দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হনুমান জয়ন্তী উপলক্ষ্যে রাজ্যবাসীকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি : হনুমান জয়ন্তী উপলক্ষ্যে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের এক্স হ্যান্ডেলে এক্সপোস্ট করে তিনি জানিয়েছেন, হনুমান জয়ন্তীতে সকলকে শুভেচ্ছা।

এই ধরনের বিশেষ দিনগুলোতে রাজ্যবাসীকে বরাবর শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়। রামভক্ত হনুমানের জন্মজয়ন্তী বছরে দু’বার করে পালিত হয়। চৈত্র পূর্ণিমা ছাড়াও কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় হয় হনুমান জয়ন্তী। শনিবার চৈত্র পূর্ণিমা তিথিতে পালিত হচ্ছে এই বছরের প্রথম হনুমান জয়ন্তী। হনুমান জয়ন্তী নিয়ে নানা বিশ্বাস ও মতবাদ প্রচলিত আছে। রাজ্যজুড়ে পালিত হচ্ছে হনুমান জয়ন্তি।

রামনবমীর পর এবার হনুমান জয়ন্তী। পুজো ও শোভাযাত্রা ঘিরে শহরে চলছে জোর প্রস্তুতি। হনুমান জয়ন্তি উপলক্ষ্যে শনিবার রাজ্যের বিভিন্ন প্রান্তে মিছিল চলছে।তারজন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে পুলিশ প্রশাসন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে শোভাযাত্রা করতে অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। একাধিক শর্ত মেনে এই শোভাযাত্রায় অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।

কলেজস্ট্রিট হনুমান মন্দির থেকে হরি ঘোষ স্ট্রিট পর্যন্ত শোভাযাত্রার অনুমতি মিলেছে। এই শোভাযাত্রায় অংশ নিতে পারবে ২০০-২৫০ জন। ডিজে বাজানো যাবে না। ধাতুর অস্ত্র নিয়ে মিছিলে অংশ নেওয়া যাবে না।

গড়িয়ায় হনুমান জয়ন্তী উপলক্ষে পুজো ও সাংস্কৃতিক অনুষ্ঠান করার অনুমতি দিয়েছে উচ্চ আদালত। রামনবমীর দিনে রাজ্যজুড়ে মিছিল হয়েছে। সেখানে দেখা গিয়েছে সম্প্রীতির ছবি। তারমধ্যেই শনিবার রাজ্যজুড়ে হনুমান মিছিলে নামছে মানুষ। এই পরিস্থিতিতে যাতে কোনও সমস্যার সৃষ্টি না হয়, সেই দিকে কড়া নজর রেখেছে পুলিশ। রাজ্যের সর্বত্র মিছিলের ওপর কড়া নজরদারি চালাবে পুলিশ।

Published by:

Share Link:

More Releted News:

অশান্তি ছড়ানোয় ৪১ জনকে গ্রেফতার, পুনর্নির্বাচনের সম্ভাবনা খারিজ সিইও’র

কালবৈশাখী আসছে! দক্ষিণের ১২ জেলায় প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে?

‘‌কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ছাপ্পা দেওয়ার প্ল্যান করা হয়েছে’‌, মোদিকে তোপ মমতার

কালীঘাটের ‘ওয়াররুমে’ কড়া নজর মমতা–অভিষেকের, চলছে হিসেবনিকেশ, অঙ্ক কী বলছে?‌

‘‌নাগরিকের অধিকার হরণ করা যায় না’‌, মোটরবাইক বন্ধে কমিশনকে ভর্ৎসনা হাইকোর্টের

শহরে বসেই বাংলার ভোটে নজরদারি শাহের, আচমকাই হাজির সল্টলেকের ‘ওয়ার রুম’-এ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ