উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আসছে বড়সড় বদল

Share:

নিজস্ব প্রতিনিধি: উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বড়সড় বদল আনছে শিক্ষা সংসদ। এবার আসতে চলেছে সেমিস্টার পদ্ধতি। পাশ-ফেলের নিয়মেও আসছে বদল। পাশাপাশি উচ্চ মাধ্যমিকে সিলেবাসেও বদল আসতে চলেছে।

জানা গিয়েছে, এবার থেকে উচ্চ মাধ্যমিকে দুটি সেমিস্টারে নেওয়া হবে পরীক্ষা। প্রথম সেমিস্টারে ফেল করলেও পরবর্তী সেমিস্টারে পরীক্ষা দিতে পারবেন পড়ুয়ারা। এর ফলে আর পড়ুয়াদের ফেলের ভয় থাকবে না। দুটি সেমিস্টার মিলিয়ে পড়ুয়ারা যে নম্বর পাবেন, সেটিই তাঁদের প্রাপ্ত নম্বর হিসাবে দেখানো হবে।আগামী শিক্ষাবর্ষ থেকেই এই সেমিস্টার পদ্ধতি চালু করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।এতদিন উচ্চ মাধ্যমিক পরীক্ষা হত মাধ্যমিক পরীক্ষার মতো। একবারই পরীক্ষা হত। এবার থেকে পরীক্ষার পদ্ধতি বদল হতে চলেছে।ইতিমধ্যে সিবিএসই বোর্ডে সেমিস্টার পদ্ধতি চালু হয়ে গিয়েছে।

জানা গিয়েছে, আগামী শিক্ষাবর্ষ থেকে উচ্চ মাধ্যমিকের সিলেবাসেও বদল আসতে চলেছে। শনিবার সিলেবাস সংক্রান্ত কমিটির সঙ্গে বৈঠক করে শিক্ষা সংসদ। এই বিষয়ে সিবিএসই বোর্ডের অভিজ্ঞ শিক্ষকদের সাহায্য নিতে চলেছে বোর্ড কর্তারা। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, ‘সিবিএসই বোর্ডের শিক্ষকদের সাহায্য প্রয়োজন। কারণ, কেন্দ্রীয় বোর্ডগুলির সিলেবাস দেখে নিয়েই উচ্চ মাধ্যমিকে সিলেবাসে পরিবর্তন আনতে চাই আমরা।‘ জানা গিয়েছে, মোট ৪৭টি বিষয়ে সিলেবাসে পরিবর্তন আনতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

শ্রীরামপুরের শ্বশুর বাড়িতে নেই সুমিত, দাবি শাশুড়ির

ভারতের পরবর্তী সেনাপ্রধান হচ্ছেন লেফ্টেন্য়ান্ট জেনারেল ধিরাজ শেঠ

উত্তরপাড়া পুরসভার চেয়ারম্যান সহ একাধিক কাউন্সিলরের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ তুলে পোস্টার

শনি রাতে নিউইয়র্কে মহাকাব্যিক লড়াই, মরক্কোর মুখোমুখি ব্রাজিল

বজ্রবিদ্যুৎ-সহ তুমুল বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হল সতর্কতা

চাটনি-রুটি খেয়ে কেটেছে দিন, ২০ বছর জন্মভিটেয় পা রাখেননি ‘পঞ্চায়েত’ এর ‘প্রধানজি’

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

ফিফা বিশ্বকাপের মঞ্চে কেটি পেরিকে পাত্তাই দিল না খুদে, ভাইরাল ভিডিও

এফবিআই’র ড্রোন হ্যাকের দাবি ইরানের, বিশ্বকাপের মাঝেই হামলার আশঙ্কা

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

সুখবর! শিয়ালদহ-রানাঘাট এসি লোকাল দাঁড়াবে আরও ৫টি স্টপেজে, কখন কোন স্টেশনে আসবে?

ধুন্ধুমার নৈহাটি থানা চত্বর, পুরসভার চেয়ারম্যানের ছেলেকে চড় -ঘুষি- লাথি, ছোড়া হল ডিম

মেট্রো লাইনের উপর উঠল বিড়াল, ক্ষুদ্র প্রাণীর ক্ষমতা দেখল নিত্যযাত্রীরা