দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ইডেনে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ উপলক্ষে বাড়তি ট্রেন

নিজস্ব প্রতিনিধিঃ চলছে আইসিসি ওয়ার্ল্ড কাপ ২০২। একাধিক ম্যাচ রয়েছে ইডেন গার্ডেনসে। মঙ্গলবার দুপুর ২টোয় বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ। যা দেখতে ভিড় জমবে দর্শকদের তা বলাবাহুল্য। ফলে ম্যাচ শেষে বাড়ি ফেরায় অসুবিধা হতে পারে। সেই কথা মাথায় রেখে বাড়তি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল। বিবাদী বাগ ও প্রিন্সেপ ঘাট থেকে রাতে চলবে ট্রেন।

মঙ্গলবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ম্যাচ শেষে রাত ১০.৪৫মিনিট ও ১০.৫৫মিনিট নাগাদ দুটি ট্রেন চালানো হবে। বিবাদী বাগ-বারুইপুরগামী ট্রেনটি ছাড়বে রাত ১০.৪৫ মিনিটে। ফলে দক্ষিণতলীর বাসিন্দাদের ফিরতে অসুবিধা হবেনা। ট্রেন পৌঁছবে ১১.৫৫ মিনিট নাগাদ। বারাসত ইএমইউ স্পেশাল ট্রেন ছাড়বে রাত ১০টা ৫৫ মিনিটে। ফলে বাড়ি ফিরতে পারবেন উত্তর শহরতলির বাসিন্দারা। সব স্টেশনেই থামবে ট্রেনগুলি।

এছাড়া ম্যাচের জন্য বাড়তি মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।  রাত ১০.৪৫ মিনিটে এসপ্ল্যানেড থেকে দক্ষিণেশ্বরমুখী একটি মেট্রো ছাড়বে। আরেকটি মেট্রো একই সময়ে এসপ্ল্যানেড থেকে রওনা দিয়ে কবি সুভাষে পৌঁছবে। ফলে নিশ্চিন্তে দর্শকরা।   

Published by:

Share Link:

More Releted News:

যাদবপুরে নাবালিকাকে দেড় বছর ধরে আটকে রেখে যৌন নিগ্রহ, ধৃত যুবক

অশান্তি ছড়ানোয় ৪১ জনকে গ্রেফতার, পুনর্নির্বাচনের সম্ভাবনা খারিজ সিইও’র

কালবৈশাখী আসছে! দক্ষিণের ১২ জেলায় প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে?

‘‌কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ছাপ্পা দেওয়ার প্ল্যান করা হয়েছে’‌, মোদিকে তোপ মমতার

কালীঘাটের ‘ওয়াররুমে’ কড়া নজর মমতা–অভিষেকের, চলছে হিসেবনিকেশ, অঙ্ক কী বলছে?‌

‘‌নাগরিকের অধিকার হরণ করা যায় না’‌, মোটরবাইক বন্ধে কমিশনকে ভর্ৎসনা হাইকোর্টের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ