জলসংকটে নবান্নর হুঁশিয়ারি, সমস্যার স্থায়ী সমাধান চায় সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি: গ্রীষ্মকাল এলেই বেড়ে যায় জলের চাহিদা। যার কারণে দেখা দেয় জলসঙ্কট। পশ্চিমাঞ্চলের বেশ কিছু জায়গায় এরকম সমস্যা দেখা যায়। এবারে তো বেশ কয়েক মাস আগে থেকেই বাঁকুড়া, পুরুলিয়ার নানা প্রান্তে নিদারুণ জলসঙ্কটের ছবি উঠে আসে খবরের শিরোনামে। কিন্তু, এই ছবি আর দেখতে নারাজ প্রশাসন। নবান্নের সাফ কথা, ‘জল পাওয়া যাচ্ছে না’ সাধারণ মানুষের এই অভিযোগ যেন না ওঠে। দেওয়া হল বড় নির্দেশ। সঙ্কট প্রকট হওয়ার আগেই সাবধান হতে চাইছে নবান্ন।

জলসঙ্কট যাতে এবার দেখা না দেয় তার জন্য পশ্চিমাঞ্চলের জেলাগুলির জেলা শাসকদের বিশেষ নির্দেশ দিলেন মুখ‍্যসচিব। রাজ্যের প্রতিটি বাড়িতে জল পাঠানোর প্রকল্প জল জীবন মিশনের মাধ্যমে জল পৌঁছে দেও‍য়ার জন্য বদ্ধপরিকর রাজ্য সরকার। বিদত কয়েক বছরে কাজও চলেছে পুরোদমে। তারপরেও অভিযোগের অন্ত নেই। কল রয়েছে কিন্তু জল নেই, অন্যান্য একাধিক জেলার পাশাপাশি পশ্চিমাঞ্চলের একাধিক জেলা থেকে লাগাতার এসেছে এই অভিযোগ। অবিলম্বে এই পরিস্থিতির বদল চান মুখ্যসচিব।

প্রশাসনিক সূত্রের খবর, যে বাড়িতে কল রয়েছে সেখানে যাতে ঠিকভাবে জল পাওয়া যায় তা নিশ্চিত করতে হবে। ‘জল পাওয়া যাচ্ছে না’ সাধারণ মানুষের তরফ থেকে এই অভিযোগ যেন আর শুনতে না হয়, সাফ কথা মুখ্যসচিবের। রাজ্যের পশ্চিমাঞ্চল বা জঙ্গলমহল এলাকায় গ্রীষ্মকালে জলের আকাল প্রতি বছরের ঘটনা। বাড়ি বাড়ি জল প্রকল্প গেলেও কেন এত অভিযোগ তাই ভাবাচ্ছে নবান্নের কর্তাদের। সমস্যা সমাধানে তাই জেলাশাসকদের পাশাপাশি জনস্বাস্থ্য কারিগরি দফতরকেও দেখার কথা বলা হল।

‘মনে করো আমি নেই’, সত্যি চলে গেলেন কিংবদন্তি গায়িকা সুমন কল্যাণপুর

ট্রফি ও ২০ কোটি আরসিবির ঘরে! টুর্নামেন্টের একাধিক পুরস্কার উঠল বৈভবের হাতে

টানা দ্বিতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি, শুভেচ্ছা জানালেন কর্নাটকের ‘হবু’ মুখ্যমন্ত্রী

বিরাটরা দ্বিতীয়বার আইপিএল জিততেই খুশিতে নেচে উঠলেন গ্যালারিতে থাকা অনুষ্কা

স্বপ্নভঙ্গ শুভমনদের, কোহলির ব্যাটে টানা দ্বিতীয়বার আইপিএল জয় বেঙ্গালুরুর

ভুবনেশ্বর কুমারকে টেক্কা দিয়ে বেগুনি টুপির মালিক কাগিসো রাবাদা

স্বেচ্ছাবসর নিলেন নীরব মোদি-বিজয় মাল্যদের জালিয়াতি মামলার তদন্তকারী আধিকারিক

আইপিএলের ফাইনালের দিনেই সুখবর পেলেন বৈভব সূর্যবংশী

সোমবার রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ , মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ৩৫ জন

পোষ্য বিড়ালের মাধ্যমে মিলল ক্যান্সার জয়ের যুগান্তকারী সূত্র

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

ভোট পরবর্তী হিংসায় যুক্ত থাকার অপরাধে গ্রেফতার প্রাক্তন পঞ্চায়েত প্রধান সহ ২

জঙ্গলমহলে রাতভর নজরদারির পর ১৫৬ কেজি গাঁজা উদ্ধার, ধৃত ২

হিঙ্গলগঞ্জের জমি মাফিয়া তাপস মণ্ডলের গ্রেফতারি ও কঠোর শাস্তির দাবিতে সোচ্চার গ্রামবাসীরা