ট ‘কন্যাশ্রী’ প্রকল্পের সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Published by:

Share Link:

More Releted News:

অপেক্ষার অবসান! আজই প্রকাশিত ICSE এবং ISC পরীক্ষার ফল, কীভাবে দেখবেন রেজাল্ট?

সতর্ক হোন, ১ মে থেকে বদলে যাচ্ছে রান্নার গ্যাস বুকিংয়ের নিয়ম

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড়-বৃষ্টি, জারি কমলা সতর্কতা!

নির্বাচন মিটতেই কালবৈশাখীর দাপট! দুর্যোগের দিনে ভোটকর্মীদের পাশে রেল

ভোট মিটলেও রাজ্যে আইনশৃঙ্খলা সামলাতে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে

উদয়নারায়ণপুরে জওয়ানের ধাক্কায় বৃদ্ধের মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় বাহিনীকে আড়াল কমিশনের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ