বাংলাদেশের হিন্দু নির্যাতন নিয়ে মোদি সরকারের পাশেই দাঁড়ালেন মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের হিন্দু নিপীড়ন ইস্যুতে গতকাল অভিষেক বন্দোপাধ্যায়(Abhishek Banerjee) মন্তব্য করেন, তাঁরা কেন্দ্রের সিদ্ধান্তের সঙ্গেই সহমত পোষণ করবেন। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) তরফ থেকেও একই বক্তব্য শোনা গেল। মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, এই ব্যাপারে আলাদাভাবে কোনও অবস্থান নিচ্ছে না বাংলার শাসকদল। বরং কেন্দ্রের পাশে থেকেই সহযোগিতার বার্তা দিলেন তিনি। যদিও এই অপ্রীতিকর ঘটনা প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে।

আরও পড়ুনঃ নকল গয়না দেওয়া হল কনেদের, সঙ্গে খারাপ প্রেসার কুকার, যোগীরাজ্যের গণবিবাহে দুর্নীতি তুঙ্গে

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমার সরকারের নীতি হল, অন্য দেশের ব্যাপার হলে আমরা কেন্দ্র সরকারের সঙ্গে একসঙ্গে থাকব। যদি কোনও ধর্মের মানুষের উপর অত্যাচার হয় আমরা তার তীব্র নিন্দা করি।‌ অন্য দেশেও যদি কোনও ধর্মের মানুষের উপর অত্যাচার করা হয়, তাহলে আমরা সেটাকেও সমর্থন করিনি। আমি এখানকার ইসকনের প্রধানের সঙ্গে কথা বলেছি।’

প্রসঙ্গত উল্লেখ্য, হাসিনা সরকারের পতনের পরই চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে গোটা বাংলাদেশ জুড়ে। সেখানকার সংখ্যালঘু হিন্দুদের ওপর শুরু হয়েছে অত্যাচার। হিন্দু নির্যাতন দিনকে দিন মাত্রাছাড়া হয়ে উঠছে। জাতীয় পতাকার অবমাননার অভিযোগ তুলে সনাতন হিন্দু সন্ন্যাসীদের উপর জারি হয়েছে রাষ্ট্রদ্রোহের মামলা। ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস তথা চিন্ময় প্রভুর পর চট্টগ্রাম থেকে সনাতন ধর্মের আরেক সন্ন্যাসী স্বরূপ দাশকে গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশের বেশিরভাগ জেলায় হিন্দুদের প্রতিবাদে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছে।

আরও পড়ুনঃ শপথের আগেই ট্রাম্পের হবু মন্ত্রীদের বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি

এদিন বৃহস্পতিবার বৃহস্পতিবার বিধানসভা অধিবেশনে মুখ্যমন্ত্রী আরও বলেন, কখনও কোনও দেশে কোনও ধর্মের উপর আঘাত মেনে নেওয়া যায় না। তবে বাংলাদেশের বিষয়ে আলাদা করে কিছু পদক্ষেপ করার নেই, কেন্দ্র যে যথোপযুক্ত সিদ্ধান্ত নেবে, দলীয় নীতি মেনে তা সমর্থন করবে বাংলার শাসকদল। অর্থাৎ কেন্দ্রের সিদ্ধান্তের সঙ্গেই সহমত পোষণ করবে তৃণমূল কংগ্রেস।

ঋতব্রতকে বিরোধী দলনেতা করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা

বারাকপুর পুলিশ কমিশনারেট কার্যালয়ে নগরপালের সঙ্গে বৈঠকে ৬ বিজেপি বিধায়ক, কী আলোচনা হল?

‘মেটা’য় ছাঁটাইয়ের হাত থেকে রক্ষা, তবুও অব্যক্ত যন্ত্রণায় বিদ্ধ আধিকারিক

‘আমরা ১৫-২০ দিনের মধ্যেই একটি ছবির কাজ শেষ করে ফেলি’, বাংলা সিনেমা নিয়ে যিশু

বৈভব সূর্যবংশীকে নিয়ে মাত্রাছাড়া মাতামাতিতে উদ্বিগ্ন কপিল দেব, কি বললেন…

দল ভেঙে ২০ সাংসদ নিয়ে এনডিএ শিবিরে যোগ দিচ্ছেন কাকলি-শতাব্দীরা

রামপুরহাটে কোটি কোটি টাকার জাল লটারি চক্রের হদিশ, আটক ১২

চুঁচুড়া পুরসভার ওয়ার্ড অফিসে মদের আসর, বিক্ষোভ বিজেপির

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

সাঁইথিয়া পুরসভায় ভাঙন, চেয়ারম্যান সহ ১৪ তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ

হিঙ্গলগঞ্জে মুক ও বধির মহিলাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার প্রতিবেশী

ডিগবাজি খেলেন ফিরহাদ, মমতার হাত ছেড়ে ঋতব্রতদের শিবিরে দিলেন যোগ