দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফুল মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে ৫ ইঞ্জিন

নিজস্ব প্রতিনিধিঃ ছুটির দিনের দুপুরে খাস কলকাতায় ভয়াবহ  অগ্নিকাণ্ড। রবিবার স্ট্র্যান্ড রোডের ফুল মার্কেটে আচমকাই আগুন লেগে যায়। বেলা ১২ তা ৫০ মিনিট নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে বলে খবর। ঘটনাস্থলে রয়েছে দমকলের ৫ টি ইঞ্জিন। জোর কদমে চলেছে আগুন নেভানোর কাজ। তবে এখন পর্যন্ত এই ঘটনায় এখন পর্যন্ত কেউ প্রাণ হারাননি। চলছে আগুন নেভানোর কাজ।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ফুল মার্কেটের সামনে হোডিংয়ের কাজ চলছিল সেখান থেকেই আগুনের ফুলকি এসে পড়ায় আগুন লেগে যায় গোটা এলাকায়। কী করে আগুন লাগল তা এখন জানা যায়নি।   স্বাভাবিকভাবেই এই ঘটনায় স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়ে উত্তেজনা। যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেন কর্মীরা। শেষ পাওয়া খবর অনুসারে, দুপুর দেড়টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনেন কর্মীরা।

উল্লেখ্য, গত রবিবার ( ২৪ নভেম্বর)  বিধাননগর রেল লাইনের পাশের বসতিতে আগুন লাগে। পুড়ে যায় ১০-১২টি ঝুপড়ি। ক্ষতিগ্রস্ত হয় একাধিক বাড়ি। শুধু তাই নয় ইএম বাইপাসের ধারে কালিকাপুরে বসতিতে কিছু দিন আগে আগুন লাগে। এই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের শহরে ঘটল অগ্নিকান্ডের ঘটনা । বারবার আগুন লাগার জেরে উঠছে নানান  প্রশ্ন।

Published by:

Share Link:

More Releted News:

অশান্তি ছড়ানোয় ৪১ জনকে গ্রেফতার, পুনর্নির্বাচনের সম্ভাবনা খারিজ সিইও’র

কালবৈশাখী আসছে! দক্ষিণের ১২ জেলায় প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে?

‘‌কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ছাপ্পা দেওয়ার প্ল্যান করা হয়েছে’‌, মোদিকে তোপ মমতার

কালীঘাটের ‘ওয়াররুমে’ কড়া নজর মমতা–অভিষেকের, চলছে হিসেবনিকেশ, অঙ্ক কী বলছে?‌

‘‌নাগরিকের অধিকার হরণ করা যায় না’‌, মোটরবাইক বন্ধে কমিশনকে ভর্ৎসনা হাইকোর্টের

শহরে বসেই বাংলার ভোটে নজরদারি শাহের, আচমকাই হাজির সল্টলেকের ‘ওয়ার রুম’-এ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ