চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জাতীয় সঙ্গীত অবমাননা, ১২ BJP বিধায়কের নামে দায়ের FIR

Courtesy: Google

নিজস্ব প্রতিনিধিঃ  বিজেপি বিধায়কদের বিরুদ্ধে জাতীয় সঙ্গীতের অবমাননার অভিযোগ তুলে সরব  হয়েছে তৃণমূল। এ নিয়ে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠিও দিয়েছে তৃণমূলের পরিষদীয় দল। ইতিমধ্যেই বিজেপি বিধায়কদের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় দায়ের হল এফআইআর।  সেই বিজেপি নেতাদের মধ্যে রয়েছে শুভেন্দু অধিকারী, শংকর ঘোষ, মনোজ টিগ্গা-সহ ১২ জন বিধায়ক।

তৃণমূলের কথায়, বিজেপির এহেন আচরণকে ধিক্কার জানাই। আইন আইনের পথে চলবে। বুধবার ধর্মতলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভার দিনেই কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে বিধানসভার ভিতর প্রতিবাদ কর্মসূচি পালন করে তৃণমূল। ১০০ দিনের কাজের বকেয়া টাকার দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বুধবার পশ্চিমবঙ্গ বিধানসভা  চত্বরে ধর্না বসে শাসক দল। আর বিধানসভা চত্বরে  জাতীয় সঙ্গীত গেয়ে ধর্না শেষ করে তৃণমূল। সেই সময় বিজেপি বিধায়করা চোর চোর স্লোগান দেয়।  এতেই জাতীয় সঙ্গীতের অবমাননা হয়েছে বলে দাবি করেছেন তৃণমূল নেতৃত্ব৷

বুধবার আচমকা বিধানসভায় ঢুকে পড়ে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলে চোর, চোর স্লোগান তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ পাল্টা শুভেন্দু সহ বিজেপি নেতাদের উদ্দেশ্য করে চোর, চোর স্লোগান দিতে থাকেন তৃণমূল বিধায়করাও৷ এই ঘটনার পরেই স্পিকারের কাছে অভিযোগ জানিয়েছিলেন তিন তৃণমূল বিধায়ক। এর পরই বিধানসভায় সেন্ট্রাল ডিসিকে ডেকে পাঠান স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, অভিযোগপত্র তাঁর হাতে তুলে দেওয়া হয়েছিল। সেই প্রেক্ষিতেই এদিন হেয়ার স্ট্রিট থানায় FIR দায়ের হয়েছে। 

Published by:

Share Link:

More Releted News:

তালিকায় নাম থাকলেই দেওয়া যাবে না ভোট, নির্বাচন কমিশনের নয়া নিয়ম কী?‌

তৃণমূল কর্মীদের গ্রেফতারি নিয়ে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা কমিশনের

ফোন কোনওভাবেই ‘সুইচড অফ’ রাখা যাবে না, অফিসারদের নয়া নির্দেশ কমিশনের

‘প্রিভেন্টিভ ডিটেনশনের কোনও পরিস্থিতি নেই’, ৮০০ তৃণমূল কর্মী গ্রেফতারের মামলার রায় স্থগিত

বৃষ্টি নাকি ভ্যাপসা গরম? ভোটের লাইনে দাঁড়ানোর আগে জানুন কেমন থাকবে আবহাওয়া

‘কলকাতা বস্তির শহর’, তিলোত্তমাকে নিয়ে অপমানজনক মন্তব্য শাহের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ