সন্তান কার জানতে ডিএনএ পরীক্ষা, প্রতারণায় অভিযুক্ত বাংলার পুলিশ আধিকারিক

Share:

নিজস্ব প্রতিনিধি: সারোগেসি নিয়ে প্রতারণা করার অভিযোগে বাংলার বন্ধু আইপিএসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন দিল্লির তরুণী। শুধু নবান্ন নয়, অভিযোগনামা পৌঁছে গিয়েছে খোদ প্রধানমন্ত্রীর দফতরেও। পেশায় দন্ত চিকিৎসক দিল্লির যুবতী জাগৃতী সিং ওই আইপিএস-র বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

স্বামীর সঙ্গে বিচ্ছেদ, একাকিত্ব কাটাতে চেয়েছিলেন। পাশে পেয়েছিলেন একজন বন্ধুকে। সেই বন্ধু তাঁকে একাকিত্ব কাটাতে সারোগেসির মাধ্যমে মা হওয়ার পরামর্শ দেয়। সেই মতো দিল্লির আইভিএফ সেন্টারে যোগাযোগ করেন, সন্তানও হয়। এরপরেই বাধে গোল। সন্দেহ হয় বন্ধুর ওপর। সন্তানের পিতৃপরিচয় জানার চেষ্টা করলে জানতে পারেন, তাঁর পরামর্শদাতা বন্ধুই সন্তানের পিতা। এরপরেই বাংলার ওই আইপিএস-র বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। গোটা বিষয়টা কাকতালীয় বলে মনে করছেন না দিল্লির বাসিন্দা জাগৃতী সিং।

জাগৃতী সিংয়ের দাবি, ওই আইপিএস অফিসার প্রতারণা করেছেন তাঁর সঙ্গে। পুলিশ কর্তার বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ, হুমকি দেওয়া এবং অপরাধমূলক ষড়যন্ত্রের মতো অন্য অভিযোগও এনেছেন তিনি। আইপিএস অফিসারকে কাঠগড়ায় দাঁড় করিয়ে সারোগেসি আইনের একাধিক ধারায় অভিযোগ দায়ের হয়েছে।

জানা গিয়েছে, উত্তরপ্রদেশের বিএসপি সাংসদ ধনঞ্জয় সিংয়ের সঙ্গে বিয়ে হয়েছিল জাগৃতীর। কিন্তু স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় তাঁর। তারপর থেকেই একাকীত্বে ভুগতেন তিনি। মাঝে তাঁর বিরুদ্ধে পরিচারিকা খুনের অভিযোগ ওঠে। বর্তমানে তিনি অবশ্য জামিনে মুক্ত। এই মামলা চলাকালীন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওই আইপিএসের সঙ্গে তাঁর পরিচয় হয়। ঘটনাচক্রে তাঁরা দু’জনেই উত্তরপ্রদেশের আদি বাসিন্দা। সমস্যা থেকে রেহই পেতে বিভিন্নভাবে সাহায্য করেছিলেন ওই অভিযুক্ত আইপিএস। তারপরেই জাগৃতিকে সারোগেসির পরামর্শ দিয়েছিলেন তিনি।

সন্তান আসার পর থেকেই ওই পুলিসকর্তার আচরণে সন্দেহ জাগতে থাকে জাগৃতীর। সন্তানের পিতৃপরিচয় জানার জন্য ডিএনএ পরীক্ষা করে বিষয়টি জানতে পারেন।যদিও এই ডিএনএ রিপোর্টের সত্যতা যাচাই করেনি এই মুহূর্তে। এরপরই দন্ত চিকিৎসক জাগৃতী সিং ওই অফিসারের বিরুদ্ধে দিল্লির এক আদালতে অভিযোগ দায়ের করেছেন। ফেব্রুয়ারি এবং মার্চ মাসের পরপর দু’বার নবান্নে লিখিত অভিযোগ দায়ের করেন। শুধু তাই নয়, আইজি পদমর্যাদার ওই আইপিএস অফিসারের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে ই-মেল গিয়েছে প্রধানমন্ত্রীর দফতরেও। জাগৃতী সিং প্রশ্ন তুলেছেন, দিল্লির আইভিএফ সেন্টারে বাংলার আইপিএসের শুক্রাণু এল কীভাবে? সেই স্পার্ম তাঁর কাছে আসা কি কাকতালীয়? নাকি এই ঘটনার জন্য কোনও অসৎ উদ্দেশ্য ছিল ওই আইপিএস-র? তবে নবান্নের পক্ষ থেকে অবশ্য আইপিএস অফিসারের বিরুদ্ধে এখনই কোনও বিভাগীয় তদন্ত শুরু হয়নি। রাজ্য আগে পুরো বিষয়ে তদন্ত করে দেখতে চাইছে।

‘মনে করো আমি নেই’, সত্যি চলে গেলেন কিংবদন্তি গায়িকা সুমন কল্যাণপুর

ট্রফি ও ২০ কোটি আরসিবির ঘরে! টুর্নামেন্টের একাধিক পুরস্কার উঠল বৈভবের হাতে

টানা দ্বিতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি, শুভেচ্ছা জানালেন কর্নাটকের ‘হবু’ মুখ্যমন্ত্রী

বিরাটরা দ্বিতীয়বার আইপিএল জিততেই খুশিতে নেচে উঠলেন গ্যালারিতে থাকা অনুষ্কা

স্বপ্নভঙ্গ শুভমনদের, কোহলির ব্যাটে টানা দ্বিতীয়বার আইপিএল জয় বেঙ্গালুরুর

ভুবনেশ্বর কুমারকে টেক্কা দিয়ে বেগুনি টুপির মালিক কাগিসো রাবাদা

স্বেচ্ছাবসর নিলেন নীরব মোদি-বিজয় মাল্যদের জালিয়াতি মামলার তদন্তকারী আধিকারিক

আইপিএলের ফাইনালের দিনেই সুখবর পেলেন বৈভব সূর্যবংশী

সোমবার রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ , মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ৩৫ জন

পোষ্য বিড়ালের মাধ্যমে মিলল ক্যান্সার জয়ের যুগান্তকারী সূত্র

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

ভোট পরবর্তী হিংসায় যুক্ত থাকার অপরাধে গ্রেফতার প্রাক্তন পঞ্চায়েত প্রধান সহ ২

জঙ্গলমহলে রাতভর নজরদারির পর ১৫৬ কেজি গাঁজা উদ্ধার, ধৃত ২

হিঙ্গলগঞ্জের জমি মাফিয়া তাপস মণ্ডলের গ্রেফতারি ও কঠোর শাস্তির দাবিতে সোচ্চার গ্রামবাসীরা